দেখিতাম সেই লক্ষ্মীপেঁচাটির মুখ যারে কোনোদিন ভালো ক’রে দেখি নাই আমি। - জীবনানন্দ দাশ পৃথিবীর বুকে আল্লাহর প্রতিটি সৃষ্টি এক একটি মনের শান্তির নিদর্শন। পেঁচার দিকে তাকালে মনে হয়, যেন এটি শুধু দেখতে নয়, অনুভব করতেও এসেছে। মাথাটি কৌতূহলী ভঙ্গিতে কাত করে, যেন আমাদের দিকে প্রশ্ন ছুড়ে দিচ্ছে—"তোমরা কীভাবে আমাকে দেখছো?" পেঁচা একটি আশ্চর্যজনক প্রাণী। রাতের নীরবতা ভেঙে তার মৃদু ডানা ঝাপটানোর শব্দে প্রকৃতির গভীরতা প্রকাশ পায়। তার মায়াময় চোখ দুটি যেন রাতের আকাশে দুটি জ্বলজ্বলে তারার মতো। এই চোখগুলো শুধু অন্ধকারে দেখতে সক্ষম নয়, বরং আমাদের হৃদয়ের গভীরতাও ছুঁতে পারে। আল্লাহ পেঁচাকে কেবল সৌন্দর্য নয়, বুদ্ধিমত্তা এবং শিকারী ক্ষমতাও দান করেছেন। কিন্তু তার এই শিকার প্রবৃত্তির মধ্যেও এক ধরনের শৃঙ্খলা রয়েছে। সে শুধু নিজের প্রয়োজনেই শিকার করে, প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। আমাদের উচিত আল্লাহর এই অপূর্ব সৃষ্টিকে সম্মান করা, তাদের নিরাপদে বাঁচতে সাহায্য করা। পেঁচা আমাদের শেখায়, কৌতূহলী হতে, চারপাশের জগতকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে। আমাদের জীবনের প্রতিটি ক্ষুদ্র সৌন্দর্য উপলব্ধি করতে। আল্লাহর এই সৃষ্টিকে দেখে মনে হয়, প্রকৃতি যেন কানে কানে বলছে—"আমি সুন্দর, কারণ আমাকে সুন্দরভাবে তৈরি করা হয়েছে। তুমি কি এই সৌন্দর্যকে সংরক্ষণ করবে?" "পেঁচার মতো আমরা যদি গভীরভাবে চারপাশ দেখি, তাহলে আমরা উপলব্ধি করব, আল্লাহর সৃষ্টির সৌন্দর্য সত্যিই সীমাহীন।"
======================================================
~কোকোর গল্প~
রামিসা
আমার কোকা, অনেক আচমকাভাবে আমার জীবনে এসেছিল। গুনে গুনে ২৪টা দিন সে আমার সাথে ছিল। বাসায় প্রথমে না মানলেও পরে তাকে সবাই মেনে নিয়েছিল আর অনেক আদর করত। কিন্তু কিছু কারণে আমার তাকে এডপশনের জন্য দিতে হয় মনে পাথর রেখে!
সে খুবই শান্ত স্বভাবের বিড়াল ছিল। বাসায় যে একটি বিড়াল আছে তা বুঝা যেত না কারণ সে কোনো শব্দই করত না কারণ ছাড়া। আমার সাথে আমার পাশের বালিশে সে ঘুমাত। কাগজের বল বানিয়ে দিতাম আর সেটাতেই তার ঘণ্টা খানেক কেটে যেত। যখন অসুস্থ হয়ে পড়েছিল তখন বাচ্চাদের মতো তাকে ঔষধ খাইয়ে দিতাম। এমন আরো কত কী! বলতে গেলে তাকে নিজ বাচ্চার মতো পালতাম।
সে অনেক ভালো আর সুস্থ থাকুক এখন শুধু এই দোয়াটাই করি। প্রত্যেক মুহূর্তেই তার কথা মনে করি আর আজীবন মনে করব। তার মাম্মাম তাকে অনেক ভালোবাসে। ভালো থাকিস কোকো।
collected
.webp)
Comments
Post a Comment