💔প্রচন্ড মন খারাপ নিয়েও দিব্যি হেসে বেড়াচ্ছো? কেউ না জানুক, তোমার রব জানেন। তোমার রব জানেন, কারো কারো ব্যবহারে তুমি অনেক বেশি কষ্ট পাও! তিনি জানেন, কিসের জন্য তোমার হৃদয় জর্জরিত! তোমার রব এটাও জানেন, তুমি একবার দুবার নয় বারবার কষ্ট পাও! তিনি জানেন কেউ কেউ তোমাকে প্রতিনিয়ত নতুন নতুন রূপে কষ্ট দেয়! তোমার রব জানেন তোমার চোখের অব্যক্ত প্রতিটা ফোঁটা কি চায়! তিনি জানেন,,যারা তোমার ক্ষতি করতে চায়, তোমাকে কষ্ট দিয়ে ভেঙে দিতে চায়, তাদের জন্যও তুমি দোয়া করো! তাদের হেদায়েত সুস্থতা সুরক্ষা জান্নাত চেয়ে রবের কাছে কাঁদো! ওরা ভাবে তোমাকে ক্রমে ক্রমে কিভাবে শেষ করা যায়? কিন্তু ওরা এটা জানে না, তোমার রব তোমাকে প্রত্যেকবার তার ভালোবাসায় আগলে নেন! ওরা নিজেদের অজান্তেই তোমাকে সবচেয়ে মূল্যবান কথাটা জানিয়ে দেয়! রব ছাড়া ,, তোমার আপন কেউ নেই । ওরা জানেনা রবের কাছাকাছি যেতে তোমাকে সাহায্য করে! ওরা জানেনা ওদের ভেঙ্গে দেওয়া হৃদয়, তোমার রব কি অপরূপ ভালোবাসায় সারিয়ে তুলেন! কি এসে যায় ওদের দেওয়া কষ্টে? তুমি তো প্রতিবার তোমার রব কে কাছে পেয়ে যাচ্ছো! তাহলে ওদের দেওয়া কষ্টগুলো তো তোমার জন্য নেয়ামত স্বরূপ। যেগুলো রবের কাছাকাছি,, পাঠিয়ে দেয় তোমাকে! ওরা যতই কষ্ট দিক না কেনো! বিশ্বাস রাখো,তোমার রব তোমার কোনো ক্ষতি হতে দিবেন না! তিনি তোমাকে ঠিক আগলে নিবেন সব কষ্ট শেষে স্বস্তি দিবেনই ইনশাআল্লাহ! এটা তোমার রবের ওয়াদা। 💓💓💓💓এভাবেই চলতে থাকুক তোমার আর তোমার রবের অসমাপ্ত এ ভালোবাসা!💓💓💓
collected
Comments
Post a Comment