Skip to main content

বিনিয়োগ স্ক্যাম চেনার জন্য

 বিনিয়োগ স্ক্যাম চেনার জন্য আমি যা করি

১ - অতি লোভনীয় প্রস্তাব পরিহার। ২ - দ্রুত বিনিয়োগ করতে হবে অন্যথায় সুযোগ হারিয়ে যাবে এমন প্রস্তাব গুলো এড়িয়ে চলা। ৩ - চোখের সামনে দেখছি না এমন ব্যবসা পরিহার। ৪ - ব্যবসায়ীর থেকে চেক সংগ্রহ। ৫ - সময় নিয়ে পর্যবেক্ষণ করা। ৬ - নেগোশিয়নের সময় অপর পক্ষ খুব দ্রুত রাজি হলে সন্দেহের চোখে দেখা। ৭ - ব্যবসায় ক্যাশ ইন ফ্লো আউট ফ্লো এর একটি পর্যায় আছে। কেউ যদি সেই পর্যায়ের চেয়ে দ্রুত টাকা তুলে ফেলতে পারবো এই ধরনের কথা বলে এবং তার লাভের হার অনেক হয় খুব সম্ভবত সে ব্যবসাই করছে না। এত কিছুর পরেও আমার ভুল হতে পারে। তবে এই জিনিসগুলো আমি দেখে থাকি। এখন পর্যন্ত ফলাফল ভালো আলহামদুলিল্লাহ্‌।
-------------------------------------------------------------------------------------------------------

কেবল নিজের দলের পক্ষে বললে ঠিক , বিপক্ষে গেলে কথা ভুল। দলের বাহিরের সবাই সেকেন্ড ক্লাস সিটিজেন। চাকরিতে নিজেদের লোক নিয়োগ, দুর্নীতি, চাঁদাবাজি এবং নাগরিকদের উপর গোয়েন্দাগিরি কৌশলে কেবল নিজেদের ব্যবসাগুলোকে বড় করা বাকিদের যোগ্যতা থাকা স্বত্বেও সুযোগ না দেওয়া ইত্যাদি অপচর্চাগুলো আসন্ন নির্বাচনে যেই জয়ী হোক যেন না করে এটাই আমাদের প্রত্যাশা। একটি রাষ্ট্র উন্নত হয় মেধা ভিত্তিক সমাজ, ব্যবসার সুযোগ এবং দলীয়করণ মুক্ত প্রশাসন দ্বারা। এই স্তম্ভগুলো অতীতে ধ্বসে পড়েছিল। নির্বাচিত সরকার যেন বিষয়গুলো মাথায় রেখে দল, মত ও ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের জন্য সমান সুযোগ দেয়, অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং নির্দলীয় নাগরিকদের দলের সমান সুযোগ সুবিধা দেয় চাকরি ও ব্যবসায়। তাহলে জিতে যাবে এই দেশের জনগণ। অন্যথ্যায় যে ক্ষমতায় আসবে কেবল সেই জিতবে। আর হেরে যাব আমরা সবাই।

Comments

Popular posts from this blog

মুমিনের জন্য মৃত্যু হলো উপহার

  প্রায়ই সকালে খবরে দেখি, দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়েছে। কখনো মধ্যবয়স্ক কেউ, কখনো আবার শিশু। প্রত্যেকটি মৃত্যু সংবাদই আমাকে মনে করিয়ে দেয়, কার মৃত্যু কখন হবে সে সম্পর্কে আমরা কেউই জানি না, কিন্তু এটা আমাদের সাথেই থাকে সব সময়। আমার প্রিয় মানুষগুলোর সাথে একদিন আর দেখা হবেনা, এটাই সত্য আল্লাহ বলেন: “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে” (সূরা আল-ইমরান: ১৮৫) এই কঠিন সত্য আমরা জানি ঠিকই। কিন্তু দুনিয়ার সুখ-দুঃখের ভেতরে আমরা এতটাই বিভোর হয়ে থাকি যে মৃত্যু নিয়ে খুব কমই ভাবি। আমরা প্রায়ই মানুষের মৃত্যুকে দুর্ঘটনা বলে মনে করি। কিন্তু আদৌ কি তা সত্য? মৃত্যু কি সত্যিই কোনো দুর্ঘটনা? রাসুল (ﷺ) বলেছেন: “মুমিনের জন্য মৃত্যু হলো উপহার” (ইবনে মাজাহ, হাদিস ৪২৬১) রাসুল (ﷺ) কেন মৃত্যুকে উপহার বললেন, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ্য করার বিষয় হলো, তিনি বিশেষভাবে মুমিনদের কথা বলেছেন। সেই সব মানুষদের, যারা দুনিয়ার চেয়ে আল্লাহ তায়ালাকে বহু গুণ বেশি ভালোবাসে। মৃত্যুর মাধ্যমেই আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে প্রবেশ করি আরেক জীবনে। সেই জীবনের শুরু আছে, কিন্তু শেষ নেই। আর যদি আমরা মুমিন হই, ...

জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি

  অনেকেই জীবনে খুব বড় হতে চান । বড় কাজ করতে চান, বড় বিজনেস করতে চান, দেশ পরিবর্তন করতে চায়। খুব ভাল এই চাওয়া গুলো। মন বড় রাখাই উচিত । কিন্তু এর পাশা পাশি আমরা যেটা ভুলে যাই যে, অনেক ছোট ছোট কাজেও কিন্তু সাফল্য এবং জীবনের সার্থকতা লুকিয়ে থাকে। আপনি প্রতিদিন নামাজ পড়ছেন ৫ বার । এটাও বড় সাফল্য । আপনি সত্য কথা বলার চেষ্টা করেন, এটাও সাফল্য । আপনি করো ক্ষতি করেন না। পরিবারের বিপদে আপদে পাশে থাকেন। রোজ একজন মানুষ কে খাওয়ান। আপনি ৯ টার অফিসে ৯ টায় হাজির হন, কাজে ফাঁকি দেন না। এসব কিছুই বিশাল সাফল্য । আমরা কেন জানি এসব ছোট ছোট কাজ কে সাফল্য মনে করি না। আমরা শুধু জীবনে ফাটায় ফেলতে চাই। এবং তা করতে যেয়ে জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি। সবাইকে দিয়ে সব কাজ হয় না। আমি আপনি চাইলেই ইলন মাস্ক হতে পারবোনা । কিন্তু একজন ভালো মানুষ আমরা সবাই হতে পারব যাকে সমাজের কাজে লাগে। সমাজে ১০% মানুষ বড় কাজ করবে। আল্লাহ তাদের মেধা দিয়েছেন, ভালো পরিবার দিয়েছেন, সাহস দিয়েছেন - তারা জন্ম থেকেই কিছুটা আলাদা। কিন্তু বড় কাজ করতে পারছেন না মানে আপনি জীবনে সফল নয় - এটা ভাবা ঠিক নয়।...

নিকটবর্তী মানসিক রোগ

  ১. অস্বাভাবিক আচরণ ও কথাবার্তা ২. খাবারে ও পানিতে কিছু মেশানোর সন্দেহ ৩. ভাংচুর, সন্দেহ প্রবনতা ৪. গায়েবী কথা শোনা ৫. একা হাসা ও কথা বলা ৬. টেনশন, অস্থিরতা, উদ্বেগ, বিষন্নতা, হতাশা, একই চিন্তা ও কাজ বারে বারে করা ৭. খিটখিটে মেজাজ ৮. দীর্ঘমেয়াদী মাথাব্যথা, ঘাড় ও বুক সহ শরীরে বিভিন্ন স্থানে ব্যথা ও জ্বালাপোড়া মাথা ঘোরা, বুক ধরফর, হাত-পা ঝিনঝিন ৯. অজ্ঞান হয়ে যাওয়া, হিস্টিরিয়া, কথা বন্ধ ১০. অসামাজিক আচরণ মাদকাসক্তি সহিংসতা ও নিজের শরীরে আঘাত করা উপরের সমস্যাগুলোর যেকোন একটা হলে আপনি দ্রুত সময়ের মাঝে নিকটবর্তী মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। ========================================= বিয়ের পর প্রত্যেক পুরুষের semen fluid analysis করা উচিত। ‌ এটা একটা বেসিক infertility টেস্ট যাতে দেখা হয় পুরুষ‌ মানুষটি বাবা হওয়ার যোগ্য কিনা। বিয়ের আগে করলে আরো ভালো। এটি করতে খরচ হয় স্থানভেদে মাত্র এক থেকে দেড় হাজার টাকা।সরকারি হাসপাতালে করলে ১০০ টাকায় করতে পারবেন। আমাদের দেশে কোন দম্পতির বাচ্চা না হলে এখনো অনেক জায়গায় মেয়েদেরকে ব্লেইম করা হয়। অনেক ক্ষেত্রেই সমস্যাটা থাকে ...