একটা মজার তথ্য দেই। Oppo এবং Vivo একই কোম্পানির পণ্য। আরো মজার ব্যাপার কি জানেন one plus ও সেই কোম্পানির । এবারে আরো অবাক করি? Realme এবং Iqoo তাদেরই ব্র্যান্ড। কিন্তু কীভাবে? এই সব কোম্পানির মাতৃ কোম্পানি হচ্ছে BBK ইলেকট্রনিক্স। আর সেই কোম্পানির প্রতিষ্ঠাতা হচ্ছেন ডুয়ান ইয়ং পিং। কেউ তার নাম জানেন না। কিন্তু আজ যদি তিনি কোন আমেরিকান ব্যাক্তিত্ব হতেন হয়তো সারা বিশ্ব তাকে সেরা উদ্যোক্তা হিসেবে সম্মান করতো। তবে ওনাকে সবাই সম্মান করে একজন সফল ব্যাক্তি হিসেবে না বরং এজন্য যে বিলিয়নিয়ার হওয়া সত্বেও খুব সাধারন জীবন যাপন করেন, মিডিয়ার সামনে আসেন না।
Oppo র মালিক তারই কোম্পানির কর্মকর্তা ছিল। তিনি ব্যবসা শিখিয়ে oppo কে তার হাতে দায়িত্ব দেয়। তারপরে সেখান আরেকজন কর্মকর্তাকে ব্যবসা শিখিয়ে vivo তৈরি করে। তারপরে তৈরি হয় realme ও oneplus
সব মিলিয়ে এখন এক একটা কোম্পানি যেন এক একটা রাজ্য। এত বড়। সম্প্রতি তারা আলদা আলাদা কোম্পানি হয়ে গেছে। তিনি এগুলোর একজন অংশীদার মাত্র। এক একটি কোম্পানি স্বাধীন ভাবে যাদেরকে একদা কাজ শিখিয়েছেন তারাই চালাচ্ছে।
বলা যায় চীনের মোবাইল প্রযুক্তির বাজারে সকল সফল ব্র্যান্ডের পিছে মানুষ তৈরির কারিগর তিনি।
একটাবার কল্পনা করুন তো উনি না থাকলে আজ চীনের ফোন কত জন চালাতো?
এজন্য একটা কথা আমি প্রায় বলি। ব্যাক্তি উদ্যোগই সব। সরকার কোন দেশকে বড় করে না।
সরকারের কাজ আমরা যেন নিশ্চিন্ত মনে ব্যবসা করতে পারি সেই নিরাপত্তা দেওয়া। সেইটা না করে নিজেই যখন কর, শুল্ক, ঘুষ, নজরদারী এবং হয়রানি বাড়াতে থাকে তখন উদ্যমী উদ্যোক্তাদের যাত্রা অঙ্কুরের বিনষ্ট হয়ে উঠে।
একজন ব্যাক্তিই একটি দেশকে অনেক বদলে দিতে পারে। ১৭ কোটি বীজের মাঝে এমন সম্ভাবনাময় ফলবান বৃক্ষ বহু আছে। কেবল আগাছা পরিস্কার করে দিন তাহলেই আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ।m.patwary
Comments
Post a Comment