চার পাঁচ লক্ষ টাকা বেতন কিন্তু মনে সুখ নেই।
কারণ এর পরে কি করবেন জানেন না। স্বপ্ন দ্রুত চাকরি ছেড়ে ব্যবসা করা। কিন্তু কি করবেন জানেন না। তাই পরামর্শ করতে আসলেন আমার সাথে। প্রথম প্রস্তাব বললেন ওনার একজন বন্ধু আছেন যে গ্রামে গিয়ে খামার করতে চায়। সেখানে কম দামে জমি কেনা যায় এভাবে বিনিয়োগ করে আগাবো কিনা? আমি বললাম আপনার বাড়ি কোথায়? আর তার বাড়ি কোথায়। দুইজন দূরবর্তী দুইটি বিভাগের। একটু নড়েচড়ে বসে বললাম সে কি কৃষি কাজে খুব ভালো? দুই গরু থেকে দশ গরু করতে পারে? প্রাণী বা গাছের সাথে আত্মা লেগে আছে? বললেন না, ও টেক্সটাইল ইঞ্জিনিয়ার। সাথে সাথে বললাম অসম্ভব। তিনি মনে হলো প্রায় টাকা দিয়ে দিচ্ছিলেন মন খারাপ করে চলে গেলেন। একটা বিষয় আমি বুঝি না, মানুষ সামান্য ঝুঁকি নিতে অস্বীকৃতি জানায় কিন্তু যে জাত কৃষক না তার হাতে কৃষি খামার তুলে দিতে ভয় করে না। কীভাবে সম্ভব? বিষয়টি বুঝছিল না দেখে বললাম কেবল সততা ও স্বদিচ্ছা যদি যথেষ্ট হতো। আমি তো জাহাজের ক্যাপ্টেন হতে পারতাম। আমার হাতে জাহাজ তুলে দেন না কেন? আমি তো খুব চাই জাহাজ চালাতে। সত্যি আগ্রহী। অনেক সৎ। কিন্তু এই বিচারে কোন মালিক জাহাজ হাতে তুলে দিলে খুব ঝুঁকি পূর্ণ না? এত কিছু বুঝেন। একটু ঝুঁকি নিতে চান না, সেজন্য জাহাজের ইঞ্জিনে নতুন রং করেন প্রতি মাসে। কিন্তু পুরো জাহাজ তুলে দিলেন এমন ব্যাক্তির হাতে যে জীবনে আগে জাহাজ চালিয়েছে কিনা তাই জানেন না। বিষয়টি অবাক কর না? মোহাইমিন পাটোয়ারী
প্রায়ই সকালে খবরে দেখি, দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়েছে। কখনো মধ্যবয়স্ক কেউ, কখনো আবার শিশু। প্রত্যেকটি মৃত্যু সংবাদই আমাকে মনে করিয়ে দেয়, কার মৃত্যু কখন হবে সে সম্পর্কে আমরা কেউই জানি না, কিন্তু এটা আমাদের সাথেই থাকে সব সময়। আমার প্রিয় মানুষগুলোর সাথে একদিন আর দেখা হবেনা, এটাই সত্য আল্লাহ বলেন: “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে” (সূরা আল-ইমরান: ১৮৫) এই কঠিন সত্য আমরা জানি ঠিকই। কিন্তু দুনিয়ার সুখ-দুঃখের ভেতরে আমরা এতটাই বিভোর হয়ে থাকি যে মৃত্যু নিয়ে খুব কমই ভাবি। আমরা প্রায়ই মানুষের মৃত্যুকে দুর্ঘটনা বলে মনে করি। কিন্তু আদৌ কি তা সত্য? মৃত্যু কি সত্যিই কোনো দুর্ঘটনা? রাসুল (ﷺ) বলেছেন: “মুমিনের জন্য মৃত্যু হলো উপহার” (ইবনে মাজাহ, হাদিস ৪২৬১) রাসুল (ﷺ) কেন মৃত্যুকে উপহার বললেন, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ্য করার বিষয় হলো, তিনি বিশেষভাবে মুমিনদের কথা বলেছেন। সেই সব মানুষদের, যারা দুনিয়ার চেয়ে আল্লাহ তায়ালাকে বহু গুণ বেশি ভালোবাসে। মৃত্যুর মাধ্যমেই আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে প্রবেশ করি আরেক জীবনে। সেই জীবনের শুরু আছে, কিন্তু শেষ নেই। আর যদি আমরা মুমিন হই, ...
Comments
Post a Comment