Skip to main content

ইমাম সাহেব

 


চাচা কি বাড়িতে আছেন ?

কে তুমি, এত সকালে ? আমি মিলন।একটু বের হয়ে আসেন, মসজিদে ইমাম সাহেবের কাছে যেতে হবে। এত সকালে হুজুরের কি দরকার ? হুজুর শুক্রবারে বয়ানে বলেছে যে,, দুনিয়াকে মহব্বত করা যাবে না। অথচ তিনিই বেশি মহব্বত করে। আরে বল কি ? তাহা কিভাবে ? আচ্ছা, আমরা কি হুজুরের কাঁধে উঠে নামাজ পড়ি? আমরা হুজুরের পিছনে নামাজ না পড়লে কি হুজুর নামাজ পড়বে না? তাহলে কেন বেতন নিবে? তাও আবার প্রতি বছরে বছরে বাড়াতে হয়। আগে আমি মাসে চল্লিশ টাকা দিতাম, এই মাস থেকে নাকি পঞ্চাশ টাকা দিতে হবে। গাধা কোথাকার,,, বাড়িতে চলে যা। তোর বেতন দেওয়া লাগবে না।তোর বেতনের টাকা আমিই দিয়ে দিব। তবুও হুজুরদের সঙ্গে বেয়াদবী করে নিজের অনিষ্ট ডেকে আনিও না যত হিসাব সব মসজিদের বেতনে। অন্য যায়গায়তো হিসাব দেখি না। তুমার বাসায় কি টিভি আছে ? হ্যাঁ,, আছে। ডিস লাইন আছে ? হ্যাঁ, আছে। ডিসের জন্য মাসে কত দাও ? তিন শত টাকা। গুনার কাজে মাসে তিন শত টাকা খরচ করতে কোন সমস্যা নাই আর মসজিদের পঞ্চাশ টাকার জন্য সমস্যা। হায়রে ইমান !!! তোমার ছোট বাচ্চারা কি মসজিদের মক্তবে কোরআন পড়তে যায় ? হ্যাঁ, যায়। এদেরকে কি স্কুলের পড়ার জন্য প্রাইভেট পড়াও?? হ্যাঁ, পড়াই। মাসে কত টাকা দাও ? তিন বিষয়ে তিনজন শিক্ষককে ছয় হাজার টাকা দেই। হায়রে কপাল !!! যে কোরআন পড়লে প্রতি হরফে দশ নেকি পাওয়া যায় সেই কোরআনেরর পিছনে মাসে পঞ্চাশ টাকা খরচ করতে কষ্ট হয়। আর যে বিদ্যা পাঠ করলে কোন ছওয়াবের উল্লেখ্ নাই শুধু খাওয়া বাঁচার জন্য ব্যবহার হয় তাহার পিছনে মাসে ছয় হাজার টাকা খরচ করতেও কোন কষ্ট হয় না। এই কি তোমার ইমানের পরিচয় ? আবার বল,, হুজুরের কাঁধে চড়ে কি নামাজ পড়ি ? কিসের জন্য টাকা ? শুন,, কোন হুজুরই নামাজের বিনিময়ে টাকা নেয় না। টাকা নেয় দায়িত্বের জন্য। তাহাকে সর্বক্ষন মসজিদের দায়িত্ব পালন করতে হয়। নইলে টাকা নিত না। তাহার বাড়ি এখান থেকে ত্রিশ কিলোমিটার দুরে কি এমন ঠেকা পরেছে ? এত দুরে এসে বিবি বাচ্চা বাড়িতে রেখে ইমামতি করা?? ইমাম হল সমাজের নেতা। কাজেই আমাদের উচিৎ ছিল সমাজের সবচেয়ে যিনি সচ্ছল তার চেয়েও যেন ইমাম সাহেব সচ্ছল চলতে পারে সেই ব্যবস্থা করা। তার পুরো পরিবারের ভরন পোষন করা। তা না করে, দশ টাকাও বেশি দিতে চাওনা। হায়রে বিবেক????? আমাদের সমাজে অহরহই এমনটি ঘটছে। ইমাম সাহেব, ছুটিতে যাইয়া যদি একদিন বেশি ছুটি করে তাহলে কত যে হইচই শুরু হয়। আল্লাহপাক যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। আমিন।
collected

