সূরা আল-আরাফে একটি সুন্দর আয়াত আছে আর আমি চাই আপনারা এটি খুব মনোযোগ সহকারে পড়ুন। "তারা কি কখনো আসমান ও পৃথিবীর বিস্ময় আর আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সে সবকিছুর প্রতি চিন্তা ভাবনা করেনি?" (আল-আরাফ 7:185) আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কোন ধরনের চিন্তাভাবনা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন? --- আমি আপনাদিকে একটি উদাহরণ দিচ্ছি। সূরা নমলের একটি আয়াত আছে এবং বাই-দ্য-ওয়ে নমল অর্থ "একটি পিঁপড়া"। কারণ আন-নমলের মধ্যে; একটি পিঁপড়ার গল্প আছে যে অন্য পিঁপড়াদের চিৎকার করে বলে -- "হে পিঁপড়া! তাড়াতাড়ি তোমাদের ঘরে যাও যাতে সোলায়মান ও তার বাহিনী অজান্তে তোমাদের পিষ্ট না করে।" আপনি কিভাবে এরূপ একটি আয়াত নিয়ে গভীর ভাবনা চিন্তা করতে পারেন? এই আয়াতটি মনোযোগ সহকারে পড়ুন এবং এটি আরবীতে পড়ুন -- কারণ এই আয়াতে লুকিয়ে থাকা অবিশ্বাস্য, আশ্চর্য ইনফর্মেশন এর প্রতি কোনো অনুবাদই সুবিচার করতে পারে না। "قَالَتْ نَمْلَةٌ" এর থেকে আমরা জানতে পারি যে এটি ছিল এক স্ত্রী পিঁপড়া "أَدْخُلُواْ مَسَاكِنَكُمْ" যার অর্থ "তোমরা ঘরে ফিরে যাও" দ্বারা আমরা জানতে পারি যে এই পিঁপড়াটি সেই পিঁপড়াদের দলভুক্ত যারা উড়তে পারে না, শুধু পালিয়ে যেতে পারে। কিন্তু পিঁপড়া কি উড়তে পারে? হ্যাঁ, তারা পারে -- আপনি যদি "হাইমেনোপেট্রা" অধ্যয়ন করে থাকেন যেটি কীটপতঙ্গের অধ্যয়ন; আপনি জানেন যে পিঁপড়ার একটি উপনিবেশে চারটি orders রয়েছে। অর্ডারগুলির মধ্যে তিনটি ডানাযুক্ত পিঁপড়া রয়েছে তবে আপনি সাধারণত তাদের দেখতে পান না কারণ তারা কখনই তাদের বাসা থেকে বের হয় না (বর্ষাকাল ছাড়া)। এবং শুধুমাত্র যে পিঁপড়াগুলো বের হয় তারা সবাই স্ত্রী এবং তাদের কারোরই ডানা নেই। তাই তাদের কাছে উড়ে যাওয়ার বিকল্প ছিল না এইভাবে পিঁপড়া চিৎকার করে বলেছিল "তাড়াতাড়ি ঘরে যাও" কারণ তারা কেবল তাদের উপনিবেশে ফিরে পালাতে পারে। তারপর পিঁপড়া বলে "لَا يَحْطِمَنَّكُمْ" যার অনুবাদ করা হয়েছে "সুতরাং তারা তোমাদিকে পিষে ফেলবে না" কিন্তু ... এটি শুধুমাত্র একটি দৃশ্য-ভিত্তিক অনুবাদ। তবে এর আক্ষরিক অনুবাদ হবে "সুতরাং তারা তোমাদেরকে না ভেঙে ফেলে"। কিন্তু, আপনি কিভাবে একটি পিঁপড়াকে ভাঙ্গতে পারেন? আবারও; আমি আপনার সাথে "দ্য জার্নাল অফ হাইমেনোপেট্রা 2016" থেকে আমার কাজ শেয়ার করছি যাতে পিঁপড়ার জনসংখ্যার মধ্যে... "The Leaf-Cutter Ant" নামে একটি নির্দিষ্ট প্রজাতি আছে যেটি ... তার শরীরে একধরনের "exoskeleton" তৈরি করেছে এবং আমি আপনাকে The Nature ম্যাগাজিনের 2020 সংস্করণের একটি অংশ পড়ে শোনাচ্ছি... "যদিও অনেক পোকামাকড়ের একটি বাহ্যিক খোলস থাকে যাকে Exoskeleton বলা হয় কিন্তু লিফ-কাটার পিঁপড়ার মধ্যে, আমরা এমন কিছু প্রত্যক্ষ করছি যা আগে কখনো দেখিনি। বায়ো-ক্রিস্টাল দিয়ে তৈরি একধরনের প্রতিরক্ষামূলক শেল যা শুধুমাত্র মাইক্রোস্কোপের নীচে পর্যবেক্ষণ করা যায়। যদি পিঁপড়ার গায়ে ভারী কিছু পড়ে, তাহলে প্রথমে,তার শরীরের পরিবর্তে -- তার বায়ো-ক্রিস্টাল কাচ ভেঙে যাবে" নেচার ম্যাগাজিন (পাতা কাটার পিঁপড়ার মধ্যে জৈব-খনিজ আর্মার 2020) لَا يَحْطِمَنَّكُمْ এর সঠিক সংজ্ঞা “তারা যেন তোমাদিকে ভেঙে না ফেলে" লক্ষ্য করুন যে শুধুমাত্র একটা আয়াতে "গভীর চিন্তা ভাবনা" করার মাধ্যমে আমাদের চোখের সামনে কত বিস্ময় প্রকাশ করা হয়েছে। এখন কল্পনা করুন, যদি আমরা আল-কুরআনের আয়াতে আয়াতে, শব্দে শব্দে গভীরভাবে চিন্তাভাবনা করি- তাহলে আমাদের চোখের সামনে আরও কত বিস্ময় উন্মোচিত হবে। এটাও ছিল একটা কারণ যে আবু বকর ইবনে আরাবি তার "আল-কানুন আত-তাওয়েল" গ্রন্থে লিখেছেন যে কুরআনে প্রায় 77,000 জ্ঞানের শাখা লুকিয়ে আছে। এটাও একটা কারণ যে ইবনে-আব্বাস (রা.) একবার বলেছিলেন যে আমি যদি আমার উটের দড়ি হারিয়ে ফেলি; আমি কুরআনে লুকিয়ে থাকা জ্ঞান দিয়