Skip to main content

অনলাইন সেলস কোন স্বপ্নের জগৎ না

 ( গ্রাহকের অনুমতি নিয়েই এই শিক্ষণীয় গল্প )

ওনার ভাইদের সাথে মিলে একটি ব্যাবসা শুরু করতে অনলাইনে পেইজ খুলেন। তারপর সেখানে বুস্টিং করতে এড এজেন্সির কাছে যান। সাথে একটা ছোট অফিস নেন নতুন ব্যবসার জন্য আর সবকিছু মেইনটেইন করতে একজন কর্মী নিয়োগ করেন গত তিন মাসে এড এজেন্সিকে দিয়েছেন ৪৫ হাজার টাকা। বুষ্টিং বাবদ খরচ করেছেন আরো ৩০ হাজার। পাশাপাশি অন্যান্য খরচ মিলে আড়াই লাখ। দিনশেষে লাভ? অশ্ব ডিম্ব। লাভ তো দূরে থাক সেল পর্যন্ত হয় নাই তেমন। অথচ তিনি চিংড়ি চাষে সফল উদ্যোক্তা। AIUB থেকে ২০১৬ সালে বের হয়ে নিজ জেলা সাতক্ষীরায় সফল ভাবে ব্যবসা করে যাচ্ছেন। আমি প্রথমে এই কথাটাই বললাম। টাকা নষ্ট করে এখন কেন আসলেন। আগে আসলে তো এই কষ্ট টা করতে হতো না। অনলাইন সেলস কোন স্বপ্নের জগৎ না। এটা বাড়ি ভাড়ার মতনও না যে টাকা ঢাললে টাকা আসবে। সেজন্য দেখবেন এখানে প্রভাবশালী বা বিত্তবানরা সুবিধা করতে পারে না। বরং তরুণ এবং ট্যালেন্ট দিয়ে মানুষ উঠে এসেছে। আর প্রায় সবাই সেলার। এমন আরো কিছু সূক্ষ্ম বিষয় আছে যেগুলো জেনে বুঝে পা বাড়ানো উচিত। সবাই ধনী হচ্ছে - আমিও ধনী হতে টাকা ঢালবো কিছু না বুঝে এই চিন্তা হচ্ছে টাকা পোড়ানোর মেশিন। ছবির উনি আরো অনেক টাকা ঢালতে প্রস্তুত ছিলেন। অনেক্ষন ধরে ওনাকে অনলাইন জগতের অলিগলি বুঝলাম। তিনি নিজেই বুঝলাম আগের স্ট্র্যাটেজি কি ভুল ছিল। সব মিলিয়ে ওনার অনেক লোকসান সেভ হলো ইনশাআল্লাহ আমার মতে। এর আগে দুপুরে যিনি চাঁদপুর থেকে এসেছেন তিনি একবারে সর্বস্বান্ত। কিন্তু যদি আগে দেখা করতেন অন্তত একবার বলতে পারতাম ভাই এই পথে পা দিয়েন না। মানুষ দুই টাকা বাঁচাতে পরামর্শ নেয় না কারো কিন্তু লাখ টাকা খুইয়ে এসে বসে থাকেন। মনে করেন পায়ে পচন ধরেছে কাউকে বললেন না। ঔষধের টাকা বাঁচাতে ঔষধ সেবন করলেন না। পরে লাখ টাকার সার্জারি করে পা ফেলে দিতে হবে। মানুষের জীবনের সিদ্ধান্ত গুলো এমন। আমি নিজেও শীর্ষ ব্যবসায়ীর কাছে গিয়ে বসে থাকি পরামর্শ নিতে। আলহামদুলিল্লাহ অনেক উপকার পেয়েছি। বহু গুণ রিটার্ন এসেছে প্রতি মুহূর্তের। এটাই উত্তম নিজের অনুভূতি থেকে সিদ্ধান্ত নেয়ার চেয়ে।
একজন নারী আসলেন। ইতিমধ্যে অনেক টাকা লস করেছেন। ওনার সমস্যা ছিল দোকান দিয়ে ব্যবসা শুরু করেন। কিন্তু সেল হচ্ছিল না। বলা যায় দোকান দেন ব্যবসা শেখার উদ্দেশ্যে কিন্তু এত লোকসান হচ্ছিল যে শেষ পর্যন্ত বন্ধ করে দিয়ে দেখা করতে আসেন। কিন্তু কি কারণে সেল হচ্ছিল না? কথা বলে যা বুঝতে পারলাম প্রথমত, উনি যেখানে দোকান দিয়েছেন সেখানে কাস্টমার নেই। অনেক উদ্যোক্তা এই ভুল করেন যে বাসার কাছে অল্প দামে দোকান পছন্দ করে ফেলেন কিন্তু পরবর্তীতে আবিষ্কার করেন স্থান কত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, অর্থনৈতিক ভাবে সেই রাস্তায় যারা কিনতে আসে তাদের নাগালের বাইরে ছিল। সেই জন্য তিনি কিছু কম দামী পণ্য দোকানে রাখেন যা হিতে বিপরীত করে। তৃতীয়ত, তিনি নিজে ভালো কিছু দেবার চেষ্টা করেছেন কিন্তু ক্রেতা কি চায় সেই মনের ভিতরে প্রবেশ করে নিজেকে তৈরি করতে পারেন নাই। সব মিলিয়ে এখন অনলাইনে সেল করবেন সেজন্য এজেন্সির কাছে যাচ্ছেন। তার আগে আমার কাছে আসা। আমি বললাম অনলাইন কেমিস্ট্রি কিভাবে কাজ করে সেটা না বুঝলে কিংবা আপনি আপনার ক্রেতাকে না রিড করতে পারলে এখানে প্রচুর টাকা নষ্ট হবে। গতকালকের ঘটনা। একজন এজেন্সির কাছে গিয়ে লাখ টাকা খুইয়ে কোন সেল আনতে পারেন নাই। ব্যাপার হচ্ছে আপনি ফুটবল খেলা না বুঝে যদি চিন্তা করেন টাকা দিয়ে দুনিয়ার সেরা টিম বানিয়ে ফেলবো এটা আসলে সম্ভব না। প্রতিটি পেইজ ও ব্র্যান্ডের নিজস্ব পজিশন আছে। সেই জায়গা আবিষ্কার না করে কেবল ডলার ঢালা নিছক বোকামি। তারপরে ওনার পণ্য নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। খুশি হয়ে ফেরত গেলেন। আশা করছি সামনে আরো ভালো ভাবে সিদ্ধান্ত নিতে পারবেন। একটা বিষয় আমি লক্ষ্য করেছি এতদিন। মানুষ ছোট ছোট কিছু ভুলের কারণে বড় অংকের লোকসান গুণে । সেজন্য আলোচনা করা অনেক কাজে দেয়। আমার নিজের কথা যদি বলি - একদা একটি সিদ্ধান্ত আমাকে অনেক বিপদে ফেলতে পারতো। আমি একজন শিল্পপতির পরামর্শ গ্রহণ করি। আলহামদুলিল্লাহ যতবার সেই কথা ভাবি মনে মনে ধন্যবাদ দেই। দিন শেষে আমরা মানুষ। প্রত্যেকের অজানা জায়গা আছে। অন্যের থেকে শিখে নিয়ে সেই জায়গা গুলোতে আলোকিত হওয়া অনেক উপকার দেয় জীবনে।
m patwary

