আজকালকার কিছু পোলাপান খুব মজার: দেখা হলেই বলবে - স্যার! বলেন তো আপনার বউয়ের মতো একটা বউ কীভাবে পাবো? এটা খুব বলবে যে, স্যার! আপনার মতো কাজ করতে চাই জীবনে। ......................... কাজ না করলে বউ পাবা কেমনে ভাইয়া? আর ভালো বউ পাওয়া ছাড়া জীবনে আর কিছু কি ভালো নেই? সুন্দরী মেয়েদের সামলাতে পারবা সেই সাহস আর যোগ্যতা আছে তোমার? অধিকাংশ সুন্দর মেয়েদের সামলানো বেশ কঠিন ব্যপার। ...........,.......... একটা সুন্দর মেয়ে অনেক এটেনশান আর প্রশংসা পেয়ে বড় হয়। সেই একই এটেনশান অধিকাংশ সময়ই তুমি তাকে দিতে পারবানা। সে তখন কষ্ট পাবে, সাথে তুমিও কষ্ট পাবা। সুন্দর একটা মেয়ে তখনই ভালো থাকে, যখন তার স্বামী তারচেয়ে বেশি যোগ্যতাসম্পন্ন হয়। তখন তার অতিরিক্ত এটেনশানটার দরকার পড়েনা। তুমি কি সেরকম যোগ্য হয়েছো? সুন্দর কোনো মেয়েকে যদি ভালো লেগে যায়, তবে তার বাবা-মা কেমন সেটা খেয়াল রাখো। স্পেশালি তার মা। বাবা-মা নম্র-ভদ্র না, এমন সুন্দর মেয়ে বিয়ে করাটা অনেক রিস্কি একটা কাজ। ........................... সৌন্দর্য আমাদের ভালো লাগলেও তার পেছনে ছুটো না। শান্তির পেছনে ছুটো। বউ তো আর মানুষকে দেখিয়ে বেড়ানোর জিনিস না। বউ হলো জীবনের শান্তি, ঘরের শান্তি। ............................... একটা মেয়ের আবেগ, চিন্তাভাবনা, রাগ, মাসিক, গর্ভধারণ সম্পর্কিত উত্থান-পতন, তার অর্থনৈতিক, আধ্যাত্মিক, আবেগপ্রবণতা এবং শারীরিক চাহিদা পূরণ করার সামর্থ্য হয়েছে তোমার? জীবনের প্রতিটি ভালো জিনিস যেটা আপনি চান, তার জন্য আগে নিজেকে গড়ে তুলতে হবে। ....................... আমার বউ ভালো মানুষ মাশাআল্লাহ। কিন্তু সে আসলে বাসায় কেমন, সংসারে কেমন, তা তোমরা ফেসবুকের ছবি বা ভিডিও দেখে কীভাবে বুঝো? একটা মেয়ে সামাজিক মাধ্যমে সুন্দর ভাবে কথা বললেই সে ভালো হয়ে যায়? এভাবে অন্যের বউয়ের সাথে তুলনা করো বলেই তো নিজের বউকে এক সময় আর ভালো লাগেনা। নিজের জীবনের কোনো শৃঙ্খলা থাকেনা। ............................. . অবশ্য তেমন কাজকাম না করেই বউ পাইছি। আমার বিয়ে হয় ২১ বছর বয়সে। তখন কাজ করা বলতে মনোযোগ দিয়ে পড়াশোনা করতাম আর ফিফা খেলতাম। তাই তোমরা যারা পড়াশোনা করোনা, তারা অন্তত মনোযোগ দিয়ে ফিফা খেলবা।dr kushal
"পাপা কি পরি" বা daddy's princess কে বিয়ে করতে চাইলে একটু সতর্ক থাকবেন।
উনারা সবাই এক নয়, কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে উনাদের বাবারা বেশি আদর করে আর প্রশ্রয় দিয়ে এই মেয়ে গুলো কে একটা দায়িত্বজ্ঞানহীন, অলস আর অথর্ব মানুষ পরিণত করে ফেলেন।
উনারা সংসার এ শুধু নিতে চায়, দিতে চায় না।
তাদের বাবা তাদের এটা শিখিয়ে বড় করে না যে, "পাপা এবং স্বামী" এক জিনিস না।
কখনোই স্বামীর মাঝে বাবার ছায়া দেখতে হয়না। তুলনা করতে হয় না।
একটা ভুল মেয়ে আপনার জীবন শেষ করে দেয়ার জন্য যথেষ্ট।
সংসার অনেক কঠিন জায়গা।
ফাইযলামি করে সংসার হয়না।dr kushal

Comments
Post a Comment