Skip to main content

এই চোখ একদিন কথা বলবে

এই চোখ একদিন কথা বলবে


◉ সিনেমা দেখে চোখে পানি আসে! ◉ নাটক দেখে চোখে পানি আসে! ◉ বিরহের গান শুনলে চোখে পানি আসে! ◉ অবৈধ প্রেমের কারণে চোখে পানি আসে! ◉ পছন্দের দল খেলায় হারলে চোখে পানি আসে! ❐ তুমি প্রতিদিন আল্লাহর কতই না নেয়ামত পেলে একবারও শুকরিয়া আদায় করলে না। প্রতিদিন না চাইতেই সামনে রিজিক এনে দেয়, তার পরেও মহান আল্লাহর কথা ভাবলে না। কে তোমাকে সুস্থ রাখলো? কে তোমার গুনাহ গুলো গুপন করে সম্মান বাড়িয়ে দিল? এত নাফরমানি করছো, কত পাপ করছো। নিজের পাপের কারণে চোখে একটুও পানি আসে না! একটু মন খারাপও হয় না এটাই জাহেলিয়াত। তুমি আবার নিজেকে মুসলিম দাবী করছো? ভাবছো, মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, নামটা মুসলিমের আমি একজন মুসলিম। মুসলিম কাকে বলে - এটাই তো তুমি জানো না। তুমি যা করতেছো তা সবই হারাম, গুনাহর কাজ। ◉ খেলার জন্য কাঁদার নাম মুসলিম নয়। ◉ সিনেমা দেখে চোখে পানি আসার নাম মুসলিম নয়। ◉ নাটক দেখে চোখে পানি আসার নাম মুসলিম নয়। ◉ প্রেমিক/প্রেমিকার জন্য চোখে পানি আসার নাম মুসলিম নয়। ◉ মুসলিম মানে, আল্লাহকে স্মরণ করা। ◉ মুসলিম মানে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে অনুসরণ করা। ◉ মুসলিম মানে, কুর'আন-সুন্নাহর অনুসরণ করা। ◉ মুসলিম মানে, একমাত্র আল্লাহর ইবাদত করা। ◉ মুসলিম মানে, নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পন করা। পবিত্র কোরআনে আল্লাহ্ তায়ালা বলেন, হে মানুষ, তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে তোমরা স্মরণ কর। আল্লাহ ছাড়া আর কোন স্রষ্টা আছে কি, যে, তোমাদেরকে আসমান ও যমীন থেকে রিজিক দিবে? তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই। অতএব তোমরা কোথায় ফিরে যাচ্ছ? (সূরা ফাতির -৩) . ______________________ এখনো সময় আছে তওবা করে ফিরে আসো। মনে রেখো আল্লাহর পাকরাও বড়ই কঠিন। এমন সময় এমন অবস্থায় পাকরাও করবে, তখন হাওমাও করে কাঁদার শক্তি টুকুও শরিরে থাকবেনা। আল্লাহ বলেন, আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, ‘যদি তোমরা শুকরিয়া আদায় কর, তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, নিশ্চয় আমার আযাব বড় কঠিন’। সূরা ইব্রাহিম: ৭ আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন। আমিন। 🤲
collected

Comments

Popular posts from this blog

মুমিনের জন্য মৃত্যু হলো উপহার

  প্রায়ই সকালে খবরে দেখি, দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়েছে। কখনো মধ্যবয়স্ক কেউ, কখনো আবার শিশু। প্রত্যেকটি মৃত্যু সংবাদই আমাকে মনে করিয়ে দেয়, কার মৃত্যু কখন হবে সে সম্পর্কে আমরা কেউই জানি না, কিন্তু এটা আমাদের সাথেই থাকে সব সময়। আমার প্রিয় মানুষগুলোর সাথে একদিন আর দেখা হবেনা, এটাই সত্য আল্লাহ বলেন: “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে” (সূরা আল-ইমরান: ১৮৫) এই কঠিন সত্য আমরা জানি ঠিকই। কিন্তু দুনিয়ার সুখ-দুঃখের ভেতরে আমরা এতটাই বিভোর হয়ে থাকি যে মৃত্যু নিয়ে খুব কমই ভাবি। আমরা প্রায়ই মানুষের মৃত্যুকে দুর্ঘটনা বলে মনে করি। কিন্তু আদৌ কি তা সত্য? মৃত্যু কি সত্যিই কোনো দুর্ঘটনা? রাসুল (ﷺ) বলেছেন: “মুমিনের জন্য মৃত্যু হলো উপহার” (ইবনে মাজাহ, হাদিস ৪২৬১) রাসুল (ﷺ) কেন মৃত্যুকে উপহার বললেন, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ্য করার বিষয় হলো, তিনি বিশেষভাবে মুমিনদের কথা বলেছেন। সেই সব মানুষদের, যারা দুনিয়ার চেয়ে আল্লাহ তায়ালাকে বহু গুণ বেশি ভালোবাসে। মৃত্যুর মাধ্যমেই আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে প্রবেশ করি আরেক জীবনে। সেই জীবনের শুরু আছে, কিন্তু শেষ নেই। আর যদি আমরা মুমিন হই, ...

জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি

  অনেকেই জীবনে খুব বড় হতে চান । বড় কাজ করতে চান, বড় বিজনেস করতে চান, দেশ পরিবর্তন করতে চায়। খুব ভাল এই চাওয়া গুলো। মন বড় রাখাই উচিত । কিন্তু এর পাশা পাশি আমরা যেটা ভুলে যাই যে, অনেক ছোট ছোট কাজেও কিন্তু সাফল্য এবং জীবনের সার্থকতা লুকিয়ে থাকে। আপনি প্রতিদিন নামাজ পড়ছেন ৫ বার । এটাও বড় সাফল্য । আপনি সত্য কথা বলার চেষ্টা করেন, এটাও সাফল্য । আপনি করো ক্ষতি করেন না। পরিবারের বিপদে আপদে পাশে থাকেন। রোজ একজন মানুষ কে খাওয়ান। আপনি ৯ টার অফিসে ৯ টায় হাজির হন, কাজে ফাঁকি দেন না। এসব কিছুই বিশাল সাফল্য । আমরা কেন জানি এসব ছোট ছোট কাজ কে সাফল্য মনে করি না। আমরা শুধু জীবনে ফাটায় ফেলতে চাই। এবং তা করতে যেয়ে জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি। সবাইকে দিয়ে সব কাজ হয় না। আমি আপনি চাইলেই ইলন মাস্ক হতে পারবোনা । কিন্তু একজন ভালো মানুষ আমরা সবাই হতে পারব যাকে সমাজের কাজে লাগে। সমাজে ১০% মানুষ বড় কাজ করবে। আল্লাহ তাদের মেধা দিয়েছেন, ভালো পরিবার দিয়েছেন, সাহস দিয়েছেন - তারা জন্ম থেকেই কিছুটা আলাদা। কিন্তু বড় কাজ করতে পারছেন না মানে আপনি জীবনে সফল নয় - এটা ভাবা ঠিক নয়।...

নিকটবর্তী মানসিক রোগ

  ১. অস্বাভাবিক আচরণ ও কথাবার্তা ২. খাবারে ও পানিতে কিছু মেশানোর সন্দেহ ৩. ভাংচুর, সন্দেহ প্রবনতা ৪. গায়েবী কথা শোনা ৫. একা হাসা ও কথা বলা ৬. টেনশন, অস্থিরতা, উদ্বেগ, বিষন্নতা, হতাশা, একই চিন্তা ও কাজ বারে বারে করা ৭. খিটখিটে মেজাজ ৮. দীর্ঘমেয়াদী মাথাব্যথা, ঘাড় ও বুক সহ শরীরে বিভিন্ন স্থানে ব্যথা ও জ্বালাপোড়া মাথা ঘোরা, বুক ধরফর, হাত-পা ঝিনঝিন ৯. অজ্ঞান হয়ে যাওয়া, হিস্টিরিয়া, কথা বন্ধ ১০. অসামাজিক আচরণ মাদকাসক্তি সহিংসতা ও নিজের শরীরে আঘাত করা উপরের সমস্যাগুলোর যেকোন একটা হলে আপনি দ্রুত সময়ের মাঝে নিকটবর্তী মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। ========================================= বিয়ের পর প্রত্যেক পুরুষের semen fluid analysis করা উচিত। ‌ এটা একটা বেসিক infertility টেস্ট যাতে দেখা হয় পুরুষ‌ মানুষটি বাবা হওয়ার যোগ্য কিনা। বিয়ের আগে করলে আরো ভালো। এটি করতে খরচ হয় স্থানভেদে মাত্র এক থেকে দেড় হাজার টাকা।সরকারি হাসপাতালে করলে ১০০ টাকায় করতে পারবেন। আমাদের দেশে কোন দম্পতির বাচ্চা না হলে এখনো অনেক জায়গায় মেয়েদেরকে ব্লেইম করা হয়। অনেক ক্ষেত্রেই সমস্যাটা থাকে ...