মহাভারতের চরিত্র কর্ণ ছিলো অঙ্গ, বঙ্গ আর কলিঙ্গের রাজা। অঙ্গ → বিহার ও বাংলাদেশের রাজশাহী অঞ্চল। বঙ্গ → বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ। কলিঙ্গ → ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের উত্তর অংশ। মুলত এটাই সেই ঐতিহাসিক বাংলা বিহার উড়িষ্যা। কর্ণের স্থান হয়নি মহাভারতে। বীর ন্যায়বান হাই মরালের এক যোদ্ধা হয়েও সে বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত ও শেষে অন্যায় যুদ্ধে নিহত। তাকে পক্ষ ত্যাগের প্রস্তাব দেয়া হয়েছিলো। সে জন্মসুত্রেই বিজয়ী পক্ষে থাকতে পারতো প্রস্তাব গ্রহণ করলে। সে সেই প্রস্তাব গ্রহণ করে নাই। এইটাই বাংলার ভাগ্য সেই অনাদিকাল থেকে। ক্ষুদ্র কিন্তু আত্মমর্যাদায় বলিয়ান। বারেবারে পরাস্ত হয়েছে বৃহৎ শক্তির কাছে আবার উঠে দাড়িয়েছে। আবার লড়াই করেছে। এতো বিদ্রোহ পৃথিবীর কোন জাতি করেনি যা আমরা করেছি সেই অনাদিকাল থেকে। আমাদের রক্তে বিদ্রোহ। আমাদের যা হয়ে উঠতে পারার কথা ছিলো তা না হয়ে ওঠার বেদনা আমাদের জাতির ডি এন এ। বাংলাদেশ শান্তির দেশ না। বাংলাদেশ বিদ্রোহ বিপ্লবের দেশ। বাংলাদেশ যতোদিন বিশ্ব সংসারে নিজের রাইটফুল প্লেস না পাবে ততোদিন বিদ্রোহ আর বিপ্লবের ডাক নাম হবে বাংলাদেশ। আর এটাই আমাদের গর্ব। ইনকিলাব জিন্দাবাদ। by pinaki B

Comments
Post a Comment