Skip to main content

বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি কোনটা?

 আমাদের ভাগ্যে হয়তো হবে না। কিন্তু আজকের তরুণেরা দেখে যাবে বাংলাদেশের এক অভাবনীয় উত্থান। তারা শুধু দর্শক হয়ে দেখবে না। এই উত্থানপর্বের আর্কিটেক্ট হবে তারাই।

একটা প্রশ্নের উত্তর দ্যান। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি কোনটা? টাকা না, কারখানা না, রপ্তানির অঙ্ক না। আমাগো সবচেয়ে বড় শক্তি আমাদের সামাজিক যৌথ জীবন। প্রতিবেশীর বিপদে না ডাকতেই আগায়ে আসা। সিদ্ধান্ত একা না নিয়ে সমাজ মিলে নেয়া। কেউ ভাত না পাইলে পাশের ঘর থাইকা ভাত যায়, কোনো এনজিও লাগে না, কোনো ইনস্যুরেন্স লাগে না, কোন রাষ্ট্র লাগেনা, দাতব্য সংস্থা লাগেনা, সমাজ একাই যথেষ্ট। এই জিনিসটা পশ্চিমে নাই। আর এইটাই ওই সমাজগুলার সবচেয়ে বড় দুর্বলতা। ওদের ঘরে সমৃদ্ধি আছে, শান্তি নাই। মানুষ একা মরে, সপ্তাহখানেক পরে কেউ টের পায়। আমাদের সমৃদ্ধি ছিলো না, কিন্তু শান্তি ছিলো। হাসিনার আমলে এই সমাজটারেই ভাঈঙ্গা দেয়া হইসে। পারস্পরিক বিশ্বাস, আস্থা, প্রতিবেশীর উপর নির্ভরতা সব ধইসা পড়সে। প্রতিটা মানুষরে প্রতিটা মানুষের শত্রু আর প্রতিযোগি বানায়ে ফেলা হইসে। এই সমাজ আর এই সামাজিক সম্পর্কগুলা আমাদের আবার পুনর্গঠন করতে হবে। এইটা কঠিন কাজ। এইটাই আসল কাজ। অর্থনৈতিক সমৃদ্ধি আনা তুলনামূলকভাবে সহজ। রাস্তা বানানো যায়, কারখানা বসানো যায়। কিন্তু ভাইঙ্গা যাওয়া বিশ্বাস ফিরায়ে আনা যায় না বাজেট দিয়া। বাংলাদেশ এই সমাজের শক্তি নিয়াই একদিন সবার উপরে মাথা তুলবে। বাঙ্গু এলিটদের আমি দেখতে পারি না ঠিক এইজন্যই। এরা পশ্চিমের নকলে আমাদের যৌথ জীবনটারে ভাঈঙ্গা ফেলতে চায়। ব্যক্তিকে সর্বোচ্চ আসনে বসাইতে চায়। সমাজের মূল্যবোধ, পারস্পরিক বিশ্বাস আর আস্থার সম্পর্ক সব ধ্বংস কইরা দিতে চায়। সংখ্যায় এরা মুষ্টিমেয়, কিন্তু বিশাল একটা জনগোষ্ঠীরে দাবায়ে রাখতে চায়। এইজন্যই এদের সমস্ত সামাজিক আর রাজনৈতিক কর্তৃত্ব থেকে উৎখাত করতে হবে। সম্পদে আর চিন্তায় একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়া খুবই সম্ভব একটা কাজ। বাংলাদেশ থেকে অরিজিনাল সমাজচিন্তা আর রাষ্ট্রচিন্তা দুনিয়ারে উপহার দেয়া সম্ভব। আমরা শুধু পোশাক রপ্তানি করবো না, চিন্তা রপ্তানি করবো। আর এই কাজকে সম্ভব করে তোলার জন্য তরুণদের চিন্তাকাঠামোকে ধার করা ছাঁচ থেকে মুক্ত করতে হবে। যে সমাজে তারা জন্মাইসে, সেই সমাজকে পশ্চিমের চশমা দিয়া দেখা বন্ধ করতে হবে। নিজের প্রশ্ন নিজে তৈরি করতে হবে, নিজের উত্তর নিজে খুঁজতে হবে। যেদিন এই কাজটা শুরু হবে, সেইদিন থিকাই উত্থানপর্ব শুরু। ইনকিলাব জিন্দাবাদ। আজাদী জিন্দাবাদ।

