Skip to main content

ইসলাম কি সঠিক ধর্ম ?

 


আমি কুরআন ছাড়া অন্যান্য ধর্মের গ্রন্থও পড়ার ও বোঝার চেষ্টা করেছি। জীবনের একটা বয়স এমন ছিল যে আমি উৎসাহ নিয়ে বিভিন্ন ধর্ম সম্পর্কে ঘেঁটে দেখার চেষ্টা করতাম কী আছে সেখানে? ইসলাম কি সঠিক ধর্ম দেখেই একে গ্রহণ করেছি নাকি জন্ম সূত্রে আমি মুসলিম।

বছরের পর বছর এভাবে কেটেছে। দিন শেষে আমি ঘোষণা দিলাম কুরআন আল্লাহর বাণী। কিন্তু কেন? এমন কি প্রমাণ আছে যে কুরআন মানুষের দ্বারা লেখা হয় নাই? অনেক গুলো প্রমাণ আছে। আজকে একটা বলবো কেবল। সেটা হচ্ছে রাসূল সা. এর জীবন। ভেবে দেখুন কুরআন যদি মানুষের রচিত গ্রন্থ হতো তাহলে কী এর পিছে এতো ত্যাগ করা হতো? রাসূল সা. যথেষ্ট ভালোভাবেই দিন কাল কাটাচ্ছিলেন। চল্লিশ বছর বয়স হয়ে গিয়েছিল। সমাজে সবার সম্মান ও ভালবাসার পাত্র ছিল। তিনি চাইলেই বাকি জীবন সুখে শান্তিতে কাটিয়ে দিতে পারতেন। নিজের জীবনকে ঝুঁকিতে ফেলার কী দরকার ছিল? তিনি এর আগে কোনদিন মিথ্যা কথা বলেন নাই। হটাত করে এতো বড় মিথ্যা কেন বলবেন যে আল্লাহ তাঁর সাথে যোগাযোগ করছে। যদি এই মিথ্যা তিনি বলতেন আল্লাহ নিজেই তো তাঁকে ধ্বংস করে দিতে পারতেন। তারপরেও ধরলাম আল্লাহ ধ্বংস করেন নাই। ব্যপার হচ্ছে একজন ব্যক্তি মিথ্যা কথা বলে কিছু পাওয়ার জন্য। কিন্তু তাঁকে যখন লোভ দেখানো হলো যে তোমাকে মক্কার সর্দার বানিয়ে দিব এবং অর্থ সম্পদ দিব। তিনি কেন গ্রহণ করলেন না? ভবিষ্যতে আরও বেশি পাবার আশায়? খেয়াল কর দেখুন, অর্থ সম্পদ তাঁর জীবনে এসেছি কিন্তু তিনি কোনদিন বেশি ভোগ করেন নাই আবার সঞ্চয়ও করেন নাই। এমনকি মৃত্যুর পূর্বে এই নিয়ে কোন আফসোস করেন নাই। এর কারণ কী? ধরা যাক তিনি কেবল সম্মান চেয়েছিলেন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এমন আরেকজন ব্যক্তি কেন আসছে না। এতো কোটি কোটি মানুষের মাঝের এমন আরেকজন তো প্রতি বছরে আসতে পারতো। প্রতি বছরে না হলে দশ বছরে বা বিশ বছরে বা শত বছরে। কিন্তু হাজার বছরে কেউ কেন এমন হতে পারলো না? এতো লেখক আছে পৃথিবীতে কিন্তু গত ১৪০০ বছরে কেউ কি এমন কোন বই লিখতে পেরেছে যার জন্য কোটি মানুষ জীবন দিতেও প্রস্তুত? ইসলাম যদি সত্য না হয় তবে কেউ হয়ে দেখাক রাসূল সা. এর মতো। হতে পেরেছে কেউ? এগুলো কি প্রমাণ না যে কুরআন মহান আল্লাহর প্রেরিত বাণী? m.patwary

