Skip to main content

খবর টা কি আপনারা দেখেছেন?

 


খবর টা কি আপনারা দেখেছেন?

ভারত বাংলাদেশকে 500 মিলিয়ন ডলার অর্থাৎ ৬ হাজার কোটি টাকা ঋণ দিবে। খুশি লাগছে খুব? একটু পরে খুশি হন। কিছুদিন আগে দেখিয়েছি রোড এবং রেল পথে ভারত যেই ঋণ দিয়েছেন তা মূলত ট্রানজিট কেন্দ্রিক। আর এই ঋণ দিয়েছে আমাদেরকে যাতে আমরা তাদের থেকে অস্ত্র কিনি। বেশ লাভ জনক ব্যবসা তাই না? ঋণ দিয়ে সেই ঋণের টাকায় অস্ত্র কেনাবে। এর ফলে ব্যবসায়ীরা পাবে মুনাফা আর সুদ পাবে সুদখোর। এক বলেই চার ও ছক্কা। আরো একটা দান আছে। নেপোলিয়ান বোনাপার্ট সেটাকে একদা কোট করেছেন এভাবে "ঋণ দাতার হাত গ্রহীতার উপরে থাকে।" অর্থাৎ, যে দেয় তার ক্ষমতা গ্রহীতার উপরে থাকে। আমরা সামরিক প্রযুক্তি নিজ দেশে অর্জনের জন্য এই ঋণ নিলে আমার কোন আপত্তি ছিল না। কিন্তু একেবারে কেনার জন্য শর্ত সাপেক্ষে ঋণ? আচ্ছা, এত টাকা খরচ করে আমরা যুদ্ধ করবো কার সাথে? যার কাছে ঋণী, যার প্রযুক্তি দিয়ে চলি এবং যার হাত মাথার উপর; তার বিরুদ্ধে? একটাবার ভাবেন তো - বাংলাদেশের শত্রু কে যার সাথে যুদ্ধ করতে এই অস্ত্র কিনছি? সবমিলিয়ে এসব অপব্যয় না করে বরং সামরিক প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করার পিছে বিনিয়োগ করা উচিত ছিল বলে আমি মনে করি। তাহলে আমাদের দেশ সত্যিকারের শক্তিশালী হতো আর কারো কাছে এমন হাতও পাততে হতো না।

-------------------------------------------------------------------------------------------------

যেই চার গ্রুপের ৬৪৯৭ কোটি টাকা সুদ মাফ করে দেওয়া হয়েছে তাদের মধ্যে আছে নাসা গ্রুপ এবং এস আলম গ্রুপ। লক্ষ্য করলে দেখবেন যে নাসা গ্রুপ ঋণ নিয়েছিল জনতা ব্যাংকের থেকে এবং এস আলম গ্রুপ ঋণ নিয়েছিলো ন্যাশনাল ব্যাংক থেকে।

একটি বিষয় খেয়াল করে দেখেন, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম হেলাল "শিরিয়া ভিত্তিক" এক্সিম ব্যাংকের মূল মালিক ও চেয়ারম্যান। আর এস আলম সাহেব তো একাধিক ইসলামী ব্যাংকের শেয়ার হোল্ডার ও ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের চেয়ারম্যান। এরা নিজেরা ইসলামী ব্যাংকের সাথে লেনদেন করে না। নিজেরা কারবার করে প্রকাশ্য সুদী ব্যাংকের সাথে। কিন্তু ইসলামী ব্যাংকিং এর নাম ভাঙিয়ে আপনাদের সাথে মহাজনী ব্যবসা করে। দ্বিতীয়ত, তারা মানুষের থেকে মেপে মেপে সুদ নিচ্ছে। যারা তাদের ব্যাংক গুলো থেকে ঋণ নিয়েছেন তারা জানেন রক্ত বেচে হলেও সুদ পরিশোধ করতে হয়। কিন্তু নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান যখন ঋণ নিল তখন তারা মাফ করিয়ে নিচ্ছে। কত গুলো অন্যায় এক সাথে। মানুষের সাথে প্রতারণা করা। সুদে ঋণ নেওয়া এবং অন্যের থেকে মাপ বুঝে নিলেও অন্যকে কম করে দেওয়া। সমবেদনা তাদের জন্য, যারা এনাদের ব্যবসাকে বড় করতে ঈমানী চেতনা থেকে লড়াই এবং নিরীহ মানুষের বিরুদ্ধে গালিগালাজ করে গেছেন।


