Skip to main content

২৪ বছরের তরুণ সাবিকুল ইসলাম


 ২৪ বছরের তরুণ সাবিকুল ইসলামকে আমি চিনি না। কিন্তু অন্যের জীবন বাঁচাতে তিনি যেভাবে নিজের জীবন দিলেন সে কারণেই অচেনা এই তরুণকে আমার শ্রদ্ধা ও ভালোবাসা।

ঘটনাস্থল কিশোরগঞ্জের অস্টগ্রাম। ১০ জুলাই সোমবার বিকেলে অষ্টগ্রামের কলমা ইউনিয়ন থেকে নৌকায় করে একই পরিবারের সাতজন ছোট্ট একটা ইঞ্জিনচালিত নৌকায় করে বাজিতপুরে নিজেদের গ্রামে ফিরছিলেন। নৌকায় ছিল একটি গাভীও। নৌকাটি অষ্টগ্রামের অল ওয়েদার রোডের ভাতশালা সেতুর নীচে প্রবল স্রোতে যাত্রীসহ উল্টে যায়। ঘটনার সময় মিঠামইন থেকে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে করে সেতুর উপর দিয়ে যাচ্ছিলেন সাবিকুল। আর এখানেই তিনি মানবতার পরিচয় দিয়েছেন। পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, চোখের সামনে নৌকাডুবির ঘটনাটি দেখে আর দশজন মানুষের মতো দর্শকের ভূমিকা পালন না করে বন্ধুদের কাছে মোবাইল ফোন রেখে ডুবন্ত মানুষগুলোকে উদ্ধারে হাওরে ঝাঁপিয়ে পড়েন সাবিকুল। প্রাণপণ চেষ্টায় প্রথমে নৌকায় থাকা সাত বছরের মেয়ে নিপুসহ দুটি শিশুকে পানির নিচ থেকে জীবিত উদ্ধার করে পাড়ে তুলে আনেন। ক্লান্ত শরীর নিয়ে তৃতীয় আরেকজনকে উদ্ধার করতে গিয়ে প্রবল স্রোতের ঘূর্ণিপাকে তলিয়ে যান। খবর পেয়ে অষ্টগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে যায়। আফসোস সাবিকুলকে উদ্ধার করতে কেউ নামেনি। অষ্টগ্রাম থানার ওসি মোহাম্মদ মোর্শেদ জামান জানান, খবর পেয়ে বাজিতপুরের ফায়ার সার্ভিস বাহিনীর ডুবুরিদলের প্রায় ছয় ঘণ্টা অভিযান চালিয়ে সাবিকুলের লাশ উদ্ধার করে আনে। মঙ্গলবার সকালে নামাজে জানাজা শেষে নিজ গ্রাম বরাগীরবান্দি কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। সাবিকুল হেমন্তকালে ইজিবাইক ও বর্ষায় নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। নিজের বাড়ি নেই। বলতে গেলে দরিদ্র। কিন্তু ভীষণ সৎ, সাহসী ও মানবিক। এর আগেও আদমপুর বাজারে আগুন লাগলে সাবিকুল আগুন নেভাতে সবার আগে ছুটে গেছেন। নিজের কথা ভাবতেন না। সাকিবুলের জন্য শ্রদ্ধা কাজ করছে। আফসোস লাগছে এমন একটা ছেলেকে বাঁচানো গেলে না। কষ্ট লাগছে তাঁর তিন বছরের ছেলের জন্য যার নাম সায়মন। স্ত্রী পরশমণি আক্তার (২০) আবারো সন্তান সম্ভবা। সাবিকুলের মা নূরজাহান বেগম ছেলেকে অকালে হারিয়ে পাগলপ্রায়। তিনি কেবলই কাঁদছেন। মাঝে মাঝে জ্ঞান হারাচ্ছেন। বলছেন, ‘এইডা কী হইল। আমার সাবিকুল কই গেল’! জানি না সাকিবুলের পরিবারটির কী হবে! মানুষের প্রতি যে ভালোবাসা তিনি দেখিয়েছেন সেই ভালোবাসা আমরা কী সাকিবুলের পরিবারের প্রতি দেখাতে পারবো? স্থানীয় প্রশাসন, সাধারণ মানুষ কিংবা স্বচ্ছল মানুষেরা কী সাকিবুলের পরিবারটিকে দেখবেন? আমার জানা নেই। তবে এই যে বাংলাদেশ টিকে আছে, মানবতা টিকে আছে সেটি সাকিবুলদের জন্য যারা নিজের বিপদ জেনেও অন্যের জন্য ঝুঁকি নেন, ঘরের খেয়ে বনের মোষ তাড়ান। এমন মানুষের পাশে আমাদের সবার দাঁড়ানো উচিত। আমি ওই এলাকায় বা আশেপাশে থাকা চেনা পরিচিতজনদের উদ্যোগ নেওয়ার অনুরোধ করছি। সাকিবুলের জন্য অনেক ভালোবাসা ও শ্রদ্ধা। আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুন। স্যালুট সাকিবুল!

