Skip to main content

আপনার কাজ চেষ্টা করা আর মেনে নেওয়া

 ভবিষ্যত নিয়ে পরিকল্পনা করে লাভ নেই। আল্লাহর পরিকল্পনাই বাস্তবায়িত হবে। মিশরের রাজপুত্র কি ভেড়া চরানোর পরিকল্পনা করেছে কোনদিন। অথচ আল্লাহ মূসা আ. কে মেষপালকই বানিয়ে দিলেন। দরিদ্র মেষপালক হিসেবে সুন্দর সংসার করছিলেন - হয়তো ভবিষ্যত পরিকল্পনা বলতে পরিবার ও মেষদের নিয়েই চিন্তা করতেন। এমন সময় আল্লাহ একদিন ডেকে বললেন ফেরাউনের কাছে গিয়ে বল দাসদের মুক্ত করে দিতে। চিন্তিত হয়ে পড়লেন।

পরিকল্পনার একেবারে চুড়ান্ত বাহিরের সমীকরণ। কিন্তু আল্লাহর নির্দেশ। খুব বেশি চিন্তিত হয়ে পড়লেন যে কেমনে কি। আল্লাহ বললেন চিন্তা না করতে। আল্লাহ সাথে আছেন। তারপর থেকে তিনি আর চিন্তা করেন নি। যেদিন আল্লাহ তাঁকে বললেন রাতের অন্ধকারে দাসদের নিয়ে পালিয়ে যাও। সেই কথা অনুযায়ী পালানোর পরদিন ভোর হতে তিনি দেখলেন সামনে সাগর। পিছে ফেরাউন চলে এসেছে। সম্পূর্ণ অস্ত্র সজ্জিত বাহিনী নিয়ে। পালাবার কোন রাস্তা নেই। আজ মৃত্যু নিশ্চিত। সবাই মুসা আ. কেই দোষ দিতে লাগলো! নবীর অবস্থা তখন চিন্তা করেন। এই কঠিন পরিস্থিতিতেও তিনি শান্ত থাকলেন। হতাশ হয়ে বললেন না "আল্লাহ আপনি রক্ষা করার কথা বলে এ কেমন বিপদে ফেললেন। আপনি তো উদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন কেন আমরা বন্দী।" অস্থির জাতির স্থির প্রতিনিধিকে তখন আল্লাহ বললেন - লাঠি দিয়ে সমুদ্রে আঘাত কর। সাগর দুই ভাগ হয়ে গেল। এবার ভাবুনতো, একজন নিষ্পাপ নবীকে যদি আল্লাহ এত পরীক্ষা করতে পারেন। এত উত্থান পতনের মধ্যে দিয়ে পার করাতে পারেন, আপনাকে আমাকে কেন করবে না? একজন নবী তো নিষ্পাপ ছিল। আপনার আমার জীবনের কষ্ট গুলোও তাই পাপের ফল না। দ্বিতীয়ত সাগরকে ভাগ করতে লাঠি দিয়ে বাড়ি দিতে বলল কেন? লাঠি তো গুরুত্বপূর্ণ কিছু না। আর বাড়ি না দিলেও তো হতো। অর্থাৎ, আপনি যখন চেষ্টা করবেন তখন আল্লাহর সাহায্য আসবে। একই বাস্তবতা আমরা দেখি মরিয়ম এর জীবনে। তিনি সন্তান জন্ম দিয়ে দুর্বল অবস্থায় খেজুর গাছের নিচে যখন ছিলেন তখন ওনাকে বলা হয়েছে গাছ নাড়া দাও। খেজুর পড়বে। যেখানে ফেরেশতা হাজির হয়ে গেছে সেখানে এই দুর্বল মহিলাকে কি এমনিতে খেজুর দেওয়া যেত না? তারপরেও চেষ্টা করতে হবে। কাজ করে যেতে হবে জীবন যতক্ষণ আছে। তাই জীবন নিয়ে সব দুশ্চিন্তা বা পেরেশানি ছেড়ে দিন। আপনার কাজ চেষ্টা করা আর মেনে নেওয়া। পরিকল্পনা করার জন্য উপরের উনি যথেষ্ট।m patwary

