বাচ্চার বদমেজাজ! বর্তমানের সময়ের প্রেক্ষাপট অনুযায়ী আমাদের কিছু বিষয় নিয়ে ধারণা রাখা প্রয়োজন, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাচ্চাদের Temper Tantrum। Tantrum আসলে কী? সাধারণত বাচ্চাদের মধ্যে একটা প্রবণতা থাকে, যেখানে তাদের মা-বাবা যদি তাদের মন মতো কোন কিছু দিতে না চায়, তখন তা পেতে তারা Tantrum বা বদমেজাজি Behave করা শুরু করে। পরে অনেক ক্ষেত্রেই বাবা-মা সন্তানদের আবদার পূরণ করতে বাধ্য হন। সাধারণত ২ থেকে ৪ বছরের এবং ৬ থেকে ৭ বছরের বাচ্চাদের মধ্যে Tantrum প্রকাশের Ratio বেশি দেখা যায়। এটি ম্যানেজ করার উপায় হিসেবে কাজে আসতে পারে Temper Tantrum Subsiding পদ্ধতি। এক্ষেত্রে আমরা কিছু Technique ব্যবহার করতে পারি, যেমন: বাচ্চাদের মধ্যে অনেক সময় দেখা যায় কোন কিছু মন মতো না পেলে চিৎকার করে মাটিতে শুয়ে পড়ছে, অথবা কান্না করছে বা রাগ দেখাচ্ছে। তখন মা-বাবার প্রথম করণীয় হচ্ছে এটিকে Ignore করা। কারণ তাদের এই ধরনের Activities-কে প্রাধান্য দেয়া হলে তাদের এই Tantrum কমে যাওয়ার বদলে উলটা বেড়ে যেতে পারে। এছাড়া, তাদের সাথে এই সময়টায় কোন প্রকারের Physical Contract-এ যাওয়া যাবে না, কোন প্রকারের Attention দেয়া যাবে না। এতে করে বাচ্চারা বুঝতে পারবে, তাদের Way of Communication-টা ভুল ছিল। এতেও যদি কাজ না হয়, তাহলে আপনি Leave The Station পদ্ধতি অবলম্বন করতে পারেন, অর্থাৎ বাচ্চার সামনে থেকে কিছুক্ষণ এর জন্য সরে আসতে পারেন। এই পদ্ধতিগুলো কাজে লাগালেই অনেক ক্ষেত্রে বাচ্চাদের Temper Tantrum নিয়ন্ত্রণ করা সম্ভব।
মা-বাবার সাথে সম্পর্ক উন্নয়ন করবো কীভাবে?
আমরা যখনই টিনএজারদের নিয়ে কথা বলি, তখন বিভিন্ন ক্ষেত্রে টিনএজ ছেলে মেয়েদের তাদের বাবা মায়ের উপর রাগ-অভিমানের কথা শুনে থাকি। আর বেশির ভাগ সময়েই দেখা যায় যে, আমরা প্যারেন্টিং স্টাইল নিয়ে কথা বলছি, তাতে কি কি পরিবর্তন প্রয়োজন তা নিয়ে কথা বলছি, যা অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু, আমাদের বাবা মায়ের প্যারেন্টিং নিয়ে কথা বলার পরেও কিছু কথা বা দায়িত্ব এখানে বিদ্যমান থাকে, যা সন্তানদের উপরও বিদ্যমান।
কাজেই মা-বাবার সাথে সম্পর্ক উন্নয়ন করতে হলে আমরা কিছু কাজ করতে পারি যেমন, আমাদের মা-বাবা আমাদের প্যারেন্টস হওয়ার আগে আমাদের মতই মানুষ, তাদেরও নানা রকমের সমস্যার ভিতর দিয়ে যেতে হয়, বিভিন্ন মানসিক চাপ থাকে। সুতরাং, সর্বদাই তারা ঠান্ডা মাথায় সবকিছু Handle করতে পারবেন এমনটা আশা না করে আমরা তাদের প্রতি আরও Considerate হতে পারি, তাদের প্রতি নিজেদের Understanding বাড়াতে পারি।
