রাগের সুস্থ প্রকাশ কি সম্ভব?
১. রাগের পিছনের চিন্তাকে খুঁজে বের করুন। সেই চিন্তাধারা ঠিক করতে পারলে রাগের বহিঃপ্রকাশ অনেক সহজ হবে। ২. কাজের আগে চিন্তা করুন - আপনি কি ক্রিয়া করছেন, নাকি প্রতিক্রিয়া? Pro-active থাকুন, Re-active নয়! ৩. নিজের রাগের ভুল প্রকাশের দায়িত্বভার নিজে নিন। ভুল হলে ধরে না রেখে মাফ চান, মাফ করুন। ৪. রাগ স্বাভাবিক অনুভূতি। আপনার রাগের সুস্থ প্রকাশের মাধ্যম খুঁজে বের করুন; ব্যয়াম করা, ছবি আকাঁ, বাগান করা - এগুলো রাগ চ্যানেল করার সুস্থ মাধ্যম। ৫. নিজের অনুভূতিগুলোর সাথে টাইম-আউট প্র্যাক্টিস করুন ৬. রাগের স্থান/ কাল/পাত্র রাগের সময় তৎক্ষণাৎ পরিবর্তন করার চেষ্টা করুন। ৭. সবসময় রাগের কারণে নিজের ক্ষতিগুলোতে ফোকাস করুন। ৮. রাগ নিয়ন্ত্রণ করতে পারলে, নিজেকে পুরস্কৃত করুন। ৯. আশেপাশের মানুষ ও ঘটনাগুলোতে ইতিবাচক দিক খুঁজুন। ১০. একজন প্রফেশনাল ব্যক্তির সাহায্য নিন।source-lifespringlimited/youtube
Comments
Post a Comment