মোহাইমিন পাটোয়ারী

Comments

Popular posts from this blog

মুমিনের জন্য মৃত্যু হলো উপহার

  প্রায়ই সকালে খবরে দেখি, দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়েছে। কখনো মধ্যবয়স্ক কেউ, কখনো আবার শিশু। প্রত্যেকটি মৃত্যু সংবাদই আমাকে মনে করিয়ে দেয়, কার মৃত্যু কখন হবে সে সম্পর্কে আমরা কেউই জানি না, কিন্তু এটা আমাদের সাথেই থাকে সব সময়। আমার প্রিয় মানুষগুলোর সাথে একদিন আর দেখা হবেনা, এটাই সত্য আল্লাহ বলেন: “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে” (সূরা আল-ইমরান: ১৮৫) এই কঠিন সত্য আমরা জানি ঠিকই। কিন্তু দুনিয়ার সুখ-দুঃখের ভেতরে আমরা এতটাই বিভোর হয়ে থাকি যে মৃত্যু নিয়ে খুব কমই ভাবি। আমরা প্রায়ই মানুষের মৃত্যুকে দুর্ঘটনা বলে মনে করি। কিন্তু আদৌ কি তা সত্য? মৃত্যু কি সত্যিই কোনো দুর্ঘটনা? রাসুল (ﷺ) বলেছেন: “মুমিনের জন্য মৃত্যু হলো উপহার” (ইবনে মাজাহ, হাদিস ৪২৬১) রাসুল (ﷺ) কেন মৃত্যুকে উপহার বললেন, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ্য করার বিষয় হলো, তিনি বিশেষভাবে মুমিনদের কথা বলেছেন। সেই সব মানুষদের, যারা দুনিয়ার চেয়ে আল্লাহ তায়ালাকে বহু গুণ বেশি ভালোবাসে। মৃত্যুর মাধ্যমেই আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে প্রবেশ করি আরেক জীবনে। সেই জীবনের শুরু আছে, কিন্তু শেষ নেই। আর যদি আমরা মুমিন হই, ...

জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি

  অনেকেই জীবনে খুব বড় হতে চান । বড় কাজ করতে চান, বড় বিজনেস করতে চান, দেশ পরিবর্তন করতে চায়। খুব ভাল এই চাওয়া গুলো। মন বড় রাখাই উচিত । কিন্তু এর পাশা পাশি আমরা যেটা ভুলে যাই যে, অনেক ছোট ছোট কাজেও কিন্তু সাফল্য এবং জীবনের সার্থকতা লুকিয়ে থাকে। আপনি প্রতিদিন নামাজ পড়ছেন ৫ বার । এটাও বড় সাফল্য । আপনি সত্য কথা বলার চেষ্টা করেন, এটাও সাফল্য । আপনি করো ক্ষতি করেন না। পরিবারের বিপদে আপদে পাশে থাকেন। রোজ একজন মানুষ কে খাওয়ান। আপনি ৯ টার অফিসে ৯ টায় হাজির হন, কাজে ফাঁকি দেন না। এসব কিছুই বিশাল সাফল্য । আমরা কেন জানি এসব ছোট ছোট কাজ কে সাফল্য মনে করি না। আমরা শুধু জীবনে ফাটায় ফেলতে চাই। এবং তা করতে যেয়ে জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি। সবাইকে দিয়ে সব কাজ হয় না। আমি আপনি চাইলেই ইলন মাস্ক হতে পারবোনা । কিন্তু একজন ভালো মানুষ আমরা সবাই হতে পারব যাকে সমাজের কাজে লাগে। সমাজে ১০% মানুষ বড় কাজ করবে। আল্লাহ তাদের মেধা দিয়েছেন, ভালো পরিবার দিয়েছেন, সাহস দিয়েছেন - তারা জন্ম থেকেই কিছুটা আলাদা। কিন্তু বড় কাজ করতে পারছেন না মানে আপনি জীবনে সফল নয় - এটা ভাবা ঠিক নয়।...

নিকটবর্তী মানসিক রোগ

  ১. অস্বাভাবিক আচরণ ও কথাবার্তা ২. খাবারে ও পানিতে কিছু মেশানোর সন্দেহ ৩. ভাংচুর, সন্দেহ প্রবনতা ৪. গায়েবী কথা শোনা ৫. একা হাসা ও কথা বলা ৬. টেনশন, অস্থিরতা, উদ্বেগ, বিষন্নতা, হতাশা, একই চিন্তা ও কাজ বারে বারে করা ৭. খিটখিটে মেজাজ ৮. দীর্ঘমেয়াদী মাথাব্যথা, ঘাড় ও বুক সহ শরীরে বিভিন্ন স্থানে ব্যথা ও জ্বালাপোড়া মাথা ঘোরা, বুক ধরফর, হাত-পা ঝিনঝিন ৯. অজ্ঞান হয়ে যাওয়া, হিস্টিরিয়া, কথা বন্ধ ১০. অসামাজিক আচরণ মাদকাসক্তি সহিংসতা ও নিজের শরীরে আঘাত করা উপরের সমস্যাগুলোর যেকোন একটা হলে আপনি দ্রুত সময়ের মাঝে নিকটবর্তী মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। ========================================= বিয়ের পর প্রত্যেক পুরুষের semen fluid analysis করা উচিত। ‌ এটা একটা বেসিক infertility টেস্ট যাতে দেখা হয় পুরুষ‌ মানুষটি বাবা হওয়ার যোগ্য কিনা। বিয়ের আগে করলে আরো ভালো। এটি করতে খরচ হয় স্থানভেদে মাত্র এক থেকে দেড় হাজার টাকা।সরকারি হাসপাতালে করলে ১০০ টাকায় করতে পারবেন। আমাদের দেশে কোন দম্পতির বাচ্চা না হলে এখনো অনেক জায়গায় মেয়েদেরকে ব্লেইম করা হয়। অনেক ক্ষেত্রেই সমস্যাটা থাকে ...