বাংলা ভাষার প্রতি ভালবাসা।
কেবল একদিন না, প্রতিদিনের জন্য।
কোন কোম্পানি বা পেইজের নাম, নিজের বই বা ব্যাক্তির নাম কেউ দিতে বললে বাংলাতে দেই। যেখানেই সুযোগ পাই বাংলা ব্যবহার করার চেষ্টা করি।
নিজের সন্তানের নামও বাংলায়।
সমস্ত ভাষা আল্লাহর নিদর্শন স্বরূপ। তিনিই আমাদের নানা জাতি ও ভাষা দিয়েছেন।
কিন্তু গবেষণার ভাষা হিসেবে বাংলার ব্যবহার অপ্রতুল। উচ্চ শিক্ষায় বাংলায় ভালো বই নেই। বিভিন্ন অফিস আদালতে ইংরেজির ব্যবহার প্রচণ্ড।
এই সব কারণে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ইংরেজি অনেক বেশি ব্যবহৃত হচ্ছে যা সব মিলিয়ে জাতি হিসেবে আমাদেরকে শিক্ষায় পিছিয়ে দিচ্ছে। নিজের শিক্ষক জীবনের অভিজ্ঞতা থেকে বলছি ছাত্র ছাত্রীরা ইংরেজি ভালো বুঝতে বা লিখতে পারে না। ফলে বিদেশী বইগুলো থেকে তারা কিছু নিতে পারে না দেশকেও দিতে পারে না।
যারা কিছু রপ্ত করতে পারে তারা বিদেশে চলে যায়। অথচ এই বইগুলো বাংলাতে অনুবাদ করলে কিংবা আমাদের নিজস্ব বই থাকলে যেমন জাতি হিসেবে দক্ষ হতাম ঠিক তেমনি মেধা পাচার হতো কম।
সব মিলিয়ে ইংরেজির পিছে ব্যয় সম্পূর্ণ ঋণাত্মক। পৃথিবীতে কোন দেশ ইংরেজি ভাষায় শিখে উন্নত হতে পারে নাই। কোরিয়া, জাপান, তুরষ্ক, চীন, তাইওয়ান, মালয়শিয়া থেকে শুরু করে যত সফল দেশ আছে প্রত্যেকে নিজ ভাষায় শিখেছে।
এমনকি গবেষণা করে দেখা গেছে এই প্রমাণ যে মানুষ তার পিতৃ ভাষাতেই সবচেয়ে ভালো শিখতে পারে।
তাই বাংলা ভাষায় সহজ সরল করে পাঠ্য বই লেখার কাজ করে যাই। এই দেশের মানুষের জন্য যেন আরো কাজ করে যেতে পারি সেই স্বপ্ন বুকে ধারণ করি।
মোহাইমিন পাটোয়ারী
Comments
Post a Comment