বর্তমান সম্পর্কে অতীত চলে আসছে কি? আমাদের জীবন কিন্তু চলছে বর্তমানেই, যেখানে অতীত আমাদের জীবনের একটি অংশ। অতীতে আমাদের করা ভুলগুলো থেকে বর্তমান জীবনে শিক্ষা নিতে হয়। কিন্তু আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা Present Time থেকে বার বার অতীতে ফিরে যান এবং অতীতের বিষয়গুলো বার বার তুলে এনে ঝগড়া করতে থাকেন, Blame করেন, যা অনেক সময় Domestic Violence এর দিকেও চলে যায়, এবং পরবর্তীতে সম্পর্ককে স্থায়ীভাবে নষ্ট করে দেয়। সম্পর্ক ভালো রাখাটা কোন নির্দিষ্ট একটি Gender-এর মানুষের দায়িত্ব নয়, বরং এই দায়িত্ব আমাদের সবারই, সকলেরই উচিত সম্পর্কের প্রতি যত্নশীল হওয়া। তাই আমাদের অতীত থেকে শিক্ষা নিতে হবে অবশ্যই, যাতে আগের ভুলগুলো Repeat না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, নিজেদের মাঝে Understanding বাড়াতে হবে। মনে রাখতে হবে, আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই। এছাড়াও, আমরা এটি নিয়ে আমাদের পার্টনারের সাথে বসে খোলাখুলি ভাবে আলোচনা করতে পারি, কীভাবে একটি সমাধানের দিকে যাওয়া যায় তা নিয়ে ঠান্ডা মাথায় কথা বলতে পারি। যদি কখনো মনে হয় এতেও কোন Solution হচ্ছে না, তখন আমরা অভিজ্ঞ কারো পরামর্শ নিতে পারি।
মানসিক চাপ কমাতে Relaxation!
দৈনন্দিন জীবনে বিভিন্ন সময়ে আমাদের মানসিক চাপ এবং টেনশনের মুখোমুখি হতে হয়। অনেক ক্ষেত্রে তা এতই বেড়ে যায় যে, আমাদের স্বাভাবিক জীবন যাপনকেও বাঁধাগ্রস্ত করে। তখন আমাদের এই চাপকে নিয়ন্ত্রণ করার মতো কিছু পদ্ধতি জানা থাকলে, সহজেই এর সমাধান করা সম্ভব।
যেমন, মানসিক চাপ দূর করার জন্য Relazation একটি বেশ উপযোগী পদ্ধতি। মানসিক চাপ কমানোর জন্য বেশ কিছু Relaxation পদ্ধতি রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে Deep Breathing, Imagery, Progressive Muscular Relaxation, Mindfulness, Meditation ইত্যাদি।
এ সকল পদ্ধতির মধ্যে উল্লেখযোগ্য এবং In the Moment-এ কাজে লাগানোর মতো পদ্ধতি হচ্ছে Deep Braething Method। যখন কোন পরিস্থিতিতে ব্যক্তির মনে হয় যে তার Stressed ফিল হচ্ছে বা মানসিক চাপের মধ্যে আছে, তখন নাক দিয়ে গভীর ভাবে শ্বাস নিয়ে মুখ দিয়ে শ্বাস ছাড়লে এবং এই একই কাজ কয়েকবার করলে আস্তে আস্তে Stress কমে আসে এবং মাথা ঠান্ডা করে কাজ করা সম্ভব হয়।
তবে যদি কখনো এমন হয়, যে মনে হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তখন অবশ্যই এখন অভিজ্ঞদের পরামর্শ নেয়া উচিত।
অনেক চেষ্টার পরেও ঘুম আসছে না!
Insomnia বা Insomnia Disorder অর্থাৎ নিদ্রাহীনতা বা নিদ্রাহীনতা জনিত রোগ, এটি এমন একটি সমস্যা যেখানে ব্যক্তির Unsatisfactory Quality অথবা Quantity of Sleep হতে পারে। আবার Unsatisfactory Quality or Quantity of Sleep দুটোই হতে পারে। সহজভাবে বলতে গেলে, ব্যক্তির ঘুম কম হচ্ছে, বা ঘুম হলেও ঘুমের Quality ভালো হচ্ছে না।
এই অবস্থাতে কেউ কেউ বলে থাকেন, তাদের ঘুম আসতে দেরি হচ্ছে, আবার কেউ বলেন ঘুম আসলেও বার বার ঘুম ভেঙ্গে যাচ্ছে, আবার কেউ সারারাত জেগে থাকছেন এমন ও শোনা যায়। Insomnia বা নিদ্রাহীনতা এর ফলে দেখা যায় ব্যক্তি সারাদিন কাজে মনোযোগ দিতে পারছে না, মেজাজ খিটখিটে থাকছে বা সারাদিন ক্লান্তিভাব হচ্ছে।
কিন্তু, এই ধরনের লক্ষণগুলোকে Insomnia বা Insomnia Disorder বলতে হলে ICD10 এবং DSM5 গাইডলাইন অনুসরণ করতে হয়। ICD10 অনুসারে, যদি একজন ব্যক্তির অন্তত প্রতি সপ্তাহে ৩ রাত টানা এক মাস যাবত ঘুম না হয়, তাহলে তাকে Insomnia বলা যেতে পারে। অপরদিকে, DSM 5 অনুসারে, যদি ব্যক্তির টানা ৩ মাস ধরে সপ্তাহে অন্তত ৩ রাত ঘুম না হয়, বা ঘুমে সমস্যা দেখা দেয়, তাহলে তার Insomnia Disorder আছে বলা যায়।
সন্তানকে Discipline শিখাবো কীভাবে?
এখনকার সময়ে প্রায় সব মা-বাবাদেরই অভিযোগ থাকে যে তাদের বাচ্চা কথা শুনতে চাচ্ছে না, দিন দিন বেয়াদবি বেড়ে যাচ্ছে, যা বলছে, তা শুনছে না। কি করলে তারা মা-বাবার কথা শুনবে এটা অনেকেরই প্রশ্ন।
যেভাবে করে কথা বললে বাচ্চারা আমাদের কথা শুনবে সেভাবে কি আমরা বলতে পারছি? বাচ্চাদের কথা মানানোর জন্য প্রথম প্রয়োজন বাচ্চাকে কাছে এনে আদর করে, Eye Contact করে তার সাথে কথা বলা। এছাড়াও, বাচ্চাকে নিজের Eye Level-এ এনে, তাকে ধীরে সুস্থে নিজের কথা বোঝানো, আপনি তার কাছে কি চান তা তাকে বলতে পারেন।
বাচ্চার সাথে যোগাযোগের ক্ষেত্রে Communication-এর মাধ্যমটি অনেক গুরুত্বপূর্ণ, কি ভাষা ব্যবহার করছি, কি Expression দিয়ে তাদের সাথে কথা বলছি, আমাদের Body Language কি থাকছে সেটাও অনেক জরুরি।
সুন্দর ভাষা ব্যবহার করে কথা বললে অনেক ক্ষেত্রেই বাচ্চারা কথা শুনে এবং বুঝার চেষ্টা করে থাকে। অন্যদিকে, আমরা যেহেতু বাচ্চাকে Correct করতে চাচ্ছি, সেক্ষেত্রে আগে আমাদের তাদের সাথে Properly Connect করা প্রয়োজন। বাচ্চার সাথে তার লেভেলে গিয়ে Connect করতে পারলে, বাচ্চাদের সহজেই বুঝে উঠা সম্ভব, এবং তাদের কোন কথা বললে তারা সহজে মেনেও নিতে পারে।

Comments
Post a Comment