নারী অধিকার সংশোধনীতে যেসব প্রস্তাব করা হয়েছে সেগুলো করা যেতে পারে সমস্যা নেই। সম্পত্তি অর্ধেক অর্ধেক করেন, বৈবাহিক ধর্ষণ ,সবই করা যাবে। তবে অর্ধেক ওয়েস্টার্ন আর অর্ধেক সৌদি আরব কইরেন না। যেহেতু নারী পুরুষ সমতা তাই নিচের দাবিগুলোও পূরণ করা উচিত : 1. বিয়েতে মেয়েরা আর দেনমোহন নিবে না। আর যদি মেয়েরা দেনমোহর নেয় তাহলে পুরুষরাও দেন মোহর নিবে। 2. পুরুষরা সংসারের অর্থনৈতিক দায়িত্ব পুরোপুরি নেবে না। স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা যাই হোক না কেন তাকে অর্থ উপার্জন করে 50 50 উপার্জন করতে হবে। মেয়েটা চাকরি না পেলে প্রয়োজনে রিক্সা চালিয়ে উপার্জন করতে হবে। 3. যৌন চাহিদা কম এমন ছেলেদের আজেবাজে কথা বলা যাবে না। তারা অক্ষম, নপংসুক, মেনলি না - এসব কথা বলা যাবে না। কোন নারী কোন পুরুষের সাথে জোর করে যৌন সম্পর্ক করতে চাইলে সেটাকেও বৈবাহিক ধর্ষণ বলতে হবে। ছেলেদেরকে যৌন সম্পর্ক স্থাপনের জন্য চাপ দেওয়া যাবে না। 4. ছেলেদের ঘর জামাই থাকাটাকে নরমালাইজ করতে হবে। যে সকল ছেলেদর সামর্থ্য কম তারা বিয়ের পর শ্বশুর বাড়িতে থাকবে। dr kushal

Comments
Post a Comment