ফুল দিতে যাচ্ছিলাম। শহীদ মিনারে,,,পথ আগলে দাঁড়ালো বরকত, রফিক, সালাম, জব্বার, শফিউর । ¤ রফিক -- কই যাও? ¤ আমি -- জি, শহীদ মিনারে যাচ্ছি ফুল দিতে। ¤ সালাম -- ফুল দিয়ে কি হবে? ¤ আমি -- না, মানে আপনাদের স্মরণ করার জন্য,, যাতে আপনাদের আত্মা শান্তি পায়। ¤ বরকত -- হা হা হা, কুরআন হাদিসের কোথাও লেখা আছে, ফুল দিলে আত্মার শান্তি হয়? কখনো কি কবর জিয়ারত করেছো? দুই রাকাত নামাজ পড়ে,, আমাদের জন্য দোয়া করেছো?? ¤ আমি -- জি…না, মানে… ¤ রফিক -- হুমম, প্রতি বছর কত টাকার ফুল দিয়ে এভাবে শ্রদ্ধা জানাও? ¤ আমি -- জি, কোটি টাকার উপরে। ¤ শফিউর -- আচ্ছা আমার মা যে চিকিৎসার অভাবে মারা গেছে, কেউ কি খোঁজ নিয়েছে? ¤ সালাম -- আমার আত্মীয় স্বজনরা যে রিকশা চালিয়ে, দিনমজুরি করে জীবিকা নির্বাহ করে, তার কি কোন খবর রাখে কেউ? ¤ আমি -- ভাই, আসলে জীবন তো দিছেন আপনারা। আপনাদের আত্মীয় স্বজন তো দেয় নাই। তাদের খোঁজ কেন নিব? ¤ বরকত -- যুদ্ধ তো করছে মুক্তিযোদ্ধারা। তাদের নাতি পুতিরা এত সুযোগ সুবিধা পায় কেন? ¤ শফিউর -- বাদ দাও তো বরকত ! ওদেরকে বেশি উস্কে দিয়ো না। বেশি উস্কালে হয়ত, নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধার মত,, নতুন প্রজন্মের ভাষা সৈনিক নামেও তারা আরেকটা পার্টি বানাবে। মনটা খারাপ হয়ে গেল। বাসায় ফিরে আসলাম। আর কোনদিন ফুল দিতে যাবো না। (গল্পটি রূপক কিন্তু এটাই ইসলামের শিক্ষা,, রাসূলের আদর্শ ) হে আল্লাহ! আমাদের জানা অবস্থায় তোমার সাথে শিরক করা হতে,, তোমার নিকট আশ্রয় চাচ্ছি। আর অজানা অবস্থায় শিরক হয়ে গেলে আল্লাহ্ আপনি আমাদের ক্ষমা করে দাও🙏🤲❣️
-****************************************---
আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছেন তো? মৃত্যু আসার পূর্বেই সৎ কর্ম করে নিন। না হলে কিন্তু আফসোসের কোন সীমা থাকবে না...। কারণ এই সৎ কর্মের যে কি প্রয়োজন তা মৃত্যুর পর হারে হারে বুঝতে পারবেন, তাইতো মৃত্যু এসে যাওয়ার আগে যদি সৎ কর্ম না করেন, তবে সৎ কর্ম করার জন্য মৃত্যুর পর আবার দুনিয়ার ফিরে আসার জন্য আফসোস করবেন...। কিন্তু এই আফসোস শুধু আফসোসই থেকে যাবে, তার আর পূর্ণ হবে না...।
মহান আল্লাহ তায়ালা বলেনঃ "বলুন, তোমরা যে মৃত্যু থেকে পলায়নপর, সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখামুখি হবে, অতঃপর তোমরা অদৃশ্য, দৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে উপস্থিত হবে। তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন সেসব কর্ম, যা তোমরা করতে।" (সুরা জুমআঃ ৮)
মহান আল্লাহ তায়ালা আরও বলেনঃ যখন তাদের কারও কাছে মৃত্যু আসে, তখন সে বলেঃ হে আমার পালণকর্তা! আমাকে পুনরায় (দুনিয়াতে) প্রেরণ করুন। যাতে আমি সৎকর্ম করতে পারি, যা আমি করিনি। কখনই নয়, এ তো তার একটি কথার কথা মাত্র। তাদের সামনে পর্দা আছে পুনরুত্থান দিবস পর্যন্ত। (সুরা মুমিনুনঃ ৯৯-১০০)
Comments
Post a Comment