Skip to main content

রুশ হজযাত্রীদের সফরনামা

 হজের আলোচনা দূরে থাক, সাধারণভাবে ইসলামের ইতিহাসের আলোচনাতেও রাশিয়ার ও সেখানকার মুসলমানদের প্রসঙ্গ সেভাবে স্থান পায় না। অথচ রুশ দেশ থেকে হজ সফরের কাহিনি কম চিত্তাকর্ষক নয়। অন্তত ইলিয়েন এম কেন রচিত রাশিয়ান হজ: এম্পায়ার অ্যান্ড দ্য পিলগ্রিমেজ টু মক্কা বইটি তাই বলে।

গবেষণাধর্মী এ বইয়ে রুশ হাজিদের স্মৃতিচারণা, হজ বিষয়ে রুশ পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদ ও নিবন্ধ এবং রুশ কূটনীতিকদের সঙ্গে উসমানীয় ও হেজাজীয় শাসকদের বার্তা বিনিময়সহ আলাপচারিতাকে সূত্র হিসেবে ব্যবহার করে যে ছবি আঁকা হয়েছে, তা প্রমাণ করে যে হজের ইতিহাসে রাশিয়ার হাজিরা এমন একটা অবস্থান তৈরি করেছেন, যা উপেক্ষিত হয়ে রয়েছে।

রুশ সাম্রাজ্য মধ্য এশিয়া ও ককেশাস অঞ্চলে বিস্তৃত হলে ইসলাম রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ধর্ম হয়ে ওঠে। দেশটিতে বরাবরই রুশ অর্থোডক্স খ্রিস্টান ধর্মের প্রাধান্য রয়েছে, যাকে প্রাচ্যের খ্রিস্টবাদ হিসেবেও অভিহিত করা হয়।কেন তাঁর বইতে দেখিয়েছেন যে জার ও সোভিয়েত আমলে রুশ সরকার তার মুসলিম প্রজা ও নাগরিকদের হজ সফরকে নানাভাবে নিয়ন্ত্রণ করা হতো। একদিকে যেমন তাঁদের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার বিভিন্ন পদক্ষেপ ছিল, অন্যদিকে আবার তাঁদের আনুগত্য আদায়ের প্রয়াসও ছিল।

সর্বোপরি ছিল অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার উদ্যোগ, যার প্রতিফলন ঘটে হাজিদের দ্বারা রুশ-মালিকানাধীন জাহাজ ও রেল কোম্পানির টিকিট ক্রয়ের মাধ্যমে।

হজ সফরে সহযোগিতা করতে রুশ সরকার প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের দিকে জোর দিয়েছিল, হাজিদের যাতায়াতে সহায়তার জন্য মুসলিম ও অমুসলিম কর্মীদল নিয়োগ দিয়েছিল। এসব অবকাঠামোর মধ্যে ছিল সরাইখানা নির্মাণ ও হেজাজ রেলপথ স্থাপনে অনুদান।উনিশ শতকের মাঝামাঝি সময়ে জারের শাসনামল থেকে শুরু করে বিংশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত সোভিয়েত শাসনকালে রাশিয়া থেকে হজ সফরের নানা অজানা ঘটনাপ্রবাহ ঠাঁই পেয়েছে বইটিতে।

পৃথক সূচনা ও সমাপনীসহ মোট সাতটি অধ্যায়ে রচিত বইটি ২০১৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়েছে। এতে বেশ কিছু মানচিত্র ও ছবি স্থান পেয়েছে।বইটির প্রতিপাদ্য সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে লেখক নিজে বলেছেন: ‘আমি যে কাহিনি এ বইয়ে তুলে ধরেছি, তাতে আধুনিক কালে বিশ্বের অন্যতম বড় পরিযায়ী চলাচলে রাশিয়ার সম্পৃক্ততা ফুটে উঠেছে। ঊনবিংশ শতাব্দীতে বিশ্বের সবচেয়ে বড় তীর্থযাত্রা ছিল হজ, যা একই সঙ্গে ছিল রাশিয়া থেকে একক বৃহত্তম তীর্থযাত্রা।’

