ধরুন কেউ ইসলামকে আক্রমণ করে কিছু লিখলেন, কিংবা কোন নারী নিজের অশ্লীল ছবি শেয়ার করেছেন- সেখানে মন্তব্যের সুযোগ পেয়ে আপনি অশালীন ও বাজে উক্তি বা তাকে নিয়ে নোংরা মন্তব্য করলেন।আপনার জানা থাকা উচিত, এটা মুর্খতা এবং গুনাহ। খোদ ইসলামই এসবকে সমর্থন করে না। বরং এ ধরণের মন্তব্যে ইসলাম এবং মুসলমানদের দুর্নাম হয়। অথচ শয়তান এই নোংরামোকে আপনার কাছে 'ইসলামের খেদমত' হিসেবে উপস্থাপন করছে। এমন আচরণে প্রকৃত মুসলমানরা বিব্রত হন। মহান আল্লাহ কুরআনে হাকীমে (৬/১০৮) শির্কে লিপ্তদের গালি দিতে নিষেধ করেছেন। আল্লাহর রাসুল (সা:) বলেছেন-মুমিন কখনো অশ্লীলভাষী-গালিবাজ ও কটু মন্তব্যকারী হয় না। (তিরমিজি, ১৯৭৭) এ ধরণের পোস্টে যুক্তিনির্ভর ও শালীনভাবে নিজের বক্তব্য ও মতামত তুলে ধরুন। সে সামর্থ না থাকলে নিরব থাকুন। জেদের বশবর্তী হয়ে কটু মন্তব্য করলে প্রবৃতির পূজা হয়, ইসলামের সেবা হয় না। এতে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয় না, বরং ইসলাম থেকে আরো দুরে সরে যায়। ড. খোন্দকার আবদুল্লাহ জাহাঙ্গির (রহ:) যথার্থই বলেছিলেন-ইসলামের প্রতি আমাদের আবেগ অনেক বেশি, জ্ঞান কম। মহান আল্লাহ আমাদের প্রকৃত মুমিনের গুণাবলী অর্জনের তাউফীক দান করুন।copied

Comments
Post a Comment