একদিন রাতের বেলাদয়াল নবীজি (সঃ) আরবের গলি দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ এক ঘর থেকে অসহায় এক কান্নার আওয়াজ শুনে নবীজি সেই ঘরে গিয়ে দেখলেন, একজন হাতে চক্কি ( হাত দিয়ে আটা তৈরির এক যন্ত্র) ঘুরাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, কি হল তোমার। কান্না করছো কেন.? প্রতি উত্তরে তিনি বললেন, আমি মক্কার সর্দার উমাইয়ার ক্রয় করা গোলাম (ইসলামের প্রাথমিক সময়) । অনেক যন্ত্রণায় আছি আমি। সারাটিদিন মাঠে তার ছাগল দুম্বা চড়াই, আর রাতে সে আমাকে দিয়ে গম থেকে আটা তৈরি করায়। ভালো করে খেতে ও দেয়না, ঘুমাইতে ও দেয় না। শরীরে খুবই অসুস্থতা বোধ হচ্ছে। এই কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম, সেই ব্যক্তিকে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তুমি কিছুক্ষণ আরাম কর। আমি ই তোমার কাজ করে দিচ্ছি, এই বলে নবীজি হাতে চক্কি নিয়ে কাজ শুরু করে দিলেন। আর বড় ক্লান্ত শরীর নিয়ে সেই গোলামকে ঘুমানোর সুযোগ করে দিলেন। এইভাবে প্রতি গভীর রাতে নবীজি তার ঘরে গিয়ে তাকে সাহায্য করতেন। এবং নিজে কাজ করে তাকে ঘুমানোর সুযোগ করে দিতেন। একদিন সেই গোলাম বলে, সাবধানে থাকিয়েন, এইখানে নাকি এক মোহাম্মদ আছে। তার থেকে দুরে থাকবেন, সে নাকি অনেক বড় যাদুকর। তার কাছে যে একবার যায় সে নাকি ফেরত আসতে পারেনা। ওর ধর্ম গ্রহণ করে নেয়। এমন কথা শুনে দয়াল নবীজি মুচকি হাসলেন.. গোলাম বলে, আপনি হাসছেন কেন.? নবীজি বলেন, তুমি যে মোহাম্মদ এর কথা বলছো, আমি ই হলাম সেই মোহাম্মদ। এই কথা শুনে, নবীজির সুন্দর চারিত্রিক বাস্তব প্রমাণ দেখে ওই গোলাম অঝোর নয়নে কান্না করতে লাগলেন। সাথে সাথে নবীজির কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যান।🥰 (সিরাতে নববী-৬৮৩) সত্যিই ইসলামে এমন অনেক সুন্দর সুন্দর ঘটনা আছে যা শুনলে হৃদয় ছুঁয়ে যায়। আল্লাহ তায়ালা যেন আমাদের সবাইকে সঠিক আমল করার তৌফিক দান করেন আমিন🥰🌹💕

Comments
Post a Comment