Comments

Popular posts from this blog

মুমিনের জন্য মৃত্যু হলো উপহার

  প্রায়ই সকালে খবরে দেখি, দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়েছে। কখনো মধ্যবয়স্ক কেউ, কখনো আবার শিশু। প্রত্যেকটি মৃত্যু সংবাদই আমাকে মনে করিয়ে দেয়, কার মৃত্যু কখন হবে সে সম্পর্কে আমরা কেউই জানি না, কিন্তু এটা আমাদের সাথেই থাকে সব সময়। আমার প্রিয় মানুষগুলোর সাথে একদিন আর দেখা হবেনা, এটাই সত্য আল্লাহ বলেন: “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে” (সূরা আল-ইমরান: ১৮৫) এই কঠিন সত্য আমরা জানি ঠিকই। কিন্তু দুনিয়ার সুখ-দুঃখের ভেতরে আমরা এতটাই বিভোর হয়ে থাকি যে মৃত্যু নিয়ে খুব কমই ভাবি। আমরা প্রায়ই মানুষের মৃত্যুকে দুর্ঘটনা বলে মনে করি। কিন্তু আদৌ কি তা সত্য? মৃত্যু কি সত্যিই কোনো দুর্ঘটনা? রাসুল (ﷺ) বলেছেন: “মুমিনের জন্য মৃত্যু হলো উপহার” (ইবনে মাজাহ, হাদিস ৪২৬১) রাসুল (ﷺ) কেন মৃত্যুকে উপহার বললেন, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ্য করার বিষয় হলো, তিনি বিশেষভাবে মুমিনদের কথা বলেছেন। সেই সব মানুষদের, যারা দুনিয়ার চেয়ে আল্লাহ তায়ালাকে বহু গুণ বেশি ভালোবাসে। মৃত্যুর মাধ্যমেই আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে প্রবেশ করি আরেক জীবনে। সেই জীবনের শুরু আছে, কিন্তু শেষ নেই। আর যদি আমরা মুমিন হই, ...

