উপসাগরীয় দেশগুলোর সাথে একাধিক বড় প্রতিরক্ষা চুক্তি অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
যার মধ্যে আরব আমিরাত এবং কুয়েত হলো প্রধান ক্রেতা। সংযুক্ত আরব আমিরাতের জন্য অনুমোদিত চুক্তিগুলোর মধ্যে রয়েছে: F-16 Fighting Falcon যুদ্ধবিমানের গোলাবারুদ ও আপগ্রেড — ৬৪৪ মিলিয়ন ডলার দীর্ঘপাল্লার রাডার ও THAAD-এর সঙ্গে সমন্বয় — ৪.৫ বিলিয়ন ডলার উন্নত মাঝারি-পাল্লার আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্র — ১.২২ বিলিয়ন ডলার ড্রোন প্রতিরোধ ব্যবস্থা (ছোট ও ধীরগতির ড্রোন মোকাবিলা) — ২.১ বিলিয়ন ডলার অন্যদিকে কুয়েতের জন্য অনুমোদন দেওয়া হয়েছে নিম্নস্তরের আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার ব্যবস্থা, যার মূল্য প্রায় ৮ বিলিয়ন ডলার। Md Sorwar Alam সব মিলিয়ে অর্থ দাঁড়াচ্ছে বসের এতদিন যেই ক্ষয়ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে বিশ্বস্ত ছাগলের দুধের বাট ধরে চাপ দিয়েছে।
বালতি বালতি দুইয়ে ইজরাইলের জন্য যা ত্যাগ করেছে তার সব ঋণ শোধ করে নিবে বড় সাহেব।
যেখানে সমগ্র ইরানের সামরিক বাজেট সাড়ে ৯ বিলিয়ন ডলার হওয়া সত্বেও সবাইকে নাকানি চুবানি খাওয়াচ্ছে। পার্থক্য নিজস্ব প্রযুক্তি ক্যাপাসিটিতে, শিক্ষিত সমাজ হওয়াতে আর সাহসে।
এই ব্যাপারে চিন্তা না করে ছাগল কেবল দেবীর দরবারে দুধ ঢেলে যায়। আর বিনিময়ে সামান্য যা পায় তাতে প্রতিবাদ তো দূরে থাক আনন্দে নেচে বেড়ায়।
মোহাইমিন পাটোয়ারী
************************************************************************************
Comments
Post a Comment