বিএনপি যতোবার আওয়ামী ন্যারেটিভের ফান্দে পড়ছে ততোবার বাংলাদেশের হো মা সা হইছে। বিএনপি প্রেসিডেনশিয়াল পদ্ধতির পার্টি। আমাদের রাষ্ট্রের জন্য যেইটা দরকার সেইটা প্রেসিডেনশিয়াল পদ্ধতি। এইটা জিয়া ভালোভাবেই বুঝছিলো। আওয়ামী লীগের রাষ্ট্র ভাবনা পার্লামেন্টারি শাসিত ব্যবস্থা। পার্লামেন্টারি ব্যবস্থা তৈরিই হইছে একজন রাজা থাকবে তার কিছু সার্বভৌম ক্ষমতা থাকবে এই ধারণার উপরে ভিত্তি করে। রাষ্ট্রের মুরুব্বি হিসেবে থাকবে। প্রাইম মিনিস্টারের পাওয়ার চেক এন্ড ব্যালান্স করবেন। পার্লামেন্টারি ব্যবস্থা সেইখানেই কাজ করে যেইখানে একজন রাজা আছে। চুপ্পুর মতো হাসিনার চাকরবাকর দিয়ে রাজার জায়গা পুরণ করা যায়না। ইন্ডিয়াতে পার্লামেন্টারি ব্যবস্থা মোটামুটি ফাংশন করতে পারছে কারণ তাদের প্রদেশগুলোর সাথে ফেডারেল সিস্টেমের কারণে কেন্দ্রের সাথে একটা পাওয়ার ব্যালান্স হয়। যাই হোক, আওয়ামী লীগের পার্লামেন্টারি পদ্ধতি ফিরায়ে আনে খালেদা জিয়া নিজে। বিএনপি ফুটায় আওয়ামী ডিম। কখনো প্রশ্ন করে নাই পার্লামেন্টারি পদ্ধতি যদি ভালো হয় তাইলে জিয়া কেন পার্লামেন্টারি পদ্ধতি নেন নাই। এই হইতেছে বিএনপির ইন্টেলেকচুয়াল চিন্তার দৌড়। এই পার্লামেন্টারি পদ্ধতি চেক এন্ড ব্যালান্স ছাড়া এক বিকট ফ্যাসিবাদ তৈরি করলো। এই রাষ্ট্রের প্রধান নির্বাহীর পুরো দেশের নাগরিকের ম্যান্ডেটের দরকার নাই। একটা আসনের এমপিই রাষ্ট্রের প্রধান নির্বাহী হতে পারে। আবার বিএনপি দায়িত্ব নিচ্ছে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনা, বাহাত্তরের সংবিধান, ধর্মনিরপেক্ষতা আর অসাম্প্রদায়িকতার বয়ান প্রতিষ্ঠার।
আবার সারা দেশ ম্রা খাবে। আজকে আমার কথা লিখে রাখতে পারেন।
by pinaki B
==============================================================
৪৭, ৭১, ২৪ কোনোটাই আপনাকে স্বাধীন করতে পারবে না। ১৪ অগাস্ট, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর, ৫ অগাস্ট আমাদের জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ দিন - সন্দেহ নাই। এগুলোকে অস্বীকার করে বা গুরুত্ব দিয়ে তেমন কোনোই লাভ হবে না। স্বাধীন আপনাকে হতে হবে - দেশকে না। আপনার পতাকা আপনার স্বাধীনতার স্মারক না - আপনার হৃদয় হোলো স্বাধীনতার স্মারক। আপনার হৃদয়কে গোলামীর জিঞ্জির থেকে মুক্ত করতে হবে - ভয় থেকে মুক্ত হতে হবে। যদি মুসলমান হয়ে থাকেন - আল্লাহর রহমতকে মেনে নেন, তাঁর রহমতের সর্বগ্রাসিতাকে স্বীকার করে, কৃতজ্ঞতাকে জীবনের চালিকাশক্তি করুন। আমার ধারণা আপনি স্বাধীন হতে পারবেন। আমি দোয়া করি আপনি যেন স্বাধীনতার দায়িত্বটাও বহন করতে পারেন।
-ফাহাম আব্দুস সালাম।
Comments
Post a Comment