রাশিয়ার অভিবাসন ও পরিযায়ীবিষয়ক ইতিহাস রচনায় বিস্ময়করভাবে হজের অনুপস্থিতি হলো রাশিয়ার ইতিহাসে মুসলমানদের অবস্থান ও বয়ানের উপেক্ষার প্রতিফলন।
লেখক ইলিয়েন এম কেন

ইলিয়েন আরও বলেছেন: ‘রাশিয়ার অভিবাসন ও পরিযায়ীবিষয়ক ইতিহাস রচনায় বিস্ময়করভাবে হজের অনুপস্থিতি হলো রাশিয়ার ইতিহাসে মুসলমানদের অবস্থান ও বয়ানের উপেক্ষার প্রতিফলন।

অথচ ইউরোপ, জাপান ও রাশিয়ায় ইসলামবিষয়ক গবেষক ও নৃতত্ত্ববিদরা তাঁদের কাজের মাধ্যমে হালযমানার ইউরেশিয়ায় মুসলমানদের সক্রিয় উপস্থিতি, চলাচল ও অন্যদের সঙ্গে তাদের যোগাযোগ বিষয়ে বেশ সমৃদ্ধ সাহিত্য রচনা করেছেন।’

ইলিয়েন তাঁর এই কাজের মধ্য দিয়ে এটা দেখানোর চেষ্টা করেছেন যে মুসলমানরা রাশিয়ার অন্যতম চলনশীল জনগোষ্ঠী, মানে যারা বাণিজ্যিক, ধর্মীয় ও পড়ালেখার কাজে ঘন ঘন রুশ সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে ও রুশ সীমানা অতিক্রম করেছে।

  • রাশিয়ান হজ: এম্পায়ার অ্যান্ড দ্য পিলগ্রিমেজ টু মক্কা; ইলিয়েন এম কেন; কর্নেল বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র, ২০১৫।

Comments

Popular posts from this blog

মুমিনের জন্য মৃত্যু হলো উপহার

  প্রায়ই সকালে খবরে দেখি, দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়েছে। কখনো মধ্যবয়স্ক কেউ, কখনো আবার শিশু। প্রত্যেকটি মৃত্যু সংবাদই আমাকে মনে করিয়ে দেয়, কার মৃত্যু কখন হবে সে সম্পর্কে আমরা কেউই জানি না, কিন্তু এটা আমাদের সাথেই থাকে সব সময়। আমার প্রিয় মানুষগুলোর সাথে একদিন আর দেখা হবেনা, এটাই সত্য আল্লাহ বলেন: “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে” (সূরা আল-ইমরান: ১৮৫) এই কঠিন সত্য আমরা জানি ঠিকই। কিন্তু দুনিয়ার সুখ-দুঃখের ভেতরে আমরা এতটাই বিভোর হয়ে থাকি যে মৃত্যু নিয়ে খুব কমই ভাবি। আমরা প্রায়ই মানুষের মৃত্যুকে দুর্ঘটনা বলে মনে করি। কিন্তু আদৌ কি তা সত্য? মৃত্যু কি সত্যিই কোনো দুর্ঘটনা? রাসুল (ﷺ) বলেছেন: “মুমিনের জন্য মৃত্যু হলো উপহার” (ইবনে মাজাহ, হাদিস ৪২৬১) রাসুল (ﷺ) কেন মৃত্যুকে উপহার বললেন, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ্য করার বিষয় হলো, তিনি বিশেষভাবে মুমিনদের কথা বলেছেন। সেই সব মানুষদের, যারা দুনিয়ার চেয়ে আল্লাহ তায়ালাকে বহু গুণ বেশি ভালোবাসে। মৃত্যুর মাধ্যমেই আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে প্রবেশ করি আরেক জীবনে। সেই জীবনের শুরু আছে, কিন্তু শেষ নেই। আর যদি আমরা মুমিন হই, ...

