• যখন আপনার ক্যারিয়ারে বা স্কিলে উন্নতি দেখবে..
• যখন দেখবে আপনি আরও সুন্দর, সুদর্শন ও সুঠাম হয়ে উঠছেন..
• যখন দেখবে আপনি একা একাই সুখী থাকেন..
তাই কোনোকিছু তাড়া করার পরিবর্তে, আকর্ষণ করুন। এই সহজ সত্য বিশ্বাস করুন, যে "যা আপনার জন্য তৈরি হয়েছে তা সত্যিই আপনার কাছে আসবে।" আপনাকে কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। স্কিলের পাশাপাশি শরীর ও মনের যত্ন নিন। কারন এখন চাকুরির ইন্টারভিউতে আপনার শারীরিক ও মানসিক ফিটনেস জাজ করা হয়। আনফিট শরীরকে অনুমান করা হয় জীবনে ডিসিপ্লিন এর অভাব হিসেবে। তাই প্রকৃতির নিয়মের উপর মনোযোগ দিন, এবং ল অব এ্যাট্রাকশন কে কাজে লাগান।
খাদ্য শরীরকে শুধুমাত্র শক্তি প্রদান করে না। এটা ব্রেইনকে একপ্রকার তথ্য বা ডেটা সরবরাহ করে।
আমাদের কোষসমূহ শুধু ক্যালোরি খায় না, তারা খাবার হতে প্রাপ্ত তথ্য বা ডেটা ডিকোড করে। প্রত্যেকবার যখন আমরা খাবারে কামড় দেই তখন সেটি আমাদের ব্রেইনেকে বলে দেয় কী করতে হবে!
-কোষের ক্ষয় হবে নাকি মেরামত হবে।
-মানসিক চাপ বাড়বে নাকি মনে স্থিতিশীলতা আসবে।
-রোগপ্রতিরোধ ক্ষমতা ধ্বংস করবে নাকি শরীরকে বিষমুক্ত করবে।
তাই সঠিক খাবার খাওয়া শুধুমাত্র "খাদ্য গ্রহণ” বলে না। এটি একটি জৈবিক কৌশল যা আমাদের সুস্থতা নির্ধারণ করে।
জীবনে যা কিছু চেয়েছেন তা পাওয়া হয়ে গেলে আরও দুইটি জিনিস চাইবেন! প্রথমটি হলো “ডিসিপ্লিন” যেন সেই সমস্ত কিছু আজীবন ধরে রাখতে পারেন। এবং দ্বিতীয়টি হলো “উদ্দেশ্য” যেন সেটাকে কয়েকগুন বাড়াতে পারেন।
ডিসিপ্লিন ধনী গরীব কাউকে চিনে না। যার আছে সে প্রতিদান পায়, যার নাই সে ক্ষতিগ্রস্থ হয়। অসংখ্য মানুষ আছেন জন্মের সময় সবকিছু পেয়েছেন। ধনীর ঘরে সোনার চামচ মুখে নিয়ে জন্মিয়েছেন। তবে ডিসিপ্লিনের অভাবে নেশাগ্রস্থ হয়ে জীবনটা নষ্ট করেছেন। আবার অনেকে আছেন জন্মসূত্রে পাওয়া ধনসম্পদ সঠিকভাবে ব্যবহার করে কয়েকগুন বাড়িয়েছেন। সেটার মাধ্যমে অন্যের উপকার করেছেন।
এর পেছনে তার ধনী বাবার ডিসিপ্লিনের শিক্ষা কাজে দিয়েছে। ডিসিপ্লিন আপনাকে ফ্রীডম দেয় বড় চিন্তা করার, বড় উদ্যেশ্যে কাজ করার। জীবনে স্বাধীনতা চাইলে ডিসিপ্লিনড থাকুন। নইলে নষ্ট শরীর ও মনের কাছে আজীবন পরাধীন হয়ে থাকার জন্য প্রস্তুত থাকুন।
Comments
Post a Comment