কারো মৃত্যুর পর তার নামে দোষারোপ করে পাবলিকলি লেখালেখি করাটা আমার কাছে শোভনীয় মনে হয় না। আরো অশোভনীয় আমরা যারা এসব লেখা পড়ি, তা হুবহু বিশ্বাস করা। সংসার একটা জটিল জায়গা। এখানে কে যে সত্য বলে আর কে যে মিথ্যা বলে তা বুঝা খুব কঠিন। আবার একই ঘটনার একজনের কাছে ব্যাখা এক রকম, আরেকজনের কাছে ব্যাখ্যা আরেকরকম। কাউকে অপবাদ দেওয়ার আগে আমাদের হাজারবার চিন্তা করা উচিত। কেউ তার ব্যক্তিগত দুঃখের কথা সোশ্যাল মিডিয়াতে লিখতেই পারে, এটা তার স্বাধীনতা। যদিও ব্যক্তিগত কষ্ট কাছের বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন অথবা কোন কাউন্সিলরের এর সাথে শেয়ার করাটাই উত্তম বলে আমার মনে হয়। ........................ আর আমরা যারা সাধারন পাঠক এবং সাধারন মানুষ, তাদের কাজ হল নিজের জীবন নিয়ে ভাবা। অন্যের জীবনে কি ঘটেছে সেটা ঘাটিয়ে আপনার লাভ কি বলুন ? অন্য মানুষের দুঃখ কষ্ট দেখলে আসলে কি আপনার দুঃখ লাগে ? নাকি আপনি মনে মনে আনন্দ পান যে অন্যরাও কষ্টে আছে? যে ব্যক্তিটি মারা গেছে তার ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ দেখানো শোভনীয় নয়। কারণ যিনি মারা গেছেন, তার বিষয়ে যে অভিযোগ তোলা হয়েছে সে বিষয়ে তার বক্তব্য আমরা জানতে পারিনি।collected

Comments
Post a Comment