Skip to main content

ঝিনুক থেকে কয়েকটি শিক্ষা

 ★★ঝিনুক থেকে কয়েকটি শিক্ষা★★

-------------------------------------

(১) মুরগী ডিম দেয়। একটি ডিমের দাম মাত্র দশ থেকে পনেরো টাকা। কিন্ত ডিম দিয়েই 'খকখক' আওয়াজ করে সারা বাড়ির লোকদের জানিয়ে দেয় সে 'ডিম' প্রসব করেছে।অথচ ঝিনুক। লক্ষ টাকার মুক্তো প্রসব করে। নিরবে,নিভৃতে থাকে ।তুমি ঝিনুকের মত দামি হতে চাও? ক্ষুদ্র আমল করে জাতিকে জানিয়ে দেয়ার ঘৃণ্য মানসিকতা পরিহার কর। (২) বৃষ্টির পানি দিয়ে ঝিনুকের পেটে তৈরি হয় মুক্তো। আর এই পানি গ্রহনের জন্য সে সময় বাছাই করে অমাবস্যার রজনী। যখন চারিদিকে বিরাজ করে ঘুটঘুটে অন্ধকার। তুমি মালিকের নৈকট্য চাও?ওঠে যাও শেষ রাতে। যখন দুনিয়ার তামাম মাখলুকাত ঘুমের ঘরে আচ্ছন্ন। লুটে পড়ে যাও সিজদায়। (৩) ঝিনুক মাত্র এক ফোঁটা বৃষ্টির জন্য দিনের পর দিন, মাসের পর মাস অপেক্ষা করে। কখনো সে বিরক্ত হয়না। ধৈর্য হারাহয় না। তুমি জীবনে উন্নতি করতে চাও?'সবর' কে গলার মালা হিসেবে গ্রহণ কর। কখনো কোন কাজে বিরক্তির কোন ভাব যেন তোমার চেহারায় ফোটে না ওঠে। (৪)ঝিনুক একফোঁটা বৃষ্টিজল নিয়েই সে তৃপ্ত থাকে। তার হাজার ফোঁটার দরকার হয়না। তুমি জীবনে সুখী হতে চাও? 'কানাআত' তথা অল্পে তুষ্ট থাকো।কখনও হা-হুতাশ কর না। যে কোন অবস্থায় থাকনা কেন, সদা সর্বদা আলহামদুলিল্লাহ বলো। শান্তির জিন্দেগী লাভ করবে।ইনশা আল্লাহ্ আল্লাহ তা'য়ালা সকলকে উপদেশগুলো মেনে চলার তাওফীক দান করুন
#___আমীন ✍️-মুফতী দেলাওয়ার হুসাইন দাঃ বাঃ

******************
💎ছেলের হাতে দুটো আপেল ছিল। পিতা যখন একটি আপেল চাইলেন, ছেলে একটি আপেলে কামড় বসিয়ে কিছুটা খেয়ে ফেললো। পিতা কিছু বলার আগেই ছেলে হঠাৎ দ্বিতীয় আপেলেও কামড় বসিয়ে দিলো এবং এক টুকরো খেয়ে ফেললো। . ছেলের কান্ড দেখে পিতা তো অবাক। খুব কষ্ট পেলেন তিনি। রাগও করলেন মনে মনে। তখন ছেলে তার ছোট্ট কোমল হাতে একটি আপেল এগিয়ে দিয়ে বললো, "আব্বু! এই আপেলটি নিন। এটি মিষ্টি।"😍 . আমরা কখনো কখনো পুরো কথা না শুনে.. না বুঝেই অন্যদের সম্পর্কে মন্দ ধারণা করে ফেলি। নিষ্ঠাবান লোক থেকে বঞ্চিত হই। এভাবে কাছের মানুষগুলোকে দূরে ঠেলে দেই।

**********************************************
আমরা যেই অনুপাতে দলে দলে রব্বে কারীমের অবাধ্যতায় লিপ্ত হব, ঠিক সেই অনুপাতে আমাদের ভোগতে হবে। . অথচ সেই আমরাই মহামারী, দূর্যোগ, শাসকদলের জুলুম, মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, দূর্নীতি, পদে পদে ভোগান্তি, সড়ক দুর্ঘটনা এগুলো হলে বলবো; কি পাপ করেছিলাম? এত আপদ কেন? . মুসলিম সচেতন হবে। ময়লার স্রোতে গাঁ ভাসাবে না। দুনিয়া ও আখিরাতের লাভ ক্ষতি চিন্তা করবে। কাজটা কতটা যুক্তিযুক্ত। অনর্থক কিংবা নিরর্থক কিনা। একাজে পদস্খলন আছে কিনা। . রব্বের কারীমের সন্তুষ্টি আছে কিনা। রাসূলুল্লাহর পছন্দনীয় ছিল নাকি নিন্দনীয়। . এগুলো ভাবতেই হবে মুসলিমকে। কারণ, তার গন্তব্য ভিন্ন; জান্নাত!🖤

