ঘুম একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া।আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য ঘুম খুবই গুরুত্বপূর্ণ। মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠে অবস্থিত অন্তঃক্ষরা গ্রন্থি পিনিয়াল থেকে মেলাটোনিন হরমোনের ক্ষরন বৃদ্ধির ফলে ঘুম বা নিদ্রা হয়।বর্তমানে অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারনে ঘুমের ব্যঘাত ঘটে থাকে অনেকেরই। কিছু খাবার রয়েছে যা আমাদের ঘুমচক্রকে ঠিক রাখতে সাহায্য করে থাকে। ◼️ শস্য জাতীয় খাবার যেমন গম,লাল চাল এসবে ট্রিপটোফ্যান নামক এক ধরনের এমিনো এসিড রয়েছে।যার কারনে আমাদের ঘুম ভালো হয়। ◼️ ওটস এবং মিষ্টি আলুতে রয়েছে জটিল কার্বোহাইড্রেট।যা হজম হতে সময় বেশি নেয়।ফলে পেট ভরা থেকে ঘুমচক্রকে ঠিক রাখে। ◼️ পাকা কলাতে ট্রিপ্টোফ্যান এর পাশাপাশি পটাসিয়াম ও ম্যাগনেসিয়াম থাকে।যা মাংসপেশিকে শীতল করে ঘুমে সাহায্য করে। ◼️ মধু মেলাটোনিন নিঃসরণ বাড়ায় ও মস্তিষ্ককে জাগিয়ে রাখে যে ওরেক্সিন তার নিঃসরন কমায়।ফলে ঘুম ভালো হয়। ◼️ কাঠবাদামে ম্যাগনেসিয়ার ও ট্রিপটোফ্যান থাকে যা ঘুমের জন্য ভালো। ◼️ ডার্ক চকলেটে সেরোটোনিন থাকে যা মন ও দেহকে প্রশান্ত করতে সাহায্য করে। ◼️ ওমেগা থ্রি ফ্যাটি এসিড সমৃদ্ধ খাবার যেমন সামুদ্রিক মাছ এসব আমাদের মুডকে স্থির রেখে ভালো ঘুম নিশ্চিত করতে সাহায্য করে। এছাড়া ভালো ঘুমের জন্য: ◼️ বিকেলের পর চা বা কফির মত ক্যাফেইন জাতীয় খাবার বন্ধ করতে হবে। ◼️ রাতের খাবার ঘুমানোর ২-৩ ঘন্টা আগে শেষ করতে হবে। ◼️ সন্ধ্যার পর থেকে ডিভাইস থেকে দূরে থাকতে হবে। ◼️ প্রতিদিন ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলতে হবে। ◼️ ঘুমানোর আগে গোসল করে নিতে পারেন। . . .source-lifespring limited

Comments
Post a Comment