আপনি কি নিজের টাকা নেতানইয়াহু কে দিয়ে বলেন বোম কিনে যুদ্ধ কর?
সুদ তো ঠিক তাই। ভেবে দেখেছেন কি? আজ রোজার শেষ দিন। সুদের বিরুদ্ধে শপথ নিন। এই কথা সত্যি যে আপনার বিরুদ্ধ শক্তি অনেক বড়। আপনি সেই তুলনায় কিছুই না। কিন্তু যেই লড়াইয়ের মাঠে আল্লাহ আপনার সাথে এক পক্ষে আছে সেটা কি যথেষ্ট না? আপনি আমি তো নবীর সাথে এক পক্ষে থেকে লড়াই করতে পারি নাই। সেই সৌভাগ্য হচ্ছে সুদের বিরুদ্ধে যুদ্ধ। বর্তমানে কে হক কে বাতিল সেটাই বুঝি না। তাই কোন যুদ্ধে না গিয়ে হাত গুটিয়ে বসে থাকি - পাছে ভুল যুদ্ধ করি। কিন্তু এই এক যুদ্ধ কুরআনে বলা আছে যে আল্লাহ ও রাসূল আপনার সাথে। তারপরেও হাত গুটিয়ে বসে থাকবেন কি নিয়ে? কোন কারণ আছে? থাকলে বলেন শুনি। বিষয়টি এমন না যে সুদের বিরুদ্ধে থাকতে আপনাকে পাক্কা মুসলিম হতে হবে, হজ করতে হবে, গুনাহ করতে পারবেন না আর কোন দিন। তাহলে আর মনস্থির করতে দেরি কেন? সামান্য দুই পয়সার জন্য? একবার ভাবেন আপনার টাকা নেতানিয়াহুকে দিচ্ছেন আর্মি পোষার জন্য। তার তুলনায় সেই টাকায় আগুন ধরিয়ে দেয়াও উত্তম। ( প্রয়োজনে আমার সাথে কথা বলুন। দুই পক্ষ আলোচনা করে চেষ্টা করি সমাধান করার। তবু হাল ছেড়ে দিবেন না। জয়ী হতে লাগবে না। কেবল যুদ্ধে শরিক হন। প্রতিদান উপর থেকে পাবেন ইনশাআল্লাহ)
প্রায়ই সকালে খবরে দেখি, দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়েছে। কখনো মধ্যবয়স্ক কেউ, কখনো আবার শিশু। প্রত্যেকটি মৃত্যু সংবাদই আমাকে মনে করিয়ে দেয়, কার মৃত্যু কখন হবে সে সম্পর্কে আমরা কেউই জানি না, কিন্তু এটা আমাদের সাথেই থাকে সব সময়। আমার প্রিয় মানুষগুলোর সাথে একদিন আর দেখা হবেনা, এটাই সত্য আল্লাহ বলেন: “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে” (সূরা আল-ইমরান: ১৮৫) এই কঠিন সত্য আমরা জানি ঠিকই। কিন্তু দুনিয়ার সুখ-দুঃখের ভেতরে আমরা এতটাই বিভোর হয়ে থাকি যে মৃত্যু নিয়ে খুব কমই ভাবি। আমরা প্রায়ই মানুষের মৃত্যুকে দুর্ঘটনা বলে মনে করি। কিন্তু আদৌ কি তা সত্য? মৃত্যু কি সত্যিই কোনো দুর্ঘটনা? রাসুল (ﷺ) বলেছেন: “মুমিনের জন্য মৃত্যু হলো উপহার” (ইবনে মাজাহ, হাদিস ৪২৬১) রাসুল (ﷺ) কেন মৃত্যুকে উপহার বললেন, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ্য করার বিষয় হলো, তিনি বিশেষভাবে মুমিনদের কথা বলেছেন। সেই সব মানুষদের, যারা দুনিয়ার চেয়ে আল্লাহ তায়ালাকে বহু গুণ বেশি ভালোবাসে। মৃত্যুর মাধ্যমেই আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে প্রবেশ করি আরেক জীবনে। সেই জীবনের শুরু আছে, কিন্তু শেষ নেই। আর যদি আমরা মুমিন হই, ...
Comments
Post a Comment