কত কেজিতে এক মণ?

  কত কেজিতে এক মণ? এই প্রশ্নটা করলে নতুন প্রজন্মের প্রায় সবাই বলে ৪০ কেজি। কিন্তু কথাটা ভুল। ৪০ সেরে এক মণ যা ৩৭.৩২ কেজির সমান। মণ বাংলা ও ভারত এলাকার ওজনের পরিমাপ। আর কেজি হচ্ছে নতুন বিশ্ব ব্যবস্থার ওজনের একক। 1889 সালে ছবির বস্তুটিকে এক কেজি বলে ঘোষণা করা হয় এবং একে একক ধরে কেজি, মেট্রিক টন (এক হাজার কেজি) এবং গ্রাম (কেজির এক হাজার ভাগের এক ভাগ) হিসেব করা হয়। দেশীয় এককের সাথে এর কোন মিল নেই। ৫ তোলায় ১ ছটাক ; ৪ ছটাকে ১ পোয়া ; 8 পোয়ায় ১ সের ; ৪০ সেরে ১ মণ। কিন্তু কেজির অতিরিক্ত প্রচলনের ফলে এখন আমরা ৪০ কেজিতে মণ ধরে হিসেব করছি এবং বাকি দেশীয় হিসেব নিকেশ ভুলে গেছি। জমির পরিমাপের ক্ষেত্রে এখনও দেশীয় এককের ব্যবহার আছে যেমন কানি, কাঠা, কাঠি, কড়া, গন্ডা, খাদা, বিঘা (এক এক এলাকায় এক এক রকম)। সোনার পরিমাপের ক্ষেত্রেও দেশীয় একক ভরি, আনা ব্যবহৃত হয় কিন্তু এই অঞ্চলের ওজন পরিমাপের একক একেবারে হারিয়ে গেছে। ========================================================== ফেসবুক বর্জন করা কি উচিত? - অবশ্যই উচিত। গুগল বর্জন করা কি উচিত? - অবশ্যই উচিত সেই স্বপ্ন ও চেষ্টা প্রতি ...

জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি

  অনেকেই জীবনে খুব বড় হতে চান । বড় কাজ করতে চান, বড় বিজনেস করতে চান, দেশ পরিবর্তন করতে চায়। খুব ভাল এই চাওয়া গুলো। মন বড় রাখাই উচিত । কিন্তু এর পাশা পাশি আমরা যেটা ভুলে যাই যে, অনেক ছোট ছোট কাজেও কিন্তু সাফল্য এবং জীবনের সার্থকতা লুকিয়ে থাকে। আপনি প্রতিদিন নামাজ পড়ছেন ৫ বার । এটাও বড় সাফল্য । আপনি সত্য কথা বলার চেষ্টা করেন, এটাও সাফল্য । আপনি করো ক্ষতি করেন না। পরিবারের বিপদে আপদে পাশে থাকেন। রোজ একজন মানুষ কে খাওয়ান। আপনি ৯ টার অফিসে ৯ টায় হাজির হন, কাজে ফাঁকি দেন না। এসব কিছুই বিশাল সাফল্য । আমরা কেন জানি এসব ছোট ছোট কাজ কে সাফল্য মনে করি না। আমরা শুধু জীবনে ফাটায় ফেলতে চাই। এবং তা করতে যেয়ে জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি। সবাইকে দিয়ে সব কাজ হয় না। আমি আপনি চাইলেই ইলন মাস্ক হতে পারবোনা । কিন্তু একজন ভালো মানুষ আমরা সবাই হতে পারব যাকে সমাজের কাজে লাগে। সমাজে ১০% মানুষ বড় কাজ করবে। আল্লাহ তাদের মেধা দিয়েছেন, ভালো পরিবার দিয়েছেন, সাহস দিয়েছেন - তারা জন্ম থেকেই কিছুটা আলাদা। কিন্তু বড় কাজ করতে পারছেন না মানে আপনি জীবনে সফল নয় - এটা ভাবা ঠিক নয়।...