Skip to main content

কৃতজ্ঞতার অভাব।




যেকোন আলোচনায় খেয়াল করলে দেখা যায়, কেন্দ্রবিন্দুতে আছে আমাদের সমাজের সমস্যা কোথায়? মজার বিষয় হলো, এই সমাজের অংশ হলেও, আমরা কখনই আমাদের সমস্যাগুলোতে নজর দেয়ার চেষ্টা করিনা। সমাজের একটি বড় অংশকে মানসিক সেবা দেওয়ার অভিজ্ঞতা হিসেবে আমার কাছে মনে হয়, আমাদের সমাজের অন্যতম মূল সমস্যা হলো ২টি-

- প্রথমত, অন্যের প্রশংসা করতে কৃপণতা। - দ্বিতীয়ত, হামবড়া ভাব ও কৃতজ্ঞতার অভাব। নিজের সময় খেয়াল করে দেখবেন, যদি আমাদের ছোট্ট কাজেও কেউ প্রশংসা করে, তাহলে আমাদের কত ভালো লাগে, তাই না? তাহলে অন্যের বেলায়ও একই কথা প্রযোজ্য! আপনি যদি কাউকে প্রশংসা করে, তাতে যেমন তার মনোবল বৃদ্ধি পায়, তেমনি হাজার গুণে বেড়ে যায় কাজের স্পৃহাও। প্রশংসা এমন একটি জিনিস যেখানে নিজের কোন কিছু বিসর্জন না দিয়েই, আপনি সামনে ব্যক্তিকে দিতে পারবেন অপরিসীম আনন্দ! তাহলে, আজ থেকে আমরা যদি প্রতিদিন ১০ জন মানুষের প্রশংসা করি, কেমন হবে? আবার ধরুন, অনেকেই আমাদের প্রশংসা করে। আমরা জানি আমাদের নানা গুণ আছে, বিভিন্ন কাজে আমরা পারদর্শী । কিন্তু তাই বলে কি আমাদের অহংকার করা সাজে? এমন অনেক কাজ কি নেই, যা আমরা পারি না? আবার আমাদের প্রতিভার অনেকগুলোই কি আমাদের ভাগ্য গুনে প্রাপ্ত নয়? আমাদের এই ভাগ্যের জন্য কি আমরা যথেষ্ট পরিমাণে কৃতজ্ঞ? আজ থেকে আসুন, প্রতিদিন ১০ জনের প্রশংসা করি এবং ১০টি বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করি। দেখা যাক, আমার কারণে কতটুকু পরিবর্তন হয় সমাজ এবং দেশ। আসুন, সমাজের সমস্যার পিছনে না দৌড়ে, সমাধানের দিকে তাকাই। নিজে হই পরিবর্তনের কারণ।

source-lifespring limited

Comments

Popular posts from this blog

মুমিনের জন্য মৃত্যু হলো উপহার

  প্রায়ই সকালে খবরে দেখি, দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়েছে। কখনো মধ্যবয়স্ক কেউ, কখনো আবার শিশু। প্রত্যেকটি মৃত্যু সংবাদই আমাকে মনে করিয়ে দেয়, কার মৃত্যু কখন হবে সে সম্পর্কে আমরা কেউই জানি না, কিন্তু এটা আমাদের সাথেই থাকে সব সময়। আমার প্রিয় মানুষগুলোর সাথে একদিন আর দেখা হবেনা, এটাই সত্য আল্লাহ বলেন: “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে” (সূরা আল-ইমরান: ১৮৫) এই কঠিন সত্য আমরা জানি ঠিকই। কিন্তু দুনিয়ার সুখ-দুঃখের ভেতরে আমরা এতটাই বিভোর হয়ে থাকি যে মৃত্যু নিয়ে খুব কমই ভাবি। আমরা প্রায়ই মানুষের মৃত্যুকে দুর্ঘটনা বলে মনে করি। কিন্তু আদৌ কি তা সত্য? মৃত্যু কি সত্যিই কোনো দুর্ঘটনা? রাসুল (ﷺ) বলেছেন: “মুমিনের জন্য মৃত্যু হলো উপহার” (ইবনে মাজাহ, হাদিস ৪২৬১) রাসুল (ﷺ) কেন মৃত্যুকে উপহার বললেন, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ্য করার বিষয় হলো, তিনি বিশেষভাবে মুমিনদের কথা বলেছেন। সেই সব মানুষদের, যারা দুনিয়ার চেয়ে আল্লাহ তায়ালাকে বহু গুণ বেশি ভালোবাসে। মৃত্যুর মাধ্যমেই আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে প্রবেশ করি আরেক জীবনে। সেই জীবনের শুরু আছে, কিন্তু শেষ নেই। আর যদি আমরা মুমিন হই, ...

জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি

  অনেকেই জীবনে খুব বড় হতে চান । বড় কাজ করতে চান, বড় বিজনেস করতে চান, দেশ পরিবর্তন করতে চায়। খুব ভাল এই চাওয়া গুলো। মন বড় রাখাই উচিত । কিন্তু এর পাশা পাশি আমরা যেটা ভুলে যাই যে, অনেক ছোট ছোট কাজেও কিন্তু সাফল্য এবং জীবনের সার্থকতা লুকিয়ে থাকে। আপনি প্রতিদিন নামাজ পড়ছেন ৫ বার । এটাও বড় সাফল্য । আপনি সত্য কথা বলার চেষ্টা করেন, এটাও সাফল্য । আপনি করো ক্ষতি করেন না। পরিবারের বিপদে আপদে পাশে থাকেন। রোজ একজন মানুষ কে খাওয়ান। আপনি ৯ টার অফিসে ৯ টায় হাজির হন, কাজে ফাঁকি দেন না। এসব কিছুই বিশাল সাফল্য । আমরা কেন জানি এসব ছোট ছোট কাজ কে সাফল্য মনে করি না। আমরা শুধু জীবনে ফাটায় ফেলতে চাই। এবং তা করতে যেয়ে জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি। সবাইকে দিয়ে সব কাজ হয় না। আমি আপনি চাইলেই ইলন মাস্ক হতে পারবোনা । কিন্তু একজন ভালো মানুষ আমরা সবাই হতে পারব যাকে সমাজের কাজে লাগে। সমাজে ১০% মানুষ বড় কাজ করবে। আল্লাহ তাদের মেধা দিয়েছেন, ভালো পরিবার দিয়েছেন, সাহস দিয়েছেন - তারা জন্ম থেকেই কিছুটা আলাদা। কিন্তু বড় কাজ করতে পারছেন না মানে আপনি জীবনে সফল নয় - এটা ভাবা ঠিক নয়।...

নিকটবর্তী মানসিক রোগ

  ১. অস্বাভাবিক আচরণ ও কথাবার্তা ২. খাবারে ও পানিতে কিছু মেশানোর সন্দেহ ৩. ভাংচুর, সন্দেহ প্রবনতা ৪. গায়েবী কথা শোনা ৫. একা হাসা ও কথা বলা ৬. টেনশন, অস্থিরতা, উদ্বেগ, বিষন্নতা, হতাশা, একই চিন্তা ও কাজ বারে বারে করা ৭. খিটখিটে মেজাজ ৮. দীর্ঘমেয়াদী মাথাব্যথা, ঘাড় ও বুক সহ শরীরে বিভিন্ন স্থানে ব্যথা ও জ্বালাপোড়া মাথা ঘোরা, বুক ধরফর, হাত-পা ঝিনঝিন ৯. অজ্ঞান হয়ে যাওয়া, হিস্টিরিয়া, কথা বন্ধ ১০. অসামাজিক আচরণ মাদকাসক্তি সহিংসতা ও নিজের শরীরে আঘাত করা উপরের সমস্যাগুলোর যেকোন একটা হলে আপনি দ্রুত সময়ের মাঝে নিকটবর্তী মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। ========================================= বিয়ের পর প্রত্যেক পুরুষের semen fluid analysis করা উচিত। ‌ এটা একটা বেসিক infertility টেস্ট যাতে দেখা হয় পুরুষ‌ মানুষটি বাবা হওয়ার যোগ্য কিনা। বিয়ের আগে করলে আরো ভালো। এটি করতে খরচ হয় স্থানভেদে মাত্র এক থেকে দেড় হাজার টাকা।সরকারি হাসপাতালে করলে ১০০ টাকায় করতে পারবেন। আমাদের দেশে কোন দম্পতির বাচ্চা না হলে এখনো অনেক জায়গায় মেয়েদেরকে ব্লেইম করা হয়। অনেক ক্ষেত্রেই সমস্যাটা থাকে ...