Skip to main content

প্রতিদিন স্ক্রিনের সামনে

 


আমরা প্রতিদিন স্ক্রিনের সামনে কত সময় কাটাই ভেবে দেখেছেন কখনও?

Facebook, Netflix, YouTube, Instagram এগুলা এখন আমাদের চিন্তার অংশ হয়ে গেছে। আমরা ভাবি, আমরা এগুলা কন্ট্রোল করছি, কিন্তু আসলে এগুলাই আমাদের কন্ট্রোল করছে। কেনিয়ার চলচ্চিত্র নির্মাতা Judy Kaben একটা কথা বলেছেন: “You are what you watch.” মানে, আপনি যা দেখেন, সেটাই ধীরে ধীরে আপনার চিন্তা, রুচি, এমনকি ভালো লাগার জিনিস পর্যন্ত নির্ধারণ করে ফেলে। Decolonizing media consumption মানে হলো আপনি বুঝে শুনে ঠিক করবেন, আপনি কী দেখবেন, কার গল্প শুনবেন, কাদের দৃষ্টিভঙ্গি আপনাকে প্রভাবিত করবে। কারণ, মিডিয়া শুধুই বিনোদন না; এটা একটা psychological বিষয়। যদি আমরা শুধু Netflix বা Amazon Prime যা সাজেস্ট করে তাই দেখি, তাহলে আমরা বুঝতেও পারব না কখন এমন একটা জীবনে বিশ্বাস করতে শুরু করব যেখানে সুখ মানে ধনী হওয়া, নতুন পোশাক বা সুন্দর বাড়ি করা। ধীরে ধীরে আমরা ভুলে যাব, সুখ মানে আসলে কি – সম্পর্ক, ভালোবাসা, বা এক কাপ চা হাতে নিজের সাথে একটু সময় কাটানো। এই জায়গাটা থেকেই decolonization শুরু হয়। আমাদের নিজেদের curiosity দিয়ে খুঁজে নিতে হবে নতুন গল্প, নতুন মানুষ, নতুন দৃষ্টিভঙ্গি। আমি প্রায়ই বলি “Gorilla research” করুন, মানে নিজের আগ্রহ দিয়ে অনুসন্ধান করুন, অ্যালগরিদম যা সাজেস্ট করে তা দিয়ে নয়। 🎬 What to Watch (and Read) Next আমার প্রিয় একটা সিনেমা হলো Shoplifters, জাপানের পরিচালক Hirokazu Kore-eda’র বানানো। এই সিনেমাটা দেখলে বোঝা যায়, “family” মানে আসলে রক্তের সম্পর্ক না, বরং একে অপরের জন্য অনুভূতির জায়গা তৈরি করা। আর বইয়ের মধ্যে আমি suggest করবো A Life of One’s Own – Joanna Biggs-এর লেখা। তিনি Mary Wollstonecraft, George Eliot, Zora Neale Hurston, আর Toni Morrison-এর জীবনের গল্প নিয়ে বলেছেন। এই নারীরা তাদের সময়ের “rules” ভেঙে নিজেদের পথ বানিয়েছেন। আজ যখন আমরা Gaza’র মতো ভয়াবহ বাস্তবতা দেখি, তখন আমি ফিরে যাই bell hooks-এর বই All About Love-এর দিকে। তিনি লিখেছেন: “In a world anguished by rampant destruction, fear prevails. When we love, we no longer allow our hearts to be held captive by fear.” এই লাইনটা যেন আমাদের মনে করিয়ে দেয়, সত্যিকারের ভালোবাসা মানে শক্তি না, বরং ভয় থেকে মুক্তি। Bell hooks বলেন, ক্ষমতার প্রতি আকর্ষণ আসলে ভয়ের প্রতিক্রিয়া। আমরা ক্ষমতা চাই, কারণ আমাদের মনে হয় তাতে কেউ আমাদের আঘাত করতে পারবে না। কিন্তু আসলে তখনই আমরা ভালোবাসা হারিয়ে ফেলি। তাই decolonizing মানে শুধু Netflix বা news filter করা না, এটা মানে আমাদের নিজেদের মনের ভেতরকার ভয়, লোভ আর ক্ষমতার আকাঙ্ক্ষাকে প্রশ্ন করা। যখন আমরা ভালোবাসার জায়গা থেকে দেখি, তখন আর ভয় আমাদের বন্দি করে রাখতে পারে না
y .amin