আমি ২০১৯ এর যেই সকালে দেশ ছাড়ি, সেইদিন শেষ আজান শুনি৷ তারপরে ২০২৫ এর ডিসেম্বরে ইস্তানবুলে গেলাম। ভোরে আজানের শব্দে ঘুম ভাঙ্গলো। মনে হইলো ঘোরের মধ্যে বাংলাদেশে ফিরে গেছি। ইস্তানবুলে যে কয়দিন ছিলাম আজানের শব্দে প্রশান্তি অনুভব করসি। সাত বছরের প্রবাসে প্রথম সেই আজানের ধ্বনি যে এতো সুমধুর সেটা বুঝলাম। আমাদের সময়ে স্কুলে সম্ভবত ক্লাস সিক্সে কায়কোবাদের একটা কবিতা ছিলো, কে ওই শোনাল মোরে আযানের ধ্বনি। মর্মে মর্মে সেই সুর, বাজিল কি সুমধুর আকুল হইল প্রাণ, নাচিল ধমনী। কি মধুর আযানের ধ্বনি! শৈশবের পাঠ্য এই কবিতার প্রত্যেকটা অক্ষর সেইদিন আমি হৃদয় দিয়ে অনুভব করসিলাম। আমি মাহমুদ ভাইকে জিজ্ঞাসা করছিলাম হাসিনা আমলে যে টার্কিতে উনি কেন নাগরিকত্ব নিলেন। উনি বলছিলেন, পিনাকী আমি এমন দেশে থাকতে চাই যেইখানে আমি আজান শুনতে পারি। একটা প্রিডমিনেন্টলি মুসলিম কালচারে থাকা ভিন্ন ধর্মের মানুষের মধ্যেও গভীরভাবে প্রোথিত হয়ে যায় আজানের সুর। তার জীবনযাপনের অংশ হইয়া যায় সেইটা। আর মুসলমান কেউ আজানের শব্দ না শুইন্যা পশ্চিমে থাকলে তার কেমন লাগবে সেইটা বুঝতে পারি। গতকাল হঠাৎ একটা ভিডিও দেখলাম তানভিরের। একটা টিভি প্রোগ্রামে আজান দিলো। পুরোটা না আংশিক। ওর গলাটাও ভাঙ্গা ছিলো, তবুও এতো মধুর এতো সুরেলা এতো সুললিত এতো আবেগমথিত আজান আমি কখনো শুনি নাই। আবার নস্টালজিক হইয়া গেলাম। খোদাতায়ালা নিজ হাতে এই পোলাটার কন্ঠে সুর আর আবেগ ঢাইলা দিছেন। মাশাল্লাহ। তানভিরের কন্ঠে সম্পুর্ন আজান শোনার ইচ্ছা থাকলো। কালচারাল শিফট খেয়াল করেন, একজনকে টিভির বিনোদন প্রোগ্রামে আজান দেয়ার অনুরোধ করা হইতেছে। দুই বছর আগে এইটা কল্পনাও করা যাইতো না। হাদি এই কাজটাই করতেছিলো, অল্টারনেট কালচার দাড় করাইতেছিলো। সেইজন্যই ওরে বাচতে দেয় নাই।by pinaki B

Comments

Popular posts from this blog

মুমিনের জন্য মৃত্যু হলো উপহার

  প্রায়ই সকালে খবরে দেখি, দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়েছে। কখনো মধ্যবয়স্ক কেউ, কখনো আবার শিশু। প্রত্যেকটি মৃত্যু সংবাদই আমাকে মনে করিয়ে দেয়, কার মৃত্যু কখন হবে সে সম্পর্কে আমরা কেউই জানি না, কিন্তু এটা আমাদের সাথেই থাকে সব সময়। আমার প্রিয় মানুষগুলোর সাথে একদিন আর দেখা হবেনা, এটাই সত্য আল্লাহ বলেন: “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে” (সূরা আল-ইমরান: ১৮৫) এই কঠিন সত্য আমরা জানি ঠিকই। কিন্তু দুনিয়ার সুখ-দুঃখের ভেতরে আমরা এতটাই বিভোর হয়ে থাকি যে মৃত্যু নিয়ে খুব কমই ভাবি। আমরা প্রায়ই মানুষের মৃত্যুকে দুর্ঘটনা বলে মনে করি। কিন্তু আদৌ কি তা সত্য? মৃত্যু কি সত্যিই কোনো দুর্ঘটনা? রাসুল (ﷺ) বলেছেন: “মুমিনের জন্য মৃত্যু হলো উপহার” (ইবনে মাজাহ, হাদিস ৪২৬১) রাসুল (ﷺ) কেন মৃত্যুকে উপহার বললেন, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ্য করার বিষয় হলো, তিনি বিশেষভাবে মুমিনদের কথা বলেছেন। সেই সব মানুষদের, যারা দুনিয়ার চেয়ে আল্লাহ তায়ালাকে বহু গুণ বেশি ভালোবাসে। মৃত্যুর মাধ্যমেই আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে প্রবেশ করি আরেক জীবনে। সেই জীবনের শুরু আছে, কিন্তু শেষ নেই। আর যদি আমরা মুমিন হই, ...