কত কেজিতে এক মণ?

  কত কেজিতে এক মণ? এই প্রশ্নটা করলে নতুন প্রজন্মের প্রায় সবাই বলে ৪০ কেজি। কিন্তু কথাটা ভুল। ৪০ সেরে এক মণ যা ৩৭.৩২ কেজির সমান। মণ বাংলা ও ভারত এলাকার ওজনের পরিমাপ। আর কেজি হচ্ছে নতুন বিশ্ব ব্যবস্থার ওজনের একক। 1889 সালে ছবির বস্তুটিকে এক কেজি বলে ঘোষণা করা হয় এবং একে একক ধরে কেজি, মেট্রিক টন (এক হাজার কেজি) এবং গ্রাম (কেজির এক হাজার ভাগের এক ভাগ) হিসেব করা হয়। দেশীয় এককের সাথে এর কোন মিল নেই। ৫ তোলায় ১ ছটাক ; ৪ ছটাকে ১ পোয়া ; 8 পোয়ায় ১ সের ; ৪০ সেরে ১ মণ। কিন্তু কেজির অতিরিক্ত প্রচলনের ফলে এখন আমরা ৪০ কেজিতে মণ ধরে হিসেব করছি এবং বাকি দেশীয় হিসেব নিকেশ ভুলে গেছি। জমির পরিমাপের ক্ষেত্রে এখনও দেশীয় এককের ব্যবহার আছে যেমন কানি, কাঠা, কাঠি, কড়া, গন্ডা, খাদা, বিঘা (এক এক এলাকায় এক এক রকম)। সোনার পরিমাপের ক্ষেত্রেও দেশীয় একক ভরি, আনা ব্যবহৃত হয় কিন্তু এই অঞ্চলের ওজন পরিমাপের একক একেবারে হারিয়ে গেছে। ========================================================== ফেসবুক বর্জন করা কি উচিত? - অবশ্যই উচিত। গুগল বর্জন করা কি উচিত? - অবশ্যই উচিত সেই স্বপ্ন ও চেষ্টা প্রতি ...

জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি

  অনেকেই জীবনে খুব বড় হতে চান । বড় কাজ করতে চান, বড় বিজনেস করতে চান, দেশ পরিবর্তন করতে চায়। খুব ভাল এই চাওয়া গুলো। মন বড় রাখাই উচিত । কিন্তু এর পাশা পাশি আমরা যেটা ভুলে যাই যে, অনেক ছোট ছোট কাজেও কিন্তু সাফল্য এবং জীবনের সার্থকতা লুকিয়ে থাকে। আপনি প্রতিদিন নামাজ পড়ছেন ৫ বার । এটাও বড় সাফল্য । আপনি সত্য কথা বলার চেষ্টা করেন, এটাও সাফল্য । আপনি করো ক্ষতি করেন না। পরিবারের বিপদে আপদে পাশে থাকেন। রোজ একজন মানুষ কে খাওয়ান। আপনি ৯ টার অফিসে ৯ টায় হাজির হন, কাজে ফাঁকি দেন না। এসব কিছুই বিশাল সাফল্য । আমরা কেন জানি এসব ছোট ছোট কাজ কে সাফল্য মনে করি না। আমরা শুধু জীবনে ফাটায় ফেলতে চাই। এবং তা করতে যেয়ে জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি। সবাইকে দিয়ে সব কাজ হয় না। আমি আপনি চাইলেই ইলন মাস্ক হতে পারবোনা । কিন্তু একজন ভালো মানুষ আমরা সবাই হতে পারব যাকে সমাজের কাজে লাগে। সমাজে ১০% মানুষ বড় কাজ করবে। আল্লাহ তাদের মেধা দিয়েছেন, ভালো পরিবার দিয়েছেন, সাহস দিয়েছেন - তারা জন্ম থেকেই কিছুটা আলাদা। কিন্তু বড় কাজ করতে পারছেন না মানে আপনি জীবনে সফল নয় - এটা ভাবা ঠিক নয়।...