Skip to main content

দ্রব‍্যমুল‍্যের লাগাম

 


গত ৫ মাসে ড: মুহাম্মদ ইউনূস দ্রব‍্যমুল‍্যের লাগাম টেনে ধরেছেন ।লু"ট হওয়া ব‍্যাংকগুলোকে বন্ধ না করে ধিরে ধিরে বাচিঁয়ে তুলছেন !

২০০ টাকার পেঁয়াজ ৪০ টাকা কেজি, ৪০০ টাকার কাঁচা মরিচ ৫০ টাকা কেজি, ১০০ টাকার তরকারি এখন ৪০/৫০ টাকা। দাম বাড়লে আমরা পোস্ট দেই বলি আগেই ভাল ছিলাম কমলে পোস্ট দেই না ! এটা মো"না"ফে"ক"দে"র কাজ ! থ্রী জিরো থিউরীর জন্য উনি আবার নোবেল মঞ্চে দাড়াবেন হয়ত ! উনি চা বিক্রেতা নন । তিনি একজন উচ্চশিক্ষিত ভদ্রলোক । ভালো কাজের প্রশংসা করতে এতো কস্ট কেনো ।তথা কথিত টক শো এর বক্তারা এখন কোথায় ?

ধন্যবাদ গুণীজন❤️

============================================

আমাদের সমাজব্যবস্থা ভেঙে পড়ছে..

# বিয়ে করা মানুষের সংখ্যা কমে যাচ্ছে.. # ডিভোর্স রেইট বেড়ে যাচ্ছে.. # তরুণ প্রজন্ম অধিকাংশই বিয়ে করতে চাচ্ছে না.. # ১০-১২ বছরের ছেলে মেয়েরা পর্ন দেখছে.. # মানুষের বদলে Sex toys জনপ্রিয় হয়ে উঠছে.. # relationship এর বদলে situantionship এ মানুষ আগ্রহী হচ্ছে.. # সারা জীবন একা থাকাকে গ্লোরিফাই করা হচ্ছে.. # সুইসাইড করার প্রবণতা অনেক বেড়ে যাচ্ছে.. আমাদের সমাজটা ভেঙে পড়ছে..
=========================================================
আগে দিল্লিতে অন্তরীণ আপার জন্য ইমাম সাহেব দুয়া চাইতেন, দীর্ঘ দুয়া করতেন। এখন লন্ডনে চিকিৎসাধীন ম্যাডামের জন্য ইমাম সাহেব দুয়া চান, দীর্ঘ দুয়াতে সময় কাটান। দুয়া সেই আগেরটাই। শুধু উদ্দিষ্ট ব্যক্তির পরিবর্তন ঘটেছে। সময় বদলেছে। মসজিদ আগের জায়গায় রয়ে গেছে। ইমামও সেই আগের জনই। তবে মসজিদ পরিচালনা কমিটি বদলেছে বা পুরনো কমিটির ওপর নবশক্তি প্রভাব বিস্তার করেছে। নতুন উত্থিত শক্তিই এখন মসজিদের এইচআর (হিউম্যান রিসোর্স)-এর ভূমিকায় রয়েছে। তাদের ধরিয়ে দেওয়া চিরকুট অনুযায়ী ইমাম সাহেব দুয়া করলে আশীর্বাদপুষ্ট হবেন, ব্যতিক্রম হলে লাঞ্চিত হবেন। এমনকি পিছনের শক্তি কলমের এক টানে স্যালারি শিট থেকে নাম কেটে দেবেন। পিঠে পিস্তল ঠেকিয়ে দুয়া করানোর এই কালচার থেকে আর বের হওয়া গেল না। সম্ভবত যাবেও না, যদি না আমরা সচেতন না হই। ঠিক এই সময়ে আমাদের ইমামদের উচিত, ফরজ নামাজের পর সুন্নাহভিত্তিক আমল শুরু করা। সুনির্ধারিত সেই আমলগুলো চালু হলে সম্মিলিত এই দুয়ার (অনেকের কাছে এটা বাধ্যতামূলক এবং নামাজ পূর্ণতার পূর্বশর্ত) প্রতি মানুষের আগ্রহ কমতে থাকবে। আগে সালাম ফেরানোর পরের আমলগুলো আদায় হোক, তারপর ঐচ্ছিক দুয়া হোক। সংস্কার হচ্ছে বিভিন্ন জায়গায়। কেন সংস্কার হবে না আমাদের চিন্তা ও কাজে?
collected

