রমজান শেষ হয়ে গেলেও প্রত্যেক ওয়াক্তে নামাজ পড়ার অভ্যাস ধরে রাখতে হবে। এখন থেকেই দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে যে ফজর সহ সকল নামাজ সঠিক সময়ে পড়বো যে করেই হোক। নামাজ না পড়াকে সবচেয়ে গুরুতর খারাপ কাজ হিসেবে মনে করতে হবে, নামাজ না পড়েও নিজেকে স্বাভাবিক এবং সঠিক মনে করার অভ্যাসগত পাপ থেকে মানসিক ভাবে সরে আসতে হবে। মনে রাখতে হবে নামাজ না পড়া ব্যক্তির নিজেকে ভালো মনে করা বা নিজে থেকে ঠিক করা অন্যান্য ভালো কাজের ফিরিস্তি দিয়ে নিজেকে সঠিক ভাবার প্রবণতা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। যে কোনো মানুষ - জন্মগত ভাবে সে হোক মুসলিম অথবা অমুসলিম - তাকে ইসলামকে জেনে ইসলামের দায়িত্ব পালন করার মাধ্যমে আল্লাহ্র কাছে ভালো মানুষ হয়ে ওঠার একমাত্র দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। যাদের আল্লাহ্ এটি বোঝার তাওফীক দেয়নি তারা নিজেদের ব্যক্তিগত বোঝাপড়া এবং শয়তানের ওয়াসওয়াসায় আত্মগরিমা দিয়ে নিজেকে ও অন্যকে প্রবোধ দিয়ে চলুক - সেটি তাদের সিদ্ধান্ত ও পরিণতি - কিন্তু যে মুসলিমের মাঝে এখনও ইসলাম রয়েছে এবং যে রমজানের রোজা রেখেছে আল্লাহ্র প্রতি ঈমান রেখে - তার নিজেকে ভ্রান্তির মধ্যে রাখার মাধ্যমে পৃথিবী এবং আখিরাতের সকল কল্যাণ হারানোর জায়গা থেকে সরে আসতে হবে। - Words of brother Asif Shibgat

Comments
Post a Comment