Comments

Popular posts from this blog

মুমিনের জন্য মৃত্যু হলো উপহার

  প্রায়ই সকালে খবরে দেখি, দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়েছে। কখনো মধ্যবয়স্ক কেউ, কখনো আবার শিশু। প্রত্যেকটি মৃত্যু সংবাদই আমাকে মনে করিয়ে দেয়, কার মৃত্যু কখন হবে সে সম্পর্কে আমরা কেউই জানি না, কিন্তু এটা আমাদের সাথেই থাকে সব সময়। আমার প্রিয় মানুষগুলোর সাথে একদিন আর দেখা হবেনা, এটাই সত্য আল্লাহ বলেন: “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে” (সূরা আল-ইমরান: ১৮৫) এই কঠিন সত্য আমরা জানি ঠিকই। কিন্তু দুনিয়ার সুখ-দুঃখের ভেতরে আমরা এতটাই বিভোর হয়ে থাকি যে মৃত্যু নিয়ে খুব কমই ভাবি। আমরা প্রায়ই মানুষের মৃত্যুকে দুর্ঘটনা বলে মনে করি। কিন্তু আদৌ কি তা সত্য? মৃত্যু কি সত্যিই কোনো দুর্ঘটনা? রাসুল (ﷺ) বলেছেন: “মুমিনের জন্য মৃত্যু হলো উপহার” (ইবনে মাজাহ, হাদিস ৪২৬১) রাসুল (ﷺ) কেন মৃত্যুকে উপহার বললেন, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ্য করার বিষয় হলো, তিনি বিশেষভাবে মুমিনদের কথা বলেছেন। সেই সব মানুষদের, যারা দুনিয়ার চেয়ে আল্লাহ তায়ালাকে বহু গুণ বেশি ভালোবাসে। মৃত্যুর মাধ্যমেই আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে প্রবেশ করি আরেক জীবনে। সেই জীবনের শুরু আছে, কিন্তু শেষ নেই। আর যদি আমরা মুমিন হই, ...

কত কেজিতে এক মণ?

  কত কেজিতে এক মণ? এই প্রশ্নটা করলে নতুন প্রজন্মের প্রায় সবাই বলে ৪০ কেজি। কিন্তু কথাটা ভুল। ৪০ সেরে এক মণ যা ৩৭.৩২ কেজির সমান। মণ বাংলা ও ভারত এলাকার ওজনের পরিমাপ। আর কেজি হচ্ছে নতুন বিশ্ব ব্যবস্থার ওজনের একক। 1889 সালে ছবির বস্তুটিকে এক কেজি বলে ঘোষণা করা হয় এবং একে একক ধরে কেজি, মেট্রিক টন (এক হাজার কেজি) এবং গ্রাম (কেজির এক হাজার ভাগের এক ভাগ) হিসেব করা হয়। দেশীয় এককের সাথে এর কোন মিল নেই। ৫ তোলায় ১ ছটাক ; ৪ ছটাকে ১ পোয়া ; 8 পোয়ায় ১ সের ; ৪০ সেরে ১ মণ। কিন্তু কেজির অতিরিক্ত প্রচলনের ফলে এখন আমরা ৪০ কেজিতে মণ ধরে হিসেব করছি এবং বাকি দেশীয় হিসেব নিকেশ ভুলে গেছি। জমির পরিমাপের ক্ষেত্রে এখনও দেশীয় এককের ব্যবহার আছে যেমন কানি, কাঠা, কাঠি, কড়া, গন্ডা, খাদা, বিঘা (এক এক এলাকায় এক এক রকম)। সোনার পরিমাপের ক্ষেত্রেও দেশীয় একক ভরি, আনা ব্যবহৃত হয় কিন্তু এই অঞ্চলের ওজন পরিমাপের একক একেবারে হারিয়ে গেছে। ========================================================== ফেসবুক বর্জন করা কি উচিত? - অবশ্যই উচিত। গুগল বর্জন করা কি উচিত? - অবশ্যই উচিত সেই স্বপ্ন ও চেষ্টা প্রতি ...

জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি

  অনেকেই জীবনে খুব বড় হতে চান । বড় কাজ করতে চান, বড় বিজনেস করতে চান, দেশ পরিবর্তন করতে চায়। খুব ভাল এই চাওয়া গুলো। মন বড় রাখাই উচিত । কিন্তু এর পাশা পাশি আমরা যেটা ভুলে যাই যে, অনেক ছোট ছোট কাজেও কিন্তু সাফল্য এবং জীবনের সার্থকতা লুকিয়ে থাকে। আপনি প্রতিদিন নামাজ পড়ছেন ৫ বার । এটাও বড় সাফল্য । আপনি সত্য কথা বলার চেষ্টা করেন, এটাও সাফল্য । আপনি করো ক্ষতি করেন না। পরিবারের বিপদে আপদে পাশে থাকেন। রোজ একজন মানুষ কে খাওয়ান। আপনি ৯ টার অফিসে ৯ টায় হাজির হন, কাজে ফাঁকি দেন না। এসব কিছুই বিশাল সাফল্য । আমরা কেন জানি এসব ছোট ছোট কাজ কে সাফল্য মনে করি না। আমরা শুধু জীবনে ফাটায় ফেলতে চাই। এবং তা করতে যেয়ে জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি। সবাইকে দিয়ে সব কাজ হয় না। আমি আপনি চাইলেই ইলন মাস্ক হতে পারবোনা । কিন্তু একজন ভালো মানুষ আমরা সবাই হতে পারব যাকে সমাজের কাজে লাগে। সমাজে ১০% মানুষ বড় কাজ করবে। আল্লাহ তাদের মেধা দিয়েছেন, ভালো পরিবার দিয়েছেন, সাহস দিয়েছেন - তারা জন্ম থেকেই কিছুটা আলাদা। কিন্তু বড় কাজ করতে পারছেন না মানে আপনি জীবনে সফল নয় - এটা ভাবা ঠিক নয়।...