এই পোস্ট যেসব মুসলিম ভাইবোনদের কাছে পৌঁছাবে, তাদের উদ্দেশ্যে বলছি। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা– ১. জীবনে প্রচুর সিনেমা দেখেছেন। মুভি সিরিজ, টিভি সিরিজ দেখেছেন অসংখ্য! ২. প্রচুর গল্প-উপন্যাস পড়েছেন। শরৎ, সুনীল, হুমায়ুন গোগ্রাসে গিলেছেন। ৩. ক্লাব ফুটবল সিজনের পর সিজন রাত জেগে দেখেন। প্লেয়ারদের খুঁটিনাটি তথ্য রাখেন। ৪. প্রচুর গান শুনেছেন, লিরিক্স মুখস্ত করেছেন। ৫. প্রচুর একাডেমিক পড়াশোনা করেছেন, পরিশ্রম করে সিজিপিএ তুলেছেন। আপনাদেরকে বলছি। –রাসূল (সা.) এর জীবনী নিয়ে কোনো বই পড়েছেন? –ইসলামের আকীদা নিয়ে কোনো বই পড়েছেন? –কুরআনের তাফসীর কখনো খুলে দেখেছেন? –ইসলামের ইতিহাস জানেন? –আখিরাতকে সিরিয়াসলি নিয়েছেন? এই প্রশ্নগুলো হিউমিলিয়েট করার জন্য না। একটা রিমাইন্ডার দিচ্ছি। আল্লাহর ওয়াস্তে একটু ভাবেন। কোন কাজে সময় দেয়া দরকার, একটু ভাবেন। সময় থাকতে ভাবেন। একটা বই পড়েন, একটু লেকচার শোনেন, সামনের ওয়াক্তের সালাতটা পড়েন। একটু সিরিয়াসলি নেন দ্বীনকে।
Comments
Post a Comment