বিএনপির সবচেয়ে বড় বয়ানের সংকট হবে জামায়াতকে নিয়ে। বিএনপিকে জাস্টিফাই করতে হবে কেন তারা জামায়াতের সাথে রাজনৈতিক ও নির্বাচনি ঐক্য করেছিলো। জামায়াত সম্পর্কে যেই বয়ান তারা হাজির করতেছে তা আদর্শিক ও ঐতিহাসিক। মুক্তিযুদ্ধের বিরোধীতা, আল বদর গঠন, শিবিরের রগ কাটার গল্প ইত্যাদি। সেই বিষয়গুলো তো সেই রাজনৈতিক ও নির্বাচনি ঐক্যের সময়ে বর্তমান ছিলো। সেই ঐক্যের ঘটনার আগেই সেই ঐতিহাসিক ঘটনাগুলো ঘটেছিলো। বিএনপির সেই রাজনৈতিক অবস্থানকে বাতিল করতে হলে বিএনপিকেই খালেদা জিয়ার প্রজ্ঞা আর কৌশলকে অস্বীকার করতে হবে। তার ডিপার্চার করতে হবে খালেদা জিয়ার উত্তরাধিকার থেকে। কিন্তু এখনো পর্যন্ত খালেদা জিয়া বিএনপির সেকেন্ড বিগেস্ট পলিটিকাল এসেট আফটার জিয়া। বয়ান তৈরির সময় ভবিষ্যৎ দেখে নিতে হয়। এইটার পটেনশিয়াল আফটার এফেক্ট বা পালটা বয়ান ভেবে রাখতে হয়। বিএনপির জামায়াত বিরোধিতা বয়ানের মুল ক্ষতি হবে বিএনপির। তার ভোটারেরা মনে করবে বিএনপি শুধু নির্বাচনে জেতার জন্য জামায়াতের সাথে ঐক্য করেছিলো, কোন রাজনৈতিক নৈকট্য থেকে সেই ঐক্য করেনি। দ্বিতীয়ত বিএনপি কোন এলাই পাবেনা। কারণ কোন পটেনশিয়াল এলাইয়ের মাথার পিছনে এই বিষয় খেলা করবে বিএনপি তার এলাইয়ের হাত ছেড়ে দেয়। বিএনপি যার সাথে একসময় ফর্মাল ঐক্য করে তার সাথেই পরে যুদ্ধে নামে। এখন দেখেন আপনারা যা ভালো মনে করেন।by pinaki b.

Comments
Post a Comment