Skip to main content

দাম্পত্য জীবনে 𝐒𝐮𝐫𝐩𝐫𝐢𝐬𝐞 এবং 𝐂𝐨𝐦𝐩𝐥𝐢𝐦𝐞𝐧𝐭

 


দাম্পত্য জীবনে 𝐒𝐮𝐫𝐩𝐫𝐢𝐬𝐞 এবং 𝐂𝐨𝐦𝐩𝐥𝐢𝐦𝐞𝐧𝐭-এর গুরুত্ব!

🔴 আমাদের মধ্যে কি এমন কেউ আছে যার কখনো কোনো 𝐆𝐢𝐟𝐭, 𝐒𝐮𝐫𝐩𝐫𝐢𝐬𝐞 বা নিজেদের ব্যাপারে ভালো কথা, 𝐂𝐨𝐦𝐩𝐥𝐞𝐦𝐞𝐧𝐭 শুনতে ভালো লাগেনা? হয়ত এরকম মানুষ খুঁজে পাওয়া এতো সহজ হবেনা কারণ মানুষ হিসেবে আমরা সর্বদাই এসব কিছু আশা করে থাকি। এবং যখন সেসব আমরা না চাইতেই পেয়ে যাই, তখন আমাদের মনের মধ্যে এক অন্যরকম ভালো লাগা কাজ করে। স্বামী-স্ত্রীর সম্পর্কটিও একই রকম। দাম্পত্য জীবনে ভালো এবং সুখে থাকার জন্য দুটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 𝐒𝐮𝐫𝐩𝐫𝐢𝐬𝐞 এবং 𝐂𝐨𝐦𝐩𝐥𝐞𝐦𝐞𝐧𝐭। আপনার স্বামী বা স্ত্রী কিন্তু মুখ ফুটে বলবেনা কিন্তু মনে মনে চাইবে যেন তার 𝐏𝐚𝐫𝐭𝐧𝐞𝐫 তার একটু প্রশংসা করুক, তার জন্য বিশেষ কিছু করুক। যখন তারা এরকম না বলতেই আকস্মিক কিছু উপহার হিসেবে পেয়ে যায় তখন তাদের মধ্যে বেশ ভালো লাগা কাজ করে যা দাম্পত্য জীবনকে আরো সুন্দর করে তোলে। 👉 𝐒𝐮𝐫𝐩𝐫𝐢𝐬𝐞: অধিকাংশ পুরুষেরা মনে করে থাকে যে হয়ত অনেক দামি বা বড় কোনো 𝐆𝐢𝐟𝐭 দিলে তাদের 𝐏𝐚𝐫𝐭𝐧𝐞𝐫 খুশি হবে। এই ধারণাটি ভুল। কারণ 𝐆𝐢𝐟𝐭-এর পরিমাণ বা দামের চেয়ে বড় বিষয় হচ্ছে আপনার আগ্রহ,ভালোবাসা ও চেষ্টা। আপনি যে তার জন্য কিছু করতে চান এই ইচ্ছেটা। প্রতিদিন যে কিছু না কিছু দিতে হবে এমন কিন্তু নয়। আপনি মাঝে মাঝে, হঠাৎ করে বিশেষ কিছু করুন দেখবেন আপনার স্ত্রী খুশি হয়ে যাবে। ঠিক একই বিষয় নারীদের ক্ষেত্রেও। কারণ আপনার 𝐏𝐚𝐫𝐭𝐧𝐞𝐫 যদি আপনার থেকে মাঝে মাঝে কিছু গিফট পেয়ে থাকে তবে তার মনেও আনন্দের সৃষ্টি হবে। যা একে অপরের সম্পর্ককে আরো মজবুত করে তুলবে। 👉 𝐂𝐨𝐦𝐩𝐥𝐞𝐦𝐞𝐧𝐭: এটি আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটি সুখী দাম্পত্য জীবনে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি আপনার 𝐏𝐚𝐫𝐭𝐧𝐞𝐫-এর প্রশংসা করবেন। কারণ তারা আপনার থেকে ভালো কিছু শুনতে চায়। কোনো অনুষ্ঠানের জন্য যখন আপনারা 𝐑𝐞𝐚𝐝𝐲 হবেন, আপনার স্ত্রীকে বলুন "তোমাকে সুন্দর লাগছে" বা "শাড়ি টা বেশ মানাচ্ছে তোমাকে"। আপনার স্বামীকে বলুন "শার্টটি খুব মানাচ্ছে তোমাকে" বা "আজকে একটু অন্য রকম দেখাচ্ছে"। এতে আপনার 𝐏𝐚𝐫𝐭𝐧𝐞𝐫- এর ভালো লাগবে। এটি খুব কঠিন কোনো কাজ নয়। ছোট একটি কাজ কিন্তু বেশ গুরুত্ব বহন করে। কারণ এই ছোট ছোট বিষয় গুলো একটি সম্পর্ককে ভালো রাখতে অনেক বেশি সাহায্য করে। আপনি একজনের সাথে সংসার করছেন মানে সম্পর্কের প্রতি আপনার অনেক দায়িত্ব রয়েছে। আপনাকে আপনার 𝐏𝐚𝐫𝐭𝐧𝐞𝐫-এর ভালো লাগা, মন্দ লাগা এইসব বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। সেগুলো যদি সঠিকভাবে গুরুত্ব দেওয়া হয় তাহলে দাম্পত্য জীবন অনেক সুখের হবে।