Comments

Popular posts from this blog

মুমিনের জন্য মৃত্যু হলো উপহার

  প্রায়ই সকালে খবরে দেখি, দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়েছে। কখনো মধ্যবয়স্ক কেউ, কখনো আবার শিশু। প্রত্যেকটি মৃত্যু সংবাদই আমাকে মনে করিয়ে দেয়, কার মৃত্যু কখন হবে সে সম্পর্কে আমরা কেউই জানি না, কিন্তু এটা আমাদের সাথেই থাকে সব সময়। আমার প্রিয় মানুষগুলোর সাথে একদিন আর দেখা হবেনা, এটাই সত্য আল্লাহ বলেন: “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে” (সূরা আল-ইমরান: ১৮৫) এই কঠিন সত্য আমরা জানি ঠিকই। কিন্তু দুনিয়ার সুখ-দুঃখের ভেতরে আমরা এতটাই বিভোর হয়ে থাকি যে মৃত্যু নিয়ে খুব কমই ভাবি। আমরা প্রায়ই মানুষের মৃত্যুকে দুর্ঘটনা বলে মনে করি। কিন্তু আদৌ কি তা সত্য? মৃত্যু কি সত্যিই কোনো দুর্ঘটনা? রাসুল (ﷺ) বলেছেন: “মুমিনের জন্য মৃত্যু হলো উপহার” (ইবনে মাজাহ, হাদিস ৪২৬১) রাসুল (ﷺ) কেন মৃত্যুকে উপহার বললেন, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ্য করার বিষয় হলো, তিনি বিশেষভাবে মুমিনদের কথা বলেছেন। সেই সব মানুষদের, যারা দুনিয়ার চেয়ে আল্লাহ তায়ালাকে বহু গুণ বেশি ভালোবাসে। মৃত্যুর মাধ্যমেই আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে প্রবেশ করি আরেক জীবনে। সেই জীবনের শুরু আছে, কিন্তু শেষ নেই। আর যদি আমরা মুমিন হই, ...

জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি

  অনেকেই জীবনে খুব বড় হতে চান । বড় কাজ করতে চান, বড় বিজনেস করতে চান, দেশ পরিবর্তন করতে চায়। খুব ভাল এই চাওয়া গুলো। মন বড় রাখাই উচিত । কিন্তু এর পাশা পাশি আমরা যেটা ভুলে যাই যে, অনেক ছোট ছোট কাজেও কিন্তু সাফল্য এবং জীবনের সার্থকতা লুকিয়ে থাকে। আপনি প্রতিদিন নামাজ পড়ছেন ৫ বার । এটাও বড় সাফল্য । আপনি সত্য কথা বলার চেষ্টা করেন, এটাও সাফল্য । আপনি করো ক্ষতি করেন না। পরিবারের বিপদে আপদে পাশে থাকেন। রোজ একজন মানুষ কে খাওয়ান। আপনি ৯ টার অফিসে ৯ টায় হাজির হন, কাজে ফাঁকি দেন না। এসব কিছুই বিশাল সাফল্য । আমরা কেন জানি এসব ছোট ছোট কাজ কে সাফল্য মনে করি না। আমরা শুধু জীবনে ফাটায় ফেলতে চাই। এবং তা করতে যেয়ে জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি। সবাইকে দিয়ে সব কাজ হয় না। আমি আপনি চাইলেই ইলন মাস্ক হতে পারবোনা । কিন্তু একজন ভালো মানুষ আমরা সবাই হতে পারব যাকে সমাজের কাজে লাগে। সমাজে ১০% মানুষ বড় কাজ করবে। আল্লাহ তাদের মেধা দিয়েছেন, ভালো পরিবার দিয়েছেন, সাহস দিয়েছেন - তারা জন্ম থেকেই কিছুটা আলাদা। কিন্তু বড় কাজ করতে পারছেন না মানে আপনি জীবনে সফল নয় - এটা ভাবা ঠিক নয়।...

নিকটবর্তী মানসিক রোগ

  ১. অস্বাভাবিক আচরণ ও কথাবার্তা ২. খাবারে ও পানিতে কিছু মেশানোর সন্দেহ ৩. ভাংচুর, সন্দেহ প্রবনতা ৪. গায়েবী কথা শোনা ৫. একা হাসা ও কথা বলা ৬. টেনশন, অস্থিরতা, উদ্বেগ, বিষন্নতা, হতাশা, একই চিন্তা ও কাজ বারে বারে করা ৭. খিটখিটে মেজাজ ৮. দীর্ঘমেয়াদী মাথাব্যথা, ঘাড় ও বুক সহ শরীরে বিভিন্ন স্থানে ব্যথা ও জ্বালাপোড়া মাথা ঘোরা, বুক ধরফর, হাত-পা ঝিনঝিন ৯. অজ্ঞান হয়ে যাওয়া, হিস্টিরিয়া, কথা বন্ধ ১০. অসামাজিক আচরণ মাদকাসক্তি সহিংসতা ও নিজের শরীরে আঘাত করা উপরের সমস্যাগুলোর যেকোন একটা হলে আপনি দ্রুত সময়ের মাঝে নিকটবর্তী মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। ========================================= বিয়ের পর প্রত্যেক পুরুষের semen fluid analysis করা উচিত। ‌ এটা একটা বেসিক infertility টেস্ট যাতে দেখা হয় পুরুষ‌ মানুষটি বাবা হওয়ার যোগ্য কিনা। বিয়ের আগে করলে আরো ভালো। এটি করতে খরচ হয় স্থানভেদে মাত্র এক থেকে দেড় হাজার টাকা।সরকারি হাসপাতালে করলে ১০০ টাকায় করতে পারবেন। আমাদের দেশে কোন দম্পতির বাচ্চা না হলে এখনো অনেক জায়গায় মেয়েদেরকে ব্লেইম করা হয়। অনেক ক্ষেত্রেই সমস্যাটা থাকে ...