Skip to main content

যুগান্তকারী দুটি সিদ্ধান্ত

 




প্রফেসর ইউনুস সরকার যুগান্তকারী দুটি সিদ্ধান্ত নিয়েছেন। যে সিদ্ধান্তে দেশের দূর্নীতিবাজদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে।

🔴 প্রথম সিদ্ধান্ত: এনবিআরকে দুই ভাগে ভেঙে ফেলা! 1️⃣ রাজস্ব নীতি 2️⃣ রাজস্ব ব্যবস্থাপনা আগে কী হতো জানেন? যে কর্মকর্তা আপনার ট্যাক্স কত হবে ঠিক করত, সে-ই আবার সেটা আদায়ও করত। মানে? এক হাতে ধার, আরেক হাতে ঘুষ। ১০০ টাকা ট্যাক্স দিলে, ২০ টাকা ঘুষ দিলেই ৩০ টাকায় দায়মুক্তি! বাকি ৭০ টাকা গেলো? গেল রাষ্ট্রের গলা কেটে! কিন্তু এখন? নীতিনির্ধারক আর আদায়কারী — এক না। এরা কেউই একে অপরের নাগালে নেই। ফাঁকি দেওয়া যাবে না। দালালি চলবে না। ঘুষেও হবে না কাজ। রাজস্ব আসবে, সোজা কোষাগারে। আর এতেই গায়ে আগুন ধরেছে... এনবিআরের কিছু ঘাপটি মারা দূর্নীতিবাজদের!! শুরু করেছে কর্মবিরতি। 🔴 দ্বিতীয় সিদ্ধান্ত: সরকারি কাজের নামে কেউ যদি বিদ্রোহ করে, ৮ দিনের মধ্যে বহিষ্কার! নতুন অধ্যাদেশে এটাই স্পষ্ট। চাকরি মানে দায়িত্ব। দলবাজি, দম্ভ নয়। এনবিআর ও ডিপি ওয়ার্ল্ডে যদি এই সরকার সফল হয়, আশা করা যায় বাংলাদেশে সামনে বাজেট ঘাটতি থাকবে না। বরং প্রতিবছর থাকবে বিলিয়ন ডলারের উদ্বৃত্ত। তবে দুঃখজনক হলো— এই সাহসী উদ্যোগগুলোকেই থামাতে উঠে-পড়ে লেগেছে কিছু দূর্নীতিবাজ লোকজন! তাদের মুখে এখন একটাই বুলি: "সরকার কিছু করছে না!" না কি, সরকার আসলে এমন কিছু করে ফেলছে যা তাদের নিজের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলছে? আপনি কি চান সেটা স্পষ্ট করুন,,,,? Copied post

Comments

Popular posts from this blog

মুমিনের জন্য মৃত্যু হলো উপহার

  প্রায়ই সকালে খবরে দেখি, দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়েছে। কখনো মধ্যবয়স্ক কেউ, কখনো আবার শিশু। প্রত্যেকটি মৃত্যু সংবাদই আমাকে মনে করিয়ে দেয়, কার মৃত্যু কখন হবে সে সম্পর্কে আমরা কেউই জানি না, কিন্তু এটা আমাদের সাথেই থাকে সব সময়। আমার প্রিয় মানুষগুলোর সাথে একদিন আর দেখা হবেনা, এটাই সত্য আল্লাহ বলেন: “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে” (সূরা আল-ইমরান: ১৮৫) এই কঠিন সত্য আমরা জানি ঠিকই। কিন্তু দুনিয়ার সুখ-দুঃখের ভেতরে আমরা এতটাই বিভোর হয়ে থাকি যে মৃত্যু নিয়ে খুব কমই ভাবি। আমরা প্রায়ই মানুষের মৃত্যুকে দুর্ঘটনা বলে মনে করি। কিন্তু আদৌ কি তা সত্য? মৃত্যু কি সত্যিই কোনো দুর্ঘটনা? রাসুল (ﷺ) বলেছেন: “মুমিনের জন্য মৃত্যু হলো উপহার” (ইবনে মাজাহ, হাদিস ৪২৬১) রাসুল (ﷺ) কেন মৃত্যুকে উপহার বললেন, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ্য করার বিষয় হলো, তিনি বিশেষভাবে মুমিনদের কথা বলেছেন। সেই সব মানুষদের, যারা দুনিয়ার চেয়ে আল্লাহ তায়ালাকে বহু গুণ বেশি ভালোবাসে। মৃত্যুর মাধ্যমেই আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে প্রবেশ করি আরেক জীবনে। সেই জীবনের শুরু আছে, কিন্তু শেষ নেই। আর যদি আমরা মুমিন হই, ...

জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি

  অনেকেই জীবনে খুব বড় হতে চান । বড় কাজ করতে চান, বড় বিজনেস করতে চান, দেশ পরিবর্তন করতে চায়। খুব ভাল এই চাওয়া গুলো। মন বড় রাখাই উচিত । কিন্তু এর পাশা পাশি আমরা যেটা ভুলে যাই যে, অনেক ছোট ছোট কাজেও কিন্তু সাফল্য এবং জীবনের সার্থকতা লুকিয়ে থাকে। আপনি প্রতিদিন নামাজ পড়ছেন ৫ বার । এটাও বড় সাফল্য । আপনি সত্য কথা বলার চেষ্টা করেন, এটাও সাফল্য । আপনি করো ক্ষতি করেন না। পরিবারের বিপদে আপদে পাশে থাকেন। রোজ একজন মানুষ কে খাওয়ান। আপনি ৯ টার অফিসে ৯ টায় হাজির হন, কাজে ফাঁকি দেন না। এসব কিছুই বিশাল সাফল্য । আমরা কেন জানি এসব ছোট ছোট কাজ কে সাফল্য মনে করি না। আমরা শুধু জীবনে ফাটায় ফেলতে চাই। এবং তা করতে যেয়ে জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি। সবাইকে দিয়ে সব কাজ হয় না। আমি আপনি চাইলেই ইলন মাস্ক হতে পারবোনা । কিন্তু একজন ভালো মানুষ আমরা সবাই হতে পারব যাকে সমাজের কাজে লাগে। সমাজে ১০% মানুষ বড় কাজ করবে। আল্লাহ তাদের মেধা দিয়েছেন, ভালো পরিবার দিয়েছেন, সাহস দিয়েছেন - তারা জন্ম থেকেই কিছুটা আলাদা। কিন্তু বড় কাজ করতে পারছেন না মানে আপনি জীবনে সফল নয় - এটা ভাবা ঠিক নয়।...

নিকটবর্তী মানসিক রোগ

  ১. অস্বাভাবিক আচরণ ও কথাবার্তা ২. খাবারে ও পানিতে কিছু মেশানোর সন্দেহ ৩. ভাংচুর, সন্দেহ প্রবনতা ৪. গায়েবী কথা শোনা ৫. একা হাসা ও কথা বলা ৬. টেনশন, অস্থিরতা, উদ্বেগ, বিষন্নতা, হতাশা, একই চিন্তা ও কাজ বারে বারে করা ৭. খিটখিটে মেজাজ ৮. দীর্ঘমেয়াদী মাথাব্যথা, ঘাড় ও বুক সহ শরীরে বিভিন্ন স্থানে ব্যথা ও জ্বালাপোড়া মাথা ঘোরা, বুক ধরফর, হাত-পা ঝিনঝিন ৯. অজ্ঞান হয়ে যাওয়া, হিস্টিরিয়া, কথা বন্ধ ১০. অসামাজিক আচরণ মাদকাসক্তি সহিংসতা ও নিজের শরীরে আঘাত করা উপরের সমস্যাগুলোর যেকোন একটা হলে আপনি দ্রুত সময়ের মাঝে নিকটবর্তী মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। ========================================= বিয়ের পর প্রত্যেক পুরুষের semen fluid analysis করা উচিত। ‌ এটা একটা বেসিক infertility টেস্ট যাতে দেখা হয় পুরুষ‌ মানুষটি বাবা হওয়ার যোগ্য কিনা। বিয়ের আগে করলে আরো ভালো। এটি করতে খরচ হয় স্থানভেদে মাত্র এক থেকে দেড় হাজার টাকা।সরকারি হাসপাতালে করলে ১০০ টাকায় করতে পারবেন। আমাদের দেশে কোন দম্পতির বাচ্চা না হলে এখনো অনেক জায়গায় মেয়েদেরকে ব্লেইম করা হয়। অনেক ক্ষেত্রেই সমস্যাটা থাকে ...