Comments

Popular posts from this blog

মুমিনের জন্য মৃত্যু হলো উপহার

  প্রায়ই সকালে খবরে দেখি, দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়েছে। কখনো মধ্যবয়স্ক কেউ, কখনো আবার শিশু। প্রত্যেকটি মৃত্যু সংবাদই আমাকে মনে করিয়ে দেয়, কার মৃত্যু কখন হবে সে সম্পর্কে আমরা কেউই জানি না, কিন্তু এটা আমাদের সাথেই থাকে সব সময়। আমার প্রিয় মানুষগুলোর সাথে একদিন আর দেখা হবেনা, এটাই সত্য আল্লাহ বলেন: “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে” (সূরা আল-ইমরান: ১৮৫) এই কঠিন সত্য আমরা জানি ঠিকই। কিন্তু দুনিয়ার সুখ-দুঃখের ভেতরে আমরা এতটাই বিভোর হয়ে থাকি যে মৃত্যু নিয়ে খুব কমই ভাবি। আমরা প্রায়ই মানুষের মৃত্যুকে দুর্ঘটনা বলে মনে করি। কিন্তু আদৌ কি তা সত্য? মৃত্যু কি সত্যিই কোনো দুর্ঘটনা? রাসুল (ﷺ) বলেছেন: “মুমিনের জন্য মৃত্যু হলো উপহার” (ইবনে মাজাহ, হাদিস ৪২৬১) রাসুল (ﷺ) কেন মৃত্যুকে উপহার বললেন, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ্য করার বিষয় হলো, তিনি বিশেষভাবে মুমিনদের কথা বলেছেন। সেই সব মানুষদের, যারা দুনিয়ার চেয়ে আল্লাহ তায়ালাকে বহু গুণ বেশি ভালোবাসে। মৃত্যুর মাধ্যমেই আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে প্রবেশ করি আরেক জীবনে। সেই জীবনের শুরু আছে, কিন্তু শেষ নেই। আর যদি আমরা মুমিন হই, ...

জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি

  অনেকেই জীবনে খুব বড় হতে চান । বড় কাজ করতে চান, বড় বিজনেস করতে চান, দেশ পরিবর্তন করতে চায়। খুব ভাল এই চাওয়া গুলো। মন বড় রাখাই উচিত । কিন্তু এর পাশা পাশি আমরা যেটা ভুলে যাই যে, অনেক ছোট ছোট কাজেও কিন্তু সাফল্য এবং জীবনের সার্থকতা লুকিয়ে থাকে। আপনি প্রতিদিন নামাজ পড়ছেন ৫ বার । এটাও বড় সাফল্য । আপনি সত্য কথা বলার চেষ্টা করেন, এটাও সাফল্য । আপনি করো ক্ষতি করেন না। পরিবারের বিপদে আপদে পাশে থাকেন। রোজ একজন মানুষ কে খাওয়ান। আপনি ৯ টার অফিসে ৯ টায় হাজির হন, কাজে ফাঁকি দেন না। এসব কিছুই বিশাল সাফল্য । আমরা কেন জানি এসব ছোট ছোট কাজ কে সাফল্য মনে করি না। আমরা শুধু জীবনে ফাটায় ফেলতে চাই। এবং তা করতে যেয়ে জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি। সবাইকে দিয়ে সব কাজ হয় না। আমি আপনি চাইলেই ইলন মাস্ক হতে পারবোনা । কিন্তু একজন ভালো মানুষ আমরা সবাই হতে পারব যাকে সমাজের কাজে লাগে। সমাজে ১০% মানুষ বড় কাজ করবে। আল্লাহ তাদের মেধা দিয়েছেন, ভালো পরিবার দিয়েছেন, সাহস দিয়েছেন - তারা জন্ম থেকেই কিছুটা আলাদা। কিন্তু বড় কাজ করতে পারছেন না মানে আপনি জীবনে সফল নয় - এটা ভাবা ঠিক নয়।...

নিকটবর্তী মানসিক রোগ

  ১. অস্বাভাবিক আচরণ ও কথাবার্তা ২. খাবারে ও পানিতে কিছু মেশানোর সন্দেহ ৩. ভাংচুর, সন্দেহ প্রবনতা ৪. গায়েবী কথা শোনা ৫. একা হাসা ও কথা বলা ৬. টেনশন, অস্থিরতা, উদ্বেগ, বিষন্নতা, হতাশা, একই চিন্তা ও কাজ বারে বারে করা ৭. খিটখিটে মেজাজ ৮. দীর্ঘমেয়াদী মাথাব্যথা, ঘাড় ও বুক সহ শরীরে বিভিন্ন স্থানে ব্যথা ও জ্বালাপোড়া মাথা ঘোরা, বুক ধরফর, হাত-পা ঝিনঝিন ৯. অজ্ঞান হয়ে যাওয়া, হিস্টিরিয়া, কথা বন্ধ ১০. অসামাজিক আচরণ মাদকাসক্তি সহিংসতা ও নিজের শরীরে আঘাত করা উপরের সমস্যাগুলোর যেকোন একটা হলে আপনি দ্রুত সময়ের মাঝে নিকটবর্তী মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। ========================================= বিয়ের পর প্রত্যেক পুরুষের semen fluid analysis করা উচিত। ‌ এটা একটা বেসিক infertility টেস্ট যাতে দেখা হয় পুরুষ‌ মানুষটি বাবা হওয়ার যোগ্য কিনা। বিয়ের আগে করলে আরো ভালো। এটি করতে খরচ হয় স্থানভেদে মাত্র এক থেকে দেড় হাজার টাকা।সরকারি হাসপাতালে করলে ১০০ টাকায় করতে পারবেন। আমাদের দেশে কোন দম্পতির বাচ্চা না হলে এখনো অনেক জায়গায় মেয়েদেরকে ব্লেইম করা হয়। অনেক ক্ষেত্রেই সমস্যাটা থাকে ...