পাক - আফগান যুদ্ধ
আমেরিকা ইরানে আক্রমণ করলে পাশে থাকার ঘোষণা দিয়েছে আফগানিস্তান। এদিকে গতবার ইরানের পাশে ছিল পাকিস্তান কারণ এই দুই দেশের সীমানা এক। একজন অরক্ষিত হলে আরেক জন কাবু। এই দুই সমস্যার সমাধান কী? জি, পাকিস্তান আর আফগানিস্তানকে একে অপরের বিরুদ্ধে যুদ্ধে লাগিয়ে দেওয়া। বাস্তবে ঠিক তাই হচ্ছে। প্রথমে ট্রাম্পের বন্ধু পাক সেনা প্রধান অসীম মুনীর আফগানে আক্রমণ শুরু করলো। অতিষ্ট হয়ে তারা পাল্টা আক্রমণের প্রস্তুতি নিয়ে যুদ্ধ ঘোষণা করলো। এক কথায় একটি বলদকে বলল যা সেই ঘোড়ার পিঠে লাথি মার। তোকে আমার সেক্রেটারি বানাবি । সাথে সাথে বলদ লাফ দিল আর দুই পক্ষ মারামারি শুরু করলো যেন শান্তিতে পাশে থাকা খামারিকে রাক্ষস জবাই করতে পারে। আমার বিশ্লেষণ তাই বলে। আল্লাহ সঠিক জানেন। আপনার মতে সত্যিই কি পাকিস্থান ভুল করছে? ১৯৭১ সালের মার্চের মত। নাকি পাকিস্তান এখানে যা করার ঠিকই করছে? মোহাইমিন পাটোয়ারীআফগানিস্তানের শক্তি পায়ের নিচে আর দুর্বলতা মাথার উপরে।
পৃথিবীর সবচেয়ে দুর্বল ভূমির একটি হচ্ছে আফগানিস্তান। কিন্তু সমস্যা হচ্ছে মাথার উপরের আকাশ সবার জন্য এক সমান।
এই জায়গায় তাদের না আছে বিমান, না আছে ড্রোন বা হেলিকপ্টার কিংবা আকাশ প্রতিরক্ষা।
একেবারে ওপেন টার্গেট।
ঠিক এই কাজই করে যুগে যুগে শক্তিশালীরা। উপর থেকে কিছু বোম বাজি করে। আর নিরাপদে দেশে ফিরে গর্ব করে বেড়ায়।
কিন্তু সমস্যা হচ্ছে আফগানিস্তান হচ্ছে পয়সা নষ্ট করার দেশ।
ধনী ব্যাক্তিরা যেমন আজে বাজে খাতে পয়সা নষ্ট করে ঠিক তেমনি ধনী সাম্রাজ্য আফগানিস্তানে গিয়ে পয়সা নষ্ট করে আসে।
এটি শক্তির একটি প্রদর্শন যে আমি এত সুপার পাওয়ার হলাম যে আফগানে গিয়ে একটু মেরে দিয়ে আসলাম। হোক কিছু অপচয় কিন্তু গ্রেট ব্রিটেন, সোভিয়েত, আমেরিকা, নাদির শাহ, সম্রাট আকবর সেই কাতারে নাম লেখলাম।
কিন্তু গরীব পাকিস্তানের সমস্যা কী?
ঘোড়া রোগ নাকি বড় শখ?
কিছু প্রশ্নের উত্তর নেই। এই যে বামরা কিছুদিন পর পর মিছিল করে পুলিশের মার খায় এর কারণ কি?
হয়তো মার না খেলে গা ব্যথা ব্যথা করে।
এমন উত্তর ছাড়া ভালো কোন উত্তর যেমন নেই ঠিক তেমনি এই যুদ্ধ করে কি লাভ তার কোন উত্তর নেই।
কিছুই বদলাবে না। তালেবান তার জায়গাতেই থাকবে। মাঝখানে কিছু টাকা ও জীবন খরচ হবে। আসিম মুনির সম্রাট আকবর কিংবা নাদির শাহ এর খাতায় নাম লেখাতে পারলেও একটা কথা ছিল। কিন্তু সেই সম্ভাবনাও তেমন নাই।
তাহলে কেন?
১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা কেন?
আমেরিকা থেকে এত মারা খাবার পর তার প্রতিই মুগ্ধতা কেন?
ইরানে এত সমস্যা চলমান। এই মুহূর্তে কেন?
ইমরান খান জেলে কেন!
যেই আমেরিকার দ্বারা পাকিস্তান ড্রোন হামলার শিকার ছিল বহু বছর তার পিছে পিছে ঘুরে শান্তিতে নোবেল দেওয়ার দাবী কেন?
এগুলোর উত্তর একটাই হতে পারে। দাসত্ব না করলে ভালো লাগে না। গা ব্যথা ব্যথা করে।
মোহাইমিন পাটোয়ারী
আফগানদের সমস্যা কি পাকিস্তান ঠিক বুঝতে পারছে না।
অফিসে একজন বস থাকে যে আপনার সাথে খারাপ আচরণ করে কিন্তু আপনি তার বিরোধিতা না করে জুনিয়রদের উপর রাগ ঝাড়েন। একই ভাবে আমেরিকা শক্তিশালী সে পাকিস্তানকে ব্যবহার করবে। পাকিস্থান সব মেনে নিয়ে নিয়মিত চাটবে।
কারণ প্রভু শক্তিশালী।
এখন বিষয়টি মেনে নিয়ে সে তার চাইতে দরিদ্র ও দুর্বল রাষ্ট্রকে পিটবে বিনিময়ে তারা মেনে চলবে
এটাই নিয়ম।
কিন্তু সেই নীয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কেন উল্টা লাগতে আসবে।
আর এই চাষা ভুশারা কেন এত বড় অফিসারদের সাথে পাংগা নিতে আসবে?
সেজন্য আকাশ থেকে আমেরিকা স্টাইলে সভ্যতার কিছু বিজ ফেলে আসলো।
ঠিক সাদা প্রভু তার সাথে যা করে সেই সিস্টেমের অনুকরণ।
টেস্ট করে দেখছে যদি কাজে দেয়।
তবে এই জাতির সম্পর্কে যতটুকু জানি এই পদ্ধতি কাজে দেওয়ার সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি।
মোহাইমিন পাটোয়ারী
Comments
Post a Comment