Skip to main content

এক বোনের এত সুন্দর অনুভূতি!

 এক বোনের এত সুন্দর অনুভূতি!

ঠিক যেনো মনের কথাগুলো।🖤

আগে ভাবতাম বিয়ের পর উনার সাথে কাপল পিক তুলবো, শাড়ি পাঞ্জাবি ম্যাচ করে। মানুষ দেখবে আমাদের, জানবে আমরা কত হ্যাপি কাপল। এখন ভাবি বিয়ের পর উনার সব হক আদায় করতে পারবো তো ঠিকঠাক? আমার আল্লাহ যেন অসন্তুষ্ট না হয়ে যান। আমাদের মধ্যকার ভালোবাসা তো কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, আমরা কত সুখী সেই নিয়ামাহ এর জন্য তো রবের কাছেই শুকরিয়া করবো, সেই নিয়ামাহ তো কেবল নিজেদের মাঝে। আগে ভাবতাম বিয়ের ক্ষেত্রে পাত্র মোটামুটি হ্যান্ডসাম হলেও চলবে, তবে “দাঁড়িওয়ালা”? না না, আমার ওরকম হুজুর টাইপ পছন্দ না। এখন ভাবি, দাঁড়ি তো সবার আগে থাকতে হবে, যার দাঁড়ি নেই, সে তো হ্যান্ডসামই না! আমার নবীর সুন্নাহ ছাড়া কেউ কীভাবে প্রকৃত দ্বীনদার হয়! সে কীভাবে আমার ইহকাল ও পরকালের সঙ্গী হয়! সম্ভব নয়। আগে ভাবতাম, বিয়ের পর সারারাত গল্প আড্ডায় গানে কাটিয়ে দেব। ভোর হবে চায়ের কাপে। এখন ভাবি সারারাত মিউজিক? আসতাগফিরুল্লাহ! রাতে তাড়াতাড়ি শুয়ে যাবো যেন দু’জন একসাথে তাহাজ্জুদটা পড়তে পারি। ফজরের সময় যখন পৃথিবীতে বারাকাহ নেমে আসবে, নামাজ শেষ করে তখন চট করে তাকে কড়া লিকারে চা করে দেব। সেই মুহূর্তে ঘুমানো চলবে না। আগে ভাবতাম বিয়ের পর তাকে তার বার্থডেতে কোন কোন ভাবে কতরকম করে সারপ্রাইজ দেব। আর সে যতকিছুই হোক, আমার বার্থডে তো ভুলতে পারবে না। এখন ভাবি, মানুষটাকে নিয়ে বার্থডে নয়, বরং ইসলামের বিশেষ তাৎপর্যপূর্ণ দিনগুলোতে রোজা রেখে ইফতারের আগে একসাথে দোয়া করবো। হঠাৎ হঠাৎ তার প্রিয় খাবার রান্না করে চমকে দেব। আর আমার বার্থডে! জীবন থেকে একটা বছর চলে যাবে, আমার রবকে ডাকতে পারার সময় শেষ হয়ে যাবে, আর আমি বিধর্মীদের মতো সেটা সেলিব্রেট করবো? নাউজুবিল্লাহ! আগে ভাবতাম সেজেগুজে কপালে বড় টিপ দিয়ে তাকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাবো। এখন ভাবি, টিপ? আসতাগফিরুল্লাহ! আমাকে দেখবে রাস্তার মানুষ? নিজের সৌন্দর্য তো শুধুই তার জন্য। দিনশেষে সেই একজনের জন্যই সাজবো যেন সে বাসায় ফিরেই পরিপাটি আমার খোঁপায় যত্ন করে গুঁজে দিতে পারে বেলী ফুলের মালা। আগে ভাবতাম আমাদের বিবাহবার্ষিকী খুব ঘটা করে করবো। অনুষ্ঠানে সবাই আমাদের দেখে মুগ্ধ হবে, “এত সুন্দর কাপল!” এখন ভাবি, নিজেদের সম্পর্ক তো একান্ত নিজেদের ব্যাপার। সে সম্পর্কে অন্যের বদনজর লাগতে দেব নাহ। ভালোবাসা কি প্রদর্শন করিয়ে বেড়ানোর মতো এতই সস্তা? ভালোবাসা এত সস্তা নয়। আর সে ভালোবাসাই তো প্রকৃত মূল্যবান যে ভালোবাসায় মিশে থাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন।আর যে আল্লাহর ভালোবাসা অর্জন করে নিতে পারে, প্রিয় জীবন সঙ্গীর সাথে তার সুগভীর ভালোবাসা তৈরী হয়ে যেতে কতক্ষণ? সংগ্রহিত

