ইউক্রেনে রাশিয়ান মিলিটারি ক্যাম্পেইনের বিরোধী আমি মূলত সার্বভৌমত্ব ইস্যুতে। শক্তিশালি বড় দেশ গুলো একে একটা উদাহরণ নিতে পারে, যার বাজে ফলাফল পড়বে বাংলাদেশের উপরও। কারণ আমাদেরও একটা প্রতিবেশী আছে যার ভাব "ছাল নেই ক*র বাঘা নাম"! কিন্তু একটা জিনিশ বা বিষয় আপনি কিছুতেই অস্বীকার করতে পারবেন না যে পশ্চিমা দুনিয়া যেভাবে রিয়েক্ট করেছে তাতে মনে হচ্ছে ওরা ধুঁয়া তুলসিপাতা! ইরাক, আফগানিস্তান, লিবিয়া, সিরিয়া, ইয়েমেনকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এই পশ্চিমারাই! অ্যামেরিকা এন্ড গ্যাং এই দেশ গুলোতে ঠিক যে কাজটি করেছে ভ্লাদিমির পুতিন তার রাশিয়ার প্রতি ন্যাটোর হুমকি মোকাবেলায় ঠিক সেইম কাজটিই করে যাচ্ছে! তাই, ঠিক এই পয়েন্টে এসে আমার উপলব্ধি "ইউক্রেন-রাশিয়া যুদ্ধে যতটুকু সম্ভব নিউট্রাল থাকা যায়! আমার ব্যাক্তিগত অভিমত স্পষ্ট তবে আমার ব্যাক্তিগত কর্ম বা অবস্থান যাতে ৪.১ মিলিয়ন মুসলিম হত্যাকারী পশ্চিমা সাম্রাজ্যবাদী হায়েনাদের পক্ষে না যায়!
*****************************************************
বিপুল ও ভয়ঙ্কর সমরাস্ত্র, নিজস্ব অস্ত্র শিল্প, বিশাল আর্মি এসব কিছুই ঠিকঠাক কাজে আসেনা যদিনা "প্রপার ব্রেইন" থাকে যারা এইসব অস্ত্র-সরঞ্জামের "ম্যাক্সিমাম আউটপুট" বের করে আনতে সক্ষম! আমাদের টপ মিলিটারি ব্রেইন গুলোকে নীলনকশার মাধ্যমে শহীদ করা হয়েছে ২৫ ফেব্রুয়ারি ২০০৯ সালে পীলখানা ম্যাসাকারের মাধ্যমে! এরপর থেকেই আমরা যেন একটা সারকাস্টিক ন্যাশনে পরিণত হয়েছি! ইস্যুর পর ইস্যু নিয়ে হাস্যরসে ব্যাস্ত! অথচ এরপর থেকে বেচে থাকার খরচ বেড়েছে দেড়শ গুণ!
শুভ কামনা বাংলাদেশীদের জন্য, কিন্তু অন্ধ হলেই কি প্রলয় বন্ধ হয়?collected
Comments
Post a Comment