Comments

Popular posts from this blog

মুমিনের জন্য মৃত্যু হলো উপহার

  প্রায়ই সকালে খবরে দেখি, দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়েছে। কখনো মধ্যবয়স্ক কেউ, কখনো আবার শিশু। প্রত্যেকটি মৃত্যু সংবাদই আমাকে মনে করিয়ে দেয়, কার মৃত্যু কখন হবে সে সম্পর্কে আমরা কেউই জানি না, কিন্তু এটা আমাদের সাথেই থাকে সব সময়। আমার প্রিয় মানুষগুলোর সাথে একদিন আর দেখা হবেনা, এটাই সত্য আল্লাহ বলেন: “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে” (সূরা আল-ইমরান: ১৮৫) এই কঠিন সত্য আমরা জানি ঠিকই। কিন্তু দুনিয়ার সুখ-দুঃখের ভেতরে আমরা এতটাই বিভোর হয়ে থাকি যে মৃত্যু নিয়ে খুব কমই ভাবি। আমরা প্রায়ই মানুষের মৃত্যুকে দুর্ঘটনা বলে মনে করি। কিন্তু আদৌ কি তা সত্য? মৃত্যু কি সত্যিই কোনো দুর্ঘটনা? রাসুল (ﷺ) বলেছেন: “মুমিনের জন্য মৃত্যু হলো উপহার” (ইবনে মাজাহ, হাদিস ৪২৬১) রাসুল (ﷺ) কেন মৃত্যুকে উপহার বললেন, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ্য করার বিষয় হলো, তিনি বিশেষভাবে মুমিনদের কথা বলেছেন। সেই সব মানুষদের, যারা দুনিয়ার চেয়ে আল্লাহ তায়ালাকে বহু গুণ বেশি ভালোবাসে। মৃত্যুর মাধ্যমেই আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে প্রবেশ করি আরেক জীবনে। সেই জীবনের শুরু আছে, কিন্তু শেষ নেই। আর যদি আমরা মুমিন হই, ...

Narcissist স্বামী স্ত্রী

  Narcissist স্বামী স্ত্রীর সাফল্যে ঈর্ষান্বিত থাকেন : Narcissist স্বামী প্রায়ই স্ত্রীর সাফল্যে প্রচণ্ড ঈর্ষান্বিত থাকেন। ধরুন, স্ত্রী আর্থিকভাবে বা সামাজিকভাবে স্বামীর চেয়ে বেশি capable, কিংবা তার চেয়ে উচ্চপদে কাজ করছেন। এমন ক্ষেত্রে, যদিও তিনি স্ত্রীর আয় ভোগ করেন, তবুও এ বিষয়ে তিনি খুশি নন; বরং এটি তাকে ইনসিকিওর ফিল করায়। স্ত্রীর সামাজিক পরিসর (social circle) যদি বড় হয় বা তার বেশি বন্ধু-বান্ধব থাকে, সেখানেও তিনি নিজেকে ইনসিকিওর মনে করেন। সবচেয়ে বেশি ইনসিকিওর অনুভব করেন যখন স্ত্রীর rank বা পদমর্যাদা তার চেয়ে উচ্চ হয়। ধরুন, স্বামী একটি প্রতিষ্ঠানে একটি পদে কাজ করছেন, কিন্তু স্ত্রী হয়তো আরও উচ্চ পদে রয়েছেন। তখন Narcissist স্বামী খুবই ইনসিকিওর ফিল করেন। ক্লিনিক্যাল প্র্যাকটিসে ফাইন্যান্স, সামাজিক পরিসর, এবং পদমর্যাদার ক্ষেত্রে আমরা প্রায়ই দেখি যে স্ত্রীর rank স্বামীর চেয়ে উচ্চ হলে Narcissist স্বামী প্রচণ্ড ইনসিকিওর ফিল করেন। যেমন, স্ত্রী যদি কোনো প্রতিষ্ঠানে ম্যানেজার হন, তিনি বলবেন, “তুমি ম্যানেজার, কিন্তু বাসায় কিছুই ম্যানেজ করতে পারো না; তুমি মানুষকে ক...

জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি

  অনেকেই জীবনে খুব বড় হতে চান । বড় কাজ করতে চান, বড় বিজনেস করতে চান, দেশ পরিবর্তন করতে চায়। খুব ভাল এই চাওয়া গুলো। মন বড় রাখাই উচিত । কিন্তু এর পাশা পাশি আমরা যেটা ভুলে যাই যে, অনেক ছোট ছোট কাজেও কিন্তু সাফল্য এবং জীবনের সার্থকতা লুকিয়ে থাকে। আপনি প্রতিদিন নামাজ পড়ছেন ৫ বার । এটাও বড় সাফল্য । আপনি সত্য কথা বলার চেষ্টা করেন, এটাও সাফল্য । আপনি করো ক্ষতি করেন না। পরিবারের বিপদে আপদে পাশে থাকেন। রোজ একজন মানুষ কে খাওয়ান। আপনি ৯ টার অফিসে ৯ টায় হাজির হন, কাজে ফাঁকি দেন না। এসব কিছুই বিশাল সাফল্য । আমরা কেন জানি এসব ছোট ছোট কাজ কে সাফল্য মনে করি না। আমরা শুধু জীবনে ফাটায় ফেলতে চাই। এবং তা করতে যেয়ে জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি। সবাইকে দিয়ে সব কাজ হয় না। আমি আপনি চাইলেই ইলন মাস্ক হতে পারবোনা । কিন্তু একজন ভালো মানুষ আমরা সবাই হতে পারব যাকে সমাজের কাজে লাগে। সমাজে ১০% মানুষ বড় কাজ করবে। আল্লাহ তাদের মেধা দিয়েছেন, ভালো পরিবার দিয়েছেন, সাহস দিয়েছেন - তারা জন্ম থেকেই কিছুটা আলাদা। কিন্তু বড় কাজ করতে পারছেন না মানে আপনি জীবনে সফল নয় - এটা ভাবা ঠিক নয়।...