সোশ্যাল মিডিয়া খুব অদ্ভুত একটা জায়গা। একজন ভদ্র মহিলা আছেন যিনি পারিবারিক সম্পর্ক, বউ-শাশুড়ির সম্পর্ক নিয়ে খুব সুন্দর সুন্দর ভিডিও করেন। বহু মানুষ তার কথা শুনেন। একটা বিশেষ সূত্রে তার পরিবারকে আমি চিনি। তার অত্যাচারে তার ছেলের বউ সু*ইসাইড করতে নিয়েছে। অবশেষে তাদের ডিভোর্স হয়েছে। সে ভদ্রমহিলা বিভিন্ন নেশায় আসক্ত। অথচ তিনি মানুষকে ভালো পথে থাকার ভিডিও বানিয়ে যাচ্ছেন বছর পর বছর। সুস্থ সম্পর্কের কথা বলছেন। শাশুড়ি হিসেবে ভালো হতে বলছেন। ........................... আরেকজন মানসিক রোগ বিশেষজ্ঞ আছেন যিনি অসম্ভব বদমেজাজি। নিজ ছাত্রদের,কলিগদের, রোগীদের সাথে খুবই বাজে আচরণ করেন। বেশ জনপ্রিয়। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও করেছেন 'রাগ নিয়ন্ত্রণের সহজ কৌশল' নিয়ে । ........................... সোশ্যাল মিডিয়াতে তাই যা দেখবেন সব বিশ্বাস করবেন না। কারো কাছ থেকে শিখতে সমস্যা নেই। কিন্তু কারো সুন্দর সুন্দর ভিডিও দেখে তার প্রতি obsessed হয়ে যাবেন না। একটা মানুষ কেমন সেটা আপনি তখনই বুঝবেন যখন তার সাথে আপনি বাস্তব জীবনে মিশবেন। সুন্দর সুন্দর কথা সবাই বলতে পারে। বাস্তবে ভালো মানুষ সবাই না dr kushal

Comments
Post a Comment