মানুষের ভিড়ে অস্বস্তি লাগা! ধরা যাক, এমন একটি Scenario যেখানে আপনাকে একটি Public Speech দিতে হবে বা ক্লাসে সবার সামনে কোন Presentation দিতে হবে। আপনি যথেষ্ট প্রস্তুতি নেয়ার পরেও, স্পিচটা দেয়ার আগে আপনার হাত-পা কাঁপতে শুরু করলো, অসম্ভব বুক ধড়ফড় করতে লাগলো, শরীর ঘামাতে লাগলো। যখন আপনি স্পিচ দিতে সামনে এগিয়ে গেলেন, তখন আপনার মনে হতে লাগলো, এই বুঝি মানুষ আপনাকে নিয়ে কোন বাজে কথা বলছে বা আপনার কোন খুঁত দেখে ফেলছে। আপনি কিছু বললেই তা নিয়ে সবাই হাসাহাসি করবে। উপরের এই দৃশ্যটি একটি Social Anxiety-তে ভুগতে থাকা মানুষের জন্য অত্যন্ত কমন একটি ঘটনা। তাদের জীবনের অনেক ক্ষেত্রেই তারা এর কারণে বাধাগ্রস্ত হন। সারাক্ষণ তাদের মনে মানুষের Negative Evaluation-এর ভয় কাজ করে, যার ফলে তারা জানা কাজেও অনেক সময় পিছিয়ে পড়ে।
ট্রমা থেকে মানসিক বিপর্যস্ততা!
Trauma এমন একটি জিনিস, যা আমাদের পরবর্তী জীবনকে ভীষণ ভাবে প্রভাবিত করে থাকে। আমরা হয়ত কখনও ভেবে দেখি না, যে আমাদের প্রতিদিনকার Trauma গুলো আমাদের একটু একটু করে কীভাবে পরিবর্তন করে দিচ্ছে।
দৈনন্দিন জীবনে আমাদের বিভিন্ন রকমের Trauma-র সম্মুখীন হতে হয়। ট্রমা আসতে পারে কোন ধরনের Accident থেকে, মা-বাবা কারোর বিয়োগ থেকে, বিবাহ বিচ্ছেদ থেকে, অথবা কোন ধরনের বাজে অভিজ্ঞতা থেকে। এছাড়াও, আমাদের দৈনন্দিন জীবনে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ট্রমা Add হয়, যেমন: Parental Abuse, পারিবারিক ঝগড়া বিবাদ, Bullying, Sexual Abuse ইত্যাদি। অনেক ক্ষেত্রে আমাদের পরিবার, সমাজ বুঝে উঠতে পারে না, এই অভিজ্ঞতাগুলো আমাদের উপর কি ধরনের প্রভাব ফেলে। Trauma থেকে আমাদের Post Traumatic Disorder, স্ট্রেস, Anxiety সহ আরও অনেক ধরনের রোগের সম্মুখীন হওয়ার সম্ভবনা বাড়িয়ে দেয়। এ সকল বিষয়ে আমাদের সমাজ ও পরিবারে সচেতনতা অনেক জরুরি।
আমাদের সবার মাঝেই একটা ধারণা কম বেশি প্রচলিত আছে যে, কাউকে Sorry বললে আমরা তাদের সামনে ছোট হয়ে যাবো, বা আমাদের সম্মান চলে যাবে। কিন্তু বাস্তবে এর চিত্র সম্পূর্ণ ভিন্ন। আমাদের ছোট্ট একটা Sorry আমাদের সম্পর্কের অনেক ধরনের বিবাদ দূর করে দিতে সক্ষম।

Comments
Post a Comment