জীবনসঙ্গী নির্বাচনে কোন বিষয়গুলো খেয়াল রাখবো?🤔 🛑 আমরা যখন বৈবাহিক সম্পর্কে থাকি তখন 𝐑𝐞𝐥𝐚𝐭𝐢𝐨𝐧𝐬𝐡𝐢𝐩 𝐆𝐨𝐚𝐥𝐬 বলতে কি বুঝি? 𝐑𝐞𝐥𝐚𝐭𝐢𝐨𝐧𝐬𝐡𝐢𝐩 𝐆𝐨𝐚𝐥𝐬 বলতে কিন্তু শুধু বৈবাহিক সম্পর্কে আবদ্ধ স্বামী-স্ত্রীর মধ্যেই বোঝায় না এর বাইরেও আমাদের অনেক সম্পর্ক রয়েছে। এছাড়াও আমাদের জীবনে অনেক টক্সিক মানুষ চলে আসে তাদের সাথে আমাদের সম্পর্কটা ঠিক কেমন হওয়া উচিত? ◼ প্রচুর পরিমাণে ক্লাইন্ট/ পেশেন্ট দেখার সুবাদে আমরা যেটা দেখি যে বিয়ে ভীষণ বড় একটা 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭। আমাদের জীবনে বা শুধু বিয়ের কথা যদি না বলি তাহলে আপনি আপনার জীবনে পার্টনার হিসেবে কাকে বেঁছে নিচ্ছেন এবং কার সাথে আপনি দীর্ঘকালীন কমিটেড সম্পর্কে যাচ্ছেন সেই সিদ্ধান্তটা অনেক যত্ন সহকারে, ভেবে চিন্তে নেওয়ার দরকার রয়েছে কারণ এই সিদ্ধান্তে যদি ভুল হয় তাহলে সারা জীবন এক ধরণের ভোগান্তির ব্যাপার হয়ে দাঁড়ায়। আমরা সবাই চাই আমাদের ঘর দিন শেষে আমাদের শান্তির জায়গা হোক কিন্তু সেই ঘর থেকে যদি শান্তি হাওয়া হয়ে কর্পূরের মত উবে যায় তখন অন্য যেকোনো জায়গায় আমরা যতই সাফল্যের মুখ দেখি না কেন আমরা সেই সাফল্যটা কখনো উপভোগ করতে পারবো না। ◼ যেই সময়টাতে আমরা বাস করছি সেখানে আমরা যদি 𝐘𝐨𝐮𝐧𝐠 𝐆𝐞𝐧𝐞𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 এর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাব যে অনেকের মধ্যেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, ঠিক এই জায়গাটতেই একটু বাড়তি সচেতনতার দরকার রয়েছে। এই সম্পর্কগুলো যদি আমরা খুব কাছ থেকে দেখি তাহলে খেয়াল করব যে এই সম্পর্কগুলোতে অনেক বেশি 𝐈𝐦𝐩𝐮𝐥𝐬𝐢𝐯𝐢𝐭𝐲 কাজ করে। অপ্রিয় সত্য কথা হলো মানুষ যখন প্রেমে পরে তখন সে কোন প্রকার যুক্তি শুনতে ও বুঝতে চায় না । এই পর্যায়ে ভুল করে বসলে যে ধরণের 𝐓𝐫𝐚𝐮𝐦𝐚’র মুখোমুখি হতে হয়, সেটা সামলে ওঠা বেশ কঠিন। শতভাগ না হলেও কিছু সচেতনতা আমাদের এখানে 𝐏𝐫𝐨𝐭𝐞𝐜𝐭𝐢𝐨𝐧 দিতে পারে। ◼ আমাদের প্রজন্মে যেটা হয়ে থাকে যে আমরা প্রায় সময়েই 𝐏𝐞𝐞𝐫 𝐏𝐫𝐞𝐬𝐬𝐮𝐫𝐞 থেকে