Comments

Popular posts from this blog

মুমিনের জন্য মৃত্যু হলো উপহার

  প্রায়ই সকালে খবরে দেখি, দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়েছে। কখনো মধ্যবয়স্ক কেউ, কখনো আবার শিশু। প্রত্যেকটি মৃত্যু সংবাদই আমাকে মনে করিয়ে দেয়, কার মৃত্যু কখন হবে সে সম্পর্কে আমরা কেউই জানি না, কিন্তু এটা আমাদের সাথেই থাকে সব সময়। আমার প্রিয় মানুষগুলোর সাথে একদিন আর দেখা হবেনা, এটাই সত্য আল্লাহ বলেন: “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে” (সূরা আল-ইমরান: ১৮৫) এই কঠিন সত্য আমরা জানি ঠিকই। কিন্তু দুনিয়ার সুখ-দুঃখের ভেতরে আমরা এতটাই বিভোর হয়ে থাকি যে মৃত্যু নিয়ে খুব কমই ভাবি। আমরা প্রায়ই মানুষের মৃত্যুকে দুর্ঘটনা বলে মনে করি। কিন্তু আদৌ কি তা সত্য? মৃত্যু কি সত্যিই কোনো দুর্ঘটনা? রাসুল (ﷺ) বলেছেন: “মুমিনের জন্য মৃত্যু হলো উপহার” (ইবনে মাজাহ, হাদিস ৪২৬১) রাসুল (ﷺ) কেন মৃত্যুকে উপহার বললেন, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ্য করার বিষয় হলো, তিনি বিশেষভাবে মুমিনদের কথা বলেছেন। সেই সব মানুষদের, যারা দুনিয়ার চেয়ে আল্লাহ তায়ালাকে বহু গুণ বেশি ভালোবাসে। মৃত্যুর মাধ্যমেই আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে প্রবেশ করি আরেক জীবনে। সেই জীবনের শুরু আছে, কিন্তু শেষ নেই। আর যদি আমরা মুমিন হই, ...

কত কেজিতে এক মণ?

  কত কেজিতে এক মণ? এই প্রশ্নটা করলে নতুন প্রজন্মের প্রায় সবাই বলে ৪০ কেজি। কিন্তু কথাটা ভুল। ৪০ সেরে এক মণ যা ৩৭.৩২ কেজির সমান। মণ বাংলা ও ভারত এলাকার ওজনের পরিমাপ। আর কেজি হচ্ছে নতুন বিশ্ব ব্যবস্থার ওজনের একক। 1889 সালে ছবির বস্তুটিকে এক কেজি বলে ঘোষণা করা হয় এবং একে একক ধরে কেজি, মেট্রিক টন (এক হাজার কেজি) এবং গ্রাম (কেজির এক হাজার ভাগের এক ভাগ) হিসেব করা হয়। দেশীয় এককের সাথে এর কোন মিল নেই। ৫ তোলায় ১ ছটাক ; ৪ ছটাকে ১ পোয়া ; 8 পোয়ায় ১ সের ; ৪০ সেরে ১ মণ। কিন্তু কেজির অতিরিক্ত প্রচলনের ফলে এখন আমরা ৪০ কেজিতে মণ ধরে হিসেব করছি এবং বাকি দেশীয় হিসেব নিকেশ ভুলে গেছি। জমির পরিমাপের ক্ষেত্রে এখনও দেশীয় এককের ব্যবহার আছে যেমন কানি, কাঠা, কাঠি, কড়া, গন্ডা, খাদা, বিঘা (এক এক এলাকায় এক এক রকম)। সোনার পরিমাপের ক্ষেত্রেও দেশীয় একক ভরি, আনা ব্যবহৃত হয় কিন্তু এই অঞ্চলের ওজন পরিমাপের একক একেবারে হারিয়ে গেছে। ========================================================== ফেসবুক বর্জন করা কি উচিত? - অবশ্যই উচিত। গুগল বর্জন করা কি উচিত? - অবশ্যই উচিত সেই স্বপ্ন ও চেষ্টা প্রতি ...

জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি

  অনেকেই জীবনে খুব বড় হতে চান । বড় কাজ করতে চান, বড় বিজনেস করতে চান, দেশ পরিবর্তন করতে চায়। খুব ভাল এই চাওয়া গুলো। মন বড় রাখাই উচিত । কিন্তু এর পাশা পাশি আমরা যেটা ভুলে যাই যে, অনেক ছোট ছোট কাজেও কিন্তু সাফল্য এবং জীবনের সার্থকতা লুকিয়ে থাকে। আপনি প্রতিদিন নামাজ পড়ছেন ৫ বার । এটাও বড় সাফল্য । আপনি সত্য কথা বলার চেষ্টা করেন, এটাও সাফল্য । আপনি করো ক্ষতি করেন না। পরিবারের বিপদে আপদে পাশে থাকেন। রোজ একজন মানুষ কে খাওয়ান। আপনি ৯ টার অফিসে ৯ টায় হাজির হন, কাজে ফাঁকি দেন না। এসব কিছুই বিশাল সাফল্য । আমরা কেন জানি এসব ছোট ছোট কাজ কে সাফল্য মনে করি না। আমরা শুধু জীবনে ফাটায় ফেলতে চাই। এবং তা করতে যেয়ে জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি। সবাইকে দিয়ে সব কাজ হয় না। আমি আপনি চাইলেই ইলন মাস্ক হতে পারবোনা । কিন্তু একজন ভালো মানুষ আমরা সবাই হতে পারব যাকে সমাজের কাজে লাগে। সমাজে ১০% মানুষ বড় কাজ করবে। আল্লাহ তাদের মেধা দিয়েছেন, ভালো পরিবার দিয়েছেন, সাহস দিয়েছেন - তারা জন্ম থেকেই কিছুটা আলাদা। কিন্তু বড় কাজ করতে পারছেন না মানে আপনি জীবনে সফল নয় - এটা ভাবা ঠিক নয়।...