Comments

Popular posts from this blog

মুমিনের জন্য মৃত্যু হলো উপহার

  প্রায়ই সকালে খবরে দেখি, দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়েছে। কখনো মধ্যবয়স্ক কেউ, কখনো আবার শিশু। প্রত্যেকটি মৃত্যু সংবাদই আমাকে মনে করিয়ে দেয়, কার মৃত্যু কখন হবে সে সম্পর্কে আমরা কেউই জানি না, কিন্তু এটা আমাদের সাথেই থাকে সব সময়। আমার প্রিয় মানুষগুলোর সাথে একদিন আর দেখা হবেনা, এটাই সত্য আল্লাহ বলেন: “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে” (সূরা আল-ইমরান: ১৮৫) এই কঠিন সত্য আমরা জানি ঠিকই। কিন্তু দুনিয়ার সুখ-দুঃখের ভেতরে আমরা এতটাই বিভোর হয়ে থাকি যে মৃত্যু নিয়ে খুব কমই ভাবি। আমরা প্রায়ই মানুষের মৃত্যুকে দুর্ঘটনা বলে মনে করি। কিন্তু আদৌ কি তা সত্য? মৃত্যু কি সত্যিই কোনো দুর্ঘটনা? রাসুল (ﷺ) বলেছেন: “মুমিনের জন্য মৃত্যু হলো উপহার” (ইবনে মাজাহ, হাদিস ৪২৬১) রাসুল (ﷺ) কেন মৃত্যুকে উপহার বললেন, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ্য করার বিষয় হলো, তিনি বিশেষভাবে মুমিনদের কথা বলেছেন। সেই সব মানুষদের, যারা দুনিয়ার চেয়ে আল্লাহ তায়ালাকে বহু গুণ বেশি ভালোবাসে। মৃত্যুর মাধ্যমেই আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে প্রবেশ করি আরেক জীবনে। সেই জীবনের শুরু আছে, কিন্তু শেষ নেই। আর যদি আমরা মুমিন হই, ...

জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি

  অনেকেই জীবনে খুব বড় হতে চান । বড় কাজ করতে চান, বড় বিজনেস করতে চান, দেশ পরিবর্তন করতে চায়। খুব ভাল এই চাওয়া গুলো। মন বড় রাখাই উচিত । কিন্তু এর পাশা পাশি আমরা যেটা ভুলে যাই যে, অনেক ছোট ছোট কাজেও কিন্তু সাফল্য এবং জীবনের সার্থকতা লুকিয়ে থাকে। আপনি প্রতিদিন নামাজ পড়ছেন ৫ বার । এটাও বড় সাফল্য । আপনি সত্য কথা বলার চেষ্টা করেন, এটাও সাফল্য । আপনি করো ক্ষতি করেন না। পরিবারের বিপদে আপদে পাশে থাকেন। রোজ একজন মানুষ কে খাওয়ান। আপনি ৯ টার অফিসে ৯ টায় হাজির হন, কাজে ফাঁকি দেন না। এসব কিছুই বিশাল সাফল্য । আমরা কেন জানি এসব ছোট ছোট কাজ কে সাফল্য মনে করি না। আমরা শুধু জীবনে ফাটায় ফেলতে চাই। এবং তা করতে যেয়ে জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি। সবাইকে দিয়ে সব কাজ হয় না। আমি আপনি চাইলেই ইলন মাস্ক হতে পারবোনা । কিন্তু একজন ভালো মানুষ আমরা সবাই হতে পারব যাকে সমাজের কাজে লাগে। সমাজে ১০% মানুষ বড় কাজ করবে। আল্লাহ তাদের মেধা দিয়েছেন, ভালো পরিবার দিয়েছেন, সাহস দিয়েছেন - তারা জন্ম থেকেই কিছুটা আলাদা। কিন্তু বড় কাজ করতে পারছেন না মানে আপনি জীবনে সফল নয় - এটা ভাবা ঠিক নয়।...

নিকটবর্তী মানসিক রোগ

  ১. অস্বাভাবিক আচরণ ও কথাবার্তা ২. খাবারে ও পানিতে কিছু মেশানোর সন্দেহ ৩. ভাংচুর, সন্দেহ প্রবনতা ৪. গায়েবী কথা শোনা ৫. একা হাসা ও কথা বলা ৬. টেনশন, অস্থিরতা, উদ্বেগ, বিষন্নতা, হতাশা, একই চিন্তা ও কাজ বারে বারে করা ৭. খিটখিটে মেজাজ ৮. দীর্ঘমেয়াদী মাথাব্যথা, ঘাড় ও বুক সহ শরীরে বিভিন্ন স্থানে ব্যথা ও জ্বালাপোড়া মাথা ঘোরা, বুক ধরফর, হাত-পা ঝিনঝিন ৯. অজ্ঞান হয়ে যাওয়া, হিস্টিরিয়া, কথা বন্ধ ১০. অসামাজিক আচরণ মাদকাসক্তি সহিংসতা ও নিজের শরীরে আঘাত করা উপরের সমস্যাগুলোর যেকোন একটা হলে আপনি দ্রুত সময়ের মাঝে নিকটবর্তী মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। ========================================= বিয়ের পর প্রত্যেক পুরুষের semen fluid analysis করা উচিত। ‌ এটা একটা বেসিক infertility টেস্ট যাতে দেখা হয় পুরুষ‌ মানুষটি বাবা হওয়ার যোগ্য কিনা। বিয়ের আগে করলে আরো ভালো। এটি করতে খরচ হয় স্থানভেদে মাত্র এক থেকে দেড় হাজার টাকা।সরকারি হাসপাতালে করলে ১০০ টাকায় করতে পারবেন। আমাদের দেশে কোন দম্পতির বাচ্চা না হলে এখনো অনেক জায়গায় মেয়েদেরকে ব্লেইম করা হয়। অনেক ক্ষেত্রেই সমস্যাটা থাকে ...