ছবিটা দেখে নরমালি বোঝা যাচ্ছে ভেতরে লা'শ/মৃ'ত দেহ আছে। হঠাৎ করে বৃষ্টি শুরু, সবাই পলিথিন দিয়ে লা'শটা ঢেকে বারান্দা বা ঘরে আশ্রয় নিয়েছে।
যিনি ছবিটা ক্যাপচার করেছেন, তিনিও রুম থেকেই তুলেছেন। তোমার প্রয়োজন বুঝে নাও কতটুকু, আজ মরলে একটু পরেই সবাই পর, তোমার লাশটা ঘরে তোলা যাবে না। তোমার জন্য কেও বৃষ্টিতে ভিজতেও পারবে না।একটু চোখের পানি পড়বে, যা বাড়িতে পোষা কোনো প্রানী মারা গেলেও পড়ে সবার। কিন্তু একটা ব্যক্তির দামি কোন অলংকার হারিয়ে গেলে যত বার সেই হারিয়ে যাওয়া অলংকারের কথা স্বরন করে তত বার তুমি মারা গেলেও স্মরণ করবে না। সুতরাং যত দিন বাঁচবেন, ঈমান আমল নিয়ে বাচার চেষ্টা করুন। কারন সবচেয়ে আপন হলো আমাদের রব আল্লাহ❣️
প্রায়ই সকালে খবরে দেখি, দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়েছে। কখনো মধ্যবয়স্ক কেউ, কখনো আবার শিশু। প্রত্যেকটি মৃত্যু সংবাদই আমাকে মনে করিয়ে দেয়, কার মৃত্যু কখন হবে সে সম্পর্কে আমরা কেউই জানি না, কিন্তু এটা আমাদের সাথেই থাকে সব সময়। আমার প্রিয় মানুষগুলোর সাথে একদিন আর দেখা হবেনা, এটাই সত্য আল্লাহ বলেন: “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে” (সূরা আল-ইমরান: ১৮৫) এই কঠিন সত্য আমরা জানি ঠিকই। কিন্তু দুনিয়ার সুখ-দুঃখের ভেতরে আমরা এতটাই বিভোর হয়ে থাকি যে মৃত্যু নিয়ে খুব কমই ভাবি। আমরা প্রায়ই মানুষের মৃত্যুকে দুর্ঘটনা বলে মনে করি। কিন্তু আদৌ কি তা সত্য? মৃত্যু কি সত্যিই কোনো দুর্ঘটনা? রাসুল (ﷺ) বলেছেন: “মুমিনের জন্য মৃত্যু হলো উপহার” (ইবনে মাজাহ, হাদিস ৪২৬১) রাসুল (ﷺ) কেন মৃত্যুকে উপহার বললেন, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ্য করার বিষয় হলো, তিনি বিশেষভাবে মুমিনদের কথা বলেছেন। সেই সব মানুষদের, যারা দুনিয়ার চেয়ে আল্লাহ তায়ালাকে বহু গুণ বেশি ভালোবাসে। মৃত্যুর মাধ্যমেই আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে প্রবেশ করি আরেক জীবনে। সেই জীবনের শুরু আছে, কিন্তু শেষ নেই। আর যদি আমরা মুমিন হই, ...

Comments
Post a Comment