আরেকটি খুব Important পয়েন্ট হলো Assertive Communication Practice করা, এই ধাপটিতে ছেলে-মেয়েরা তাদের মা-বাবাদের সাথে বসে তাদের মনের কথা গুলো শেয়ার করতে পারে, যা পরবর্তীতে অনেক ক্ষেত্রেই প্যারেন্টসদের তাদের সন্তানদের ভালোভাবে বুঝতে সহায়তা করতে পারে, এবং তাদের মধ্যে একটি Strong Bond তৈরি করতে পারে।
সবশেষে, বাবা-মায়ের যেমন দায়িত্ব সন্তানদের মনের কথা বুঝে তাদের প্রতি আরও যত্নশীল হওয়া, তেমনি সন্তানদেরও দায়িত্ব, মা-বাবাকে শুধু মা-বাবা মনে না করে তাদের একজন Individual Person হিসেবে দেখা। আর, যেহেতু তারাও আমাদের মতই মানুষ, তাই তাদেরও কিছু ভুল থাকতে পারে, অনেক ক্ষেত্রে হতে পারে তারা কোন জিনিসকে নিজেদের মতো করে ভুল বুঝছেন। তাই, সন্তান হিসেবে আমাদেরও উচিত মা-বাবাদের বুঝার চেষ্টা করা, তাদের প্রতি আরও সহনশীল ও সহানুভূতিশীল হওয়া।
ভাই-বোনের মধ্যে দ্বন্দ্ব!
Sibling Rivalry হচ্ছে ভাইবোনের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব বা প্রতিযোগিতামূলক আচরণ। এটি মূলত বেশি পরিলক্ষিত হয় বাচ্চাদের Early Adolescent থেকে Late Adolescent-এর সময়টাতে। এছাড়াও, ছোট বাচ্চাদের ক্ষেত্রে, অনেক সময় দেখা যায় যখন তার ছোট কোন ভাই বা বোনের জন্ম হয়, তখন তাদের মধ্যে এক ধরনের Sibling Rivalry তৈরি হয়। তাদের মাঝে Clinging Behavior বেড়ে যায়, অর্থাৎ, সারাক্ষণ কোলে কোলে থাকতে চায়, বাবা মা ছোট বাচ্চাকে মনোযোগ দিতে চাইলে তাতে তাদের মধ্যে রাগ বা ক্ষোভ দেখা দেয়।
Sibling Rivalry-র বেশ কিছু কারণের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে Children Temperament, যেখানে যাদের Difficult Child হিসেবে চিহ্নিত করা হয়, তাদের মধ্যে Sibling Rivalry হওয়ার সম্ভবনা অধিক থাকে।
এছাড়াও, মা-বাবার মধ্যে Marital Distress থেকে থাকলে, সেক্ষেত্রে তা তাদের সন্তানদের উপর বিভিন্ন রকমের বাজে প্রভাব বিস্তার করে। এ জাতীয় ফ্যামিলির ছেলে মেয়েদের মধ্যে Sibling Rivalry খুব কমন। বিভিন্ন ক্ষেত্রে Sibling Bullying এবং বাচ্চাদের Life Stress ও এই ভাই-বোনের দ্বন্দ্বের কারণ হয়।
অনেক বাবা-মা জানতে চান কীভাবে এই Sibling Rivalry ম্যানেজ করা সম্ভব, সেক্ষেত্রে যা করা যায় তা হল, বাচ্চাদের Schedule Rearrange করা যেতে পারে। একই কাজ দুইজন ভাই বোনকে একসাথে করতে না দিয়ে আলাদা ভাবে আলাদা সময়ে করতে দেয়া যেতে পারে। এছাড়াও, আমাদের অনেকের ছেলে মেয়েদের মধ্যে তুলনা করার অভ্যাস থাকে, যা Sibling Rivalry-তে ভূমিকা পালন করে। তাই, আমাদের তুলনা করা বন্ধ করতে হবে। আর সবচেয়ে জরুরি হচ্ছে প্রত্যেকটা সন্তানকেই Independent ভাবা। তাদেরকে তাদের মতো করে Space কিন্তু মাঝে মাঝে দেয়াই যায়। এই সকল ধাপ Follow করলে আশা করাই যায় Sibling Rivalry অনেকটা কমিয়ে আনা সম্ভব।

Comments
Post a Comment