কত কেজিতে এক মণ?

  কত কেজিতে এক মণ? এই প্রশ্নটা করলে নতুন প্রজন্মের প্রায় সবাই বলে ৪০ কেজি। কিন্তু কথাটা ভুল। ৪০ সেরে এক মণ যা ৩৭.৩২ কেজির সমান। মণ বাংলা ও ভারত এলাকার ওজনের পরিমাপ। আর কেজি হচ্ছে নতুন বিশ্ব ব্যবস্থার ওজনের একক। 1889 সালে ছবির বস্তুটিকে এক কেজি বলে ঘোষণা করা হয় এবং একে একক ধরে কেজি, মেট্রিক টন (এক হাজার কেজি) এবং গ্রাম (কেজির এক হাজার ভাগের এক ভাগ) হিসেব করা হয়। দেশীয় এককের সাথে এর কোন মিল নেই। ৫ তোলায় ১ ছটাক ; ৪ ছটাকে ১ পোয়া ; 8 পোয়ায় ১ সের ; ৪০ সেরে ১ মণ। কিন্তু কেজির অতিরিক্ত প্রচলনের ফলে এখন আমরা ৪০ কেজিতে মণ ধরে হিসেব করছি এবং বাকি দেশীয় হিসেব নিকেশ ভুলে গেছি। জমির পরিমাপের ক্ষেত্রে এখনও দেশীয় এককের ব্যবহার আছে যেমন কানি, কাঠা, কাঠি, কড়া, গন্ডা, খাদা, বিঘা (এক এক এলাকায় এক এক রকম)। সোনার পরিমাপের ক্ষেত্রেও দেশীয় একক ভরি, আনা ব্যবহৃত হয় কিন্তু এই অঞ্চলের ওজন পরিমাপের একক একেবারে হারিয়ে গেছে। ========================================================== ফেসবুক বর্জন করা কি উচিত? - অবশ্যই উচিত। গুগল বর্জন করা কি উচিত? - অবশ্যই উচিত সেই স্বপ্ন ও চেষ্টা প্রতি ...

জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি

  অনেকেই জীবনে খুব বড় হতে চান । বড় কাজ করতে চান, বড় বিজনেস করতে চান, দেশ পরিবর্তন করতে চায়। খুব ভাল এই চাওয়া গুলো। মন বড় রাখাই উচিত । কিন্তু এর পাশা পাশি আমরা যেটা ভুলে যাই যে, অনেক ছোট ছোট কাজেও কিন্তু সাফল্য এবং জীবনের সার্থকতা লুকিয়ে থাকে। আপনি প্রতিদিন নামাজ পড়ছেন ৫ বার । এটাও বড় সাফল্য । আপনি সত্য কথা বলার চেষ্টা করেন, এটাও সাফল্য । আপনি করো ক্ষতি করেন না। পরিবারের বিপদে আপদে পাশে থাকেন। রোজ একজন মানুষ কে খাওয়ান। আপনি ৯ টার অফিসে ৯ টায় হাজির হন, কাজে ফাঁকি দেন না। এসব কিছুই বিশাল সাফল্য । আমরা কেন জানি এসব ছোট ছোট কাজ কে সাফল্য মনে করি না। আমরা শুধু জীবনে ফাটায় ফেলতে চাই। এবং তা করতে যেয়ে জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি। সবাইকে দিয়ে সব কাজ হয় না। আমি আপনি চাইলেই ইলন মাস্ক হতে পারবোনা । কিন্তু একজন ভালো মানুষ আমরা সবাই হতে পারব যাকে সমাজের কাজে লাগে। সমাজে ১০% মানুষ বড় কাজ করবে। আল্লাহ তাদের মেধা দিয়েছেন, ভালো পরিবার দিয়েছেন, সাহস দিয়েছেন - তারা জন্ম থেকেই কিছুটা আলাদা। কিন্তু বড় কাজ করতে পারছেন না মানে আপনি জীবনে সফল নয় - এটা ভাবা ঠিক নয়।...