Comments

Popular posts from this blog

মুমিনের জন্য মৃত্যু হলো উপহার

  প্রায়ই সকালে খবরে দেখি, দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়েছে। কখনো মধ্যবয়স্ক কেউ, কখনো আবার শিশু। প্রত্যেকটি মৃত্যু সংবাদই আমাকে মনে করিয়ে দেয়, কার মৃত্যু কখন হবে সে সম্পর্কে আমরা কেউই জানি না, কিন্তু এটা আমাদের সাথেই থাকে সব সময়। আমার প্রিয় মানুষগুলোর সাথে একদিন আর দেখা হবেনা, এটাই সত্য আল্লাহ বলেন: “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে” (সূরা আল-ইমরান: ১৮৫) এই কঠিন সত্য আমরা জানি ঠিকই। কিন্তু দুনিয়ার সুখ-দুঃখের ভেতরে আমরা এতটাই বিভোর হয়ে থাকি যে মৃত্যু নিয়ে খুব কমই ভাবি। আমরা প্রায়ই মানুষের মৃত্যুকে দুর্ঘটনা বলে মনে করি। কিন্তু আদৌ কি তা সত্য? মৃত্যু কি সত্যিই কোনো দুর্ঘটনা? রাসুল (ﷺ) বলেছেন: “মুমিনের জন্য মৃত্যু হলো উপহার” (ইবনে মাজাহ, হাদিস ৪২৬১) রাসুল (ﷺ) কেন মৃত্যুকে উপহার বললেন, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ্য করার বিষয় হলো, তিনি বিশেষভাবে মুমিনদের কথা বলেছেন। সেই সব মানুষদের, যারা দুনিয়ার চেয়ে আল্লাহ তায়ালাকে বহু গুণ বেশি ভালোবাসে। মৃত্যুর মাধ্যমেই আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে প্রবেশ করি আরেক জীবনে। সেই জীবনের শুরু আছে, কিন্তু শেষ নেই। আর যদি আমরা মুমিন হই, ...

Narcissist স্বামী স্ত্রী

  Narcissist স্বামী স্ত্রীর সাফল্যে ঈর্ষান্বিত থাকেন : Narcissist স্বামী প্রায়ই স্ত্রীর সাফল্যে প্রচণ্ড ঈর্ষান্বিত থাকেন। ধরুন, স্ত্রী আর্থিকভাবে বা সামাজিকভাবে স্বামীর চেয়ে বেশি capable, কিংবা তার চেয়ে উচ্চপদে কাজ করছেন। এমন ক্ষেত্রে, যদিও তিনি স্ত্রীর আয় ভোগ করেন, তবুও এ বিষয়ে তিনি খুশি নন; বরং এটি তাকে ইনসিকিওর ফিল করায়। স্ত্রীর সামাজিক পরিসর (social circle) যদি বড় হয় বা তার বেশি বন্ধু-বান্ধব থাকে, সেখানেও তিনি নিজেকে ইনসিকিওর মনে করেন। সবচেয়ে বেশি ইনসিকিওর অনুভব করেন যখন স্ত্রীর rank বা পদমর্যাদা তার চেয়ে উচ্চ হয়। ধরুন, স্বামী একটি প্রতিষ্ঠানে একটি পদে কাজ করছেন, কিন্তু স্ত্রী হয়তো আরও উচ্চ পদে রয়েছেন। তখন Narcissist স্বামী খুবই ইনসিকিওর ফিল করেন। ক্লিনিক্যাল প্র্যাকটিসে ফাইন্যান্স, সামাজিক পরিসর, এবং পদমর্যাদার ক্ষেত্রে আমরা প্রায়ই দেখি যে স্ত্রীর rank স্বামীর চেয়ে উচ্চ হলে Narcissist স্বামী প্রচণ্ড ইনসিকিওর ফিল করেন। যেমন, স্ত্রী যদি কোনো প্রতিষ্ঠানে ম্যানেজার হন, তিনি বলবেন, “তুমি ম্যানেজার, কিন্তু বাসায় কিছুই ম্যানেজ করতে পারো না; তুমি মানুষকে ক...

জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি

  অনেকেই জীবনে খুব বড় হতে চান । বড় কাজ করতে চান, বড় বিজনেস করতে চান, দেশ পরিবর্তন করতে চায়। খুব ভাল এই চাওয়া গুলো। মন বড় রাখাই উচিত । কিন্তু এর পাশা পাশি আমরা যেটা ভুলে যাই যে, অনেক ছোট ছোট কাজেও কিন্তু সাফল্য এবং জীবনের সার্থকতা লুকিয়ে থাকে। আপনি প্রতিদিন নামাজ পড়ছেন ৫ বার । এটাও বড় সাফল্য । আপনি সত্য কথা বলার চেষ্টা করেন, এটাও সাফল্য । আপনি করো ক্ষতি করেন না। পরিবারের বিপদে আপদে পাশে থাকেন। রোজ একজন মানুষ কে খাওয়ান। আপনি ৯ টার অফিসে ৯ টায় হাজির হন, কাজে ফাঁকি দেন না। এসব কিছুই বিশাল সাফল্য । আমরা কেন জানি এসব ছোট ছোট কাজ কে সাফল্য মনে করি না। আমরা শুধু জীবনে ফাটায় ফেলতে চাই। এবং তা করতে যেয়ে জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি। সবাইকে দিয়ে সব কাজ হয় না। আমি আপনি চাইলেই ইলন মাস্ক হতে পারবোনা । কিন্তু একজন ভালো মানুষ আমরা সবাই হতে পারব যাকে সমাজের কাজে লাগে। সমাজে ১০% মানুষ বড় কাজ করবে। আল্লাহ তাদের মেধা দিয়েছেন, ভালো পরিবার দিয়েছেন, সাহস দিয়েছেন - তারা জন্ম থেকেই কিছুটা আলাদা। কিন্তু বড় কাজ করতে পারছেন না মানে আপনি জীবনে সফল নয় - এটা ভাবা ঠিক নয়।...