Comments

Popular posts from this blog

মুমিনের জন্য মৃত্যু হলো উপহার

  প্রায়ই সকালে খবরে দেখি, দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়েছে। কখনো মধ্যবয়স্ক কেউ, কখনো আবার শিশু। প্রত্যেকটি মৃত্যু সংবাদই আমাকে মনে করিয়ে দেয়, কার মৃত্যু কখন হবে সে সম্পর্কে আমরা কেউই জানি না, কিন্তু এটা আমাদের সাথেই থাকে সব সময়। আমার প্রিয় মানুষগুলোর সাথে একদিন আর দেখা হবেনা, এটাই সত্য আল্লাহ বলেন: “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে” (সূরা আল-ইমরান: ১৮৫) এই কঠিন সত্য আমরা জানি ঠিকই। কিন্তু দুনিয়ার সুখ-দুঃখের ভেতরে আমরা এতটাই বিভোর হয়ে থাকি যে মৃত্যু নিয়ে খুব কমই ভাবি। আমরা প্রায়ই মানুষের মৃত্যুকে দুর্ঘটনা বলে মনে করি। কিন্তু আদৌ কি তা সত্য? মৃত্যু কি সত্যিই কোনো দুর্ঘটনা? রাসুল (ﷺ) বলেছেন: “মুমিনের জন্য মৃত্যু হলো উপহার” (ইবনে মাজাহ, হাদিস ৪২৬১) রাসুল (ﷺ) কেন মৃত্যুকে উপহার বললেন, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ্য করার বিষয় হলো, তিনি বিশেষভাবে মুমিনদের কথা বলেছেন। সেই সব মানুষদের, যারা দুনিয়ার চেয়ে আল্লাহ তায়ালাকে বহু গুণ বেশি ভালোবাসে। মৃত্যুর মাধ্যমেই আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে প্রবেশ করি আরেক জীবনে। সেই জীবনের শুরু আছে, কিন্তু শেষ নেই। আর যদি আমরা মুমিন হই, ...

জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি

  অনেকেই জীবনে খুব বড় হতে চান । বড় কাজ করতে চান, বড় বিজনেস করতে চান, দেশ পরিবর্তন করতে চায়। খুব ভাল এই চাওয়া গুলো। মন বড় রাখাই উচিত । কিন্তু এর পাশা পাশি আমরা যেটা ভুলে যাই যে, অনেক ছোট ছোট কাজেও কিন্তু সাফল্য এবং জীবনের সার্থকতা লুকিয়ে থাকে। আপনি প্রতিদিন নামাজ পড়ছেন ৫ বার । এটাও বড় সাফল্য । আপনি সত্য কথা বলার চেষ্টা করেন, এটাও সাফল্য । আপনি করো ক্ষতি করেন না। পরিবারের বিপদে আপদে পাশে থাকেন। রোজ একজন মানুষ কে খাওয়ান। আপনি ৯ টার অফিসে ৯ টায় হাজির হন, কাজে ফাঁকি দেন না। এসব কিছুই বিশাল সাফল্য । আমরা কেন জানি এসব ছোট ছোট কাজ কে সাফল্য মনে করি না। আমরা শুধু জীবনে ফাটায় ফেলতে চাই। এবং তা করতে যেয়ে জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি। সবাইকে দিয়ে সব কাজ হয় না। আমি আপনি চাইলেই ইলন মাস্ক হতে পারবোনা । কিন্তু একজন ভালো মানুষ আমরা সবাই হতে পারব যাকে সমাজের কাজে লাগে। সমাজে ১০% মানুষ বড় কাজ করবে। আল্লাহ তাদের মেধা দিয়েছেন, ভালো পরিবার দিয়েছেন, সাহস দিয়েছেন - তারা জন্ম থেকেই কিছুটা আলাদা। কিন্তু বড় কাজ করতে পারছেন না মানে আপনি জীবনে সফল নয় - এটা ভাবা ঠিক নয়।...

নিকটবর্তী মানসিক রোগ

  ১. অস্বাভাবিক আচরণ ও কথাবার্তা ২. খাবারে ও পানিতে কিছু মেশানোর সন্দেহ ৩. ভাংচুর, সন্দেহ প্রবনতা ৪. গায়েবী কথা শোনা ৫. একা হাসা ও কথা বলা ৬. টেনশন, অস্থিরতা, উদ্বেগ, বিষন্নতা, হতাশা, একই চিন্তা ও কাজ বারে বারে করা ৭. খিটখিটে মেজাজ ৮. দীর্ঘমেয়াদী মাথাব্যথা, ঘাড় ও বুক সহ শরীরে বিভিন্ন স্থানে ব্যথা ও জ্বালাপোড়া মাথা ঘোরা, বুক ধরফর, হাত-পা ঝিনঝিন ৯. অজ্ঞান হয়ে যাওয়া, হিস্টিরিয়া, কথা বন্ধ ১০. অসামাজিক আচরণ মাদকাসক্তি সহিংসতা ও নিজের শরীরে আঘাত করা উপরের সমস্যাগুলোর যেকোন একটা হলে আপনি দ্রুত সময়ের মাঝে নিকটবর্তী মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। ========================================= বিয়ের পর প্রত্যেক পুরুষের semen fluid analysis করা উচিত। ‌ এটা একটা বেসিক infertility টেস্ট যাতে দেখা হয় পুরুষ‌ মানুষটি বাবা হওয়ার যোগ্য কিনা। বিয়ের আগে করলে আরো ভালো। এটি করতে খরচ হয় স্থানভেদে মাত্র এক থেকে দেড় হাজার টাকা।সরকারি হাসপাতালে করলে ১০০ টাকায় করতে পারবেন। আমাদের দেশে কোন দম্পতির বাচ্চা না হলে এখনো অনেক জায়গায় মেয়েদেরকে ব্লেইম করা হয়। অনেক ক্ষেত্রেই সমস্যাটা থাকে ...