সম্পর্কে জড়িয়ে যাই, ব্যাপারটা এমন যে- আমার বন্ধুরা প্রেম করছে তাই আমিও করব টাইপ অবস্থা বা অনেক সময়ে আমার একটা প্রেমের সম্পর্ক আছে এই বিষয়টা আমার 𝐏𝐞𝐞𝐫 গ্রুপে আমাকে একজন 𝐒𝐦𝐚𝐫𝐭 বা 𝐂𝐨𝐨𝐥 মানুষ হিসেবে তুলে ধরে অথবা শুধু সময় কাটানোর জন্য, মজা করার জন্যেও অনেকে আমরা প্রেমের সম্পর্কে জড়িয়ে পরি- ঠিক এই জিনিসগুলো নিয়েই আমাদের বাড়তি করে ভাবার দরকার রয়েছে। ◼ প্রতিটা সম্পর্কে আমাদের কিছু 𝐄𝐦𝐨𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 থাকে আর সময় গড়িয়ে যাওয়ার পর সেটা যখন ভেঙে যায় তখন সেখানে অবশ্যই 𝐇𝐞𝐚𝐫𝐭 𝐁𝐫𝐞𝐚𝐤 আছে। এই 𝐇𝐞𝐚𝐫𝐭 𝐁𝐫𝐞𝐚𝐤 অল্প ও লম্বা সময় দুইভাবেই আমাদেরকে বিষণ্ণতার দিকে ঠেলে দেয়। আবার অনেক সময় একটা সম্পর্ক থেকে বের হওয়ার সাথে সাথেই 𝐑𝐞𝐯𝐞𝐧𝐠𝐞 নেওয়ার জন্য ঝোঁকের মাথায় আবেগী হয়ে আরও একটি সম্পর্কে জড়িয়ে পরার প্রবণতাও তৈরি হয়। এ ধরনের 𝐑𝐚𝐧𝐝𝐨𝐦 𝐑𝐞𝐥𝐚𝐭𝐢𝐨𝐧𝐬𝐡𝐢𝐩 এর 𝐂𝐮𝐥𝐭𝐮𝐫𝐞 কে আমাদের প্রজন্ম যে 𝐍𝐨𝐫𝐦𝐚𝐥𝐢𝐳𝐞 করে ফেলতে চাচ্ছে, মানসিক স্বাস্থ্যের দিক থেকে ভেবে দেখতে গেলে ব্যাপারটি বেশ ঝুঁকিপূর্ণ। ◼ বাহ্যিক দিক থেকে যে বিষয়গুলো আমাদেরকে তীব্রভাবে আকর্ষণ করে সেই বিষয়গুলোর আকর্ষণ ক্ষণিকের হয়ে থাকে। তাই বিশেষ করে 𝐘𝐨𝐮𝐧𝐠 𝐆𝐞𝐧𝐞𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 কে বলতে চাইব যে উল্টো দিকের মানুষটার 𝐂𝐨𝐫𝐞 বা 𝐈𝐧𝐧𝐞𝐫 𝐒𝐞𝐥𝐟 কে আপনি দেখতে পান কি না ! গুরুত্বপূর্ণ যে বিষয়টা এখানে উল্লেখ করতে চাইব যে সৌন্দর্য বা 𝐁𝐞𝐚𝐮𝐭𝐲’র বয়সের সাথে একটা যোগসূত্র রয়েছে অর্থ্যাৎ আপনি যখন বেশ 𝐘𝐨𝐮𝐧𝐠 তখন আপনার চেহারায় সবচেয়ে বেশি উজ্জ্বলতা প্রকাশ পাবে কিন্তু ধীরে ধীরে যখন আপনার বয়স বাড়বে সেই উজ্জ্বলতা আর থাকবে না, চামড়ায় ভাজ পড়বে, ত্বকে বলি রেখা দেখা দেবে, চুল পড়বে ও পেকে যাবে, হাটুতে ব্যথা হবে ইত্যাদি। আমরা কেউই আজীবন মতো সুন্দর থাকব না। তাই আমরা যখন 𝐀𝐟𝐟𝐚𝐢𝐫 এ থাকি এবং পরবর্তীতে যখন 𝐂𝐨𝐦𝐦𝐢𝐭𝐞𝐝 𝐑𝐞𝐥𝐚𝐭𝐢𝐨𝐧𝐬𝐡𝐢𝐩 এ থাকব সে দুটোর স্ট্যান্ডার্ড যেন এক হয় সে বিষয়টা মাথায় রাখতে হবে। lifespring

Comments
Post a Comment