মাসিকের সময় তলপেটে তীব্র ব্যথা, কিংবা সারা বছরজুড়ে বিভিন্ন সময় তলপেটে ব্যথা যেকোনো বয়সী নারীদের জন্যই খুব কষ্টকর। এই সমস্যাগুলোর সাথে “এন্ডোমেট্রিওসিস” নামক অসুখের উপসর্গের খুব মিল পাওয়া যায়। এন্ডোমেট্রিয়াম হচ্ছে জরায়ুর একদম ভিতরের একটি স্থান, যেখান থেকে নারীদের প্রেগন্যান্সি হয়ে থাকে, কিন্তু এন্ডোমেট্রিয়াম জরায়ুর বাহিরে অবস্থান করলে সেখান থেকে এন্ডোমেট্রিওসিস সমস্যা তৈরি হয়। সাধারনত ৩০ থেকে ৪০ বছর বয়সী নারীরা এই সমস্যায় বেশি ভুগে থাকেন। এছাড়াও পরিবারের সদস্যদের মধ্যে কিংবা রক্তের সম্পর্কের আত্মীয়দের মাঝে কারো এই ধরনের সমস্যা থাকলে এই রোগের ঝুঁকি বৃদ্ধি পায় অনেকক্ষেত্রে।
সাধারন উপসর্গ সমূহঃ ◼️ মাসিকের সময় তলপেটে ব্যাথা ◼️ মাসিকের সময় অতিরিক্ত রক্ত যাওয়া বা নির্দিষ্ট সময়ের পূর্বেই বারবার মাসিক হওয়া ◼️ সবসময় তলপেটে ব্যাথা অনুভব করা ◼️ সহবাসে ব্যথা ও সন্তান লাভে ব্যর্থ হওয়া, ইত্যাদি এন্ডোমেট্রিওসিসের চিকিৎসা সঠিক সময়ে শুরু করা অত্যন্ত জরুরি। উপরোক্ত লক্ষ্মণগুলো কারো মধ্যে পরিলক্ষিত হলে, অবশ্যই একজন গাইনি বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিৎ এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ফলোআপ করা জরুরি। সঠিক সময়ে রোগ নির্ণয় এবং চিকিৎসাই পারে নারীদের এই রোগের তীব্রতা থেকে সহজেই মুক্তি দিতে ।collected
Comments
Post a Comment