Comments

Popular posts from this blog

মুমিনের জন্য মৃত্যু হলো উপহার

  প্রায়ই সকালে খবরে দেখি, দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়েছে। কখনো মধ্যবয়স্ক কেউ, কখনো আবার শিশু। প্রত্যেকটি মৃত্যু সংবাদই আমাকে মনে করিয়ে দেয়, কার মৃত্যু কখন হবে সে সম্পর্কে আমরা কেউই জানি না, কিন্তু এটা আমাদের সাথেই থাকে সব সময়। আমার প্রিয় মানুষগুলোর সাথে একদিন আর দেখা হবেনা, এটাই সত্য আল্লাহ বলেন: “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে” (সূরা আল-ইমরান: ১৮৫) এই কঠিন সত্য আমরা জানি ঠিকই। কিন্তু দুনিয়ার সুখ-দুঃখের ভেতরে আমরা এতটাই বিভোর হয়ে থাকি যে মৃত্যু নিয়ে খুব কমই ভাবি। আমরা প্রায়ই মানুষের মৃত্যুকে দুর্ঘটনা বলে মনে করি। কিন্তু আদৌ কি তা সত্য? মৃত্যু কি সত্যিই কোনো দুর্ঘটনা? রাসুল (ﷺ) বলেছেন: “মুমিনের জন্য মৃত্যু হলো উপহার” (ইবনে মাজাহ, হাদিস ৪২৬১) রাসুল (ﷺ) কেন মৃত্যুকে উপহার বললেন, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ্য করার বিষয় হলো, তিনি বিশেষভাবে মুমিনদের কথা বলেছেন। সেই সব মানুষদের, যারা দুনিয়ার চেয়ে আল্লাহ তায়ালাকে বহু গুণ বেশি ভালোবাসে। মৃত্যুর মাধ্যমেই আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে প্রবেশ করি আরেক জীবনে। সেই জীবনের শুরু আছে, কিন্তু শেষ নেই। আর যদি আমরা মুমিন হই, ...

জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি

  অনেকেই জীবনে খুব বড় হতে চান । বড় কাজ করতে চান, বড় বিজনেস করতে চান, দেশ পরিবর্তন করতে চায়। খুব ভাল এই চাওয়া গুলো। মন বড় রাখাই উচিত । কিন্তু এর পাশা পাশি আমরা যেটা ভুলে যাই যে, অনেক ছোট ছোট কাজেও কিন্তু সাফল্য এবং জীবনের সার্থকতা লুকিয়ে থাকে। আপনি প্রতিদিন নামাজ পড়ছেন ৫ বার । এটাও বড় সাফল্য । আপনি সত্য কথা বলার চেষ্টা করেন, এটাও সাফল্য । আপনি করো ক্ষতি করেন না। পরিবারের বিপদে আপদে পাশে থাকেন। রোজ একজন মানুষ কে খাওয়ান। আপনি ৯ টার অফিসে ৯ টায় হাজির হন, কাজে ফাঁকি দেন না। এসব কিছুই বিশাল সাফল্য । আমরা কেন জানি এসব ছোট ছোট কাজ কে সাফল্য মনে করি না। আমরা শুধু জীবনে ফাটায় ফেলতে চাই। এবং তা করতে যেয়ে জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি। সবাইকে দিয়ে সব কাজ হয় না। আমি আপনি চাইলেই ইলন মাস্ক হতে পারবোনা । কিন্তু একজন ভালো মানুষ আমরা সবাই হতে পারব যাকে সমাজের কাজে লাগে। সমাজে ১০% মানুষ বড় কাজ করবে। আল্লাহ তাদের মেধা দিয়েছেন, ভালো পরিবার দিয়েছেন, সাহস দিয়েছেন - তারা জন্ম থেকেই কিছুটা আলাদা। কিন্তু বড় কাজ করতে পারছেন না মানে আপনি জীবনে সফল নয় - এটা ভাবা ঠিক নয়।...

নিকটবর্তী মানসিক রোগ

  ১. অস্বাভাবিক আচরণ ও কথাবার্তা ২. খাবারে ও পানিতে কিছু মেশানোর সন্দেহ ৩. ভাংচুর, সন্দেহ প্রবনতা ৪. গায়েবী কথা শোনা ৫. একা হাসা ও কথা বলা ৬. টেনশন, অস্থিরতা, উদ্বেগ, বিষন্নতা, হতাশা, একই চিন্তা ও কাজ বারে বারে করা ৭. খিটখিটে মেজাজ ৮. দীর্ঘমেয়াদী মাথাব্যথা, ঘাড় ও বুক সহ শরীরে বিভিন্ন স্থানে ব্যথা ও জ্বালাপোড়া মাথা ঘোরা, বুক ধরফর, হাত-পা ঝিনঝিন ৯. অজ্ঞান হয়ে যাওয়া, হিস্টিরিয়া, কথা বন্ধ ১০. অসামাজিক আচরণ মাদকাসক্তি সহিংসতা ও নিজের শরীরে আঘাত করা উপরের সমস্যাগুলোর যেকোন একটা হলে আপনি দ্রুত সময়ের মাঝে নিকটবর্তী মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। ========================================= বিয়ের পর প্রত্যেক পুরুষের semen fluid analysis করা উচিত। ‌ এটা একটা বেসিক infertility টেস্ট যাতে দেখা হয় পুরুষ‌ মানুষটি বাবা হওয়ার যোগ্য কিনা। বিয়ের আগে করলে আরো ভালো। এটি করতে খরচ হয় স্থানভেদে মাত্র এক থেকে দেড় হাজার টাকা।সরকারি হাসপাতালে করলে ১০০ টাকায় করতে পারবেন। আমাদের দেশে কোন দম্পতির বাচ্চা না হলে এখনো অনেক জায়গায় মেয়েদেরকে ব্লেইম করা হয়। অনেক ক্ষেত্রেই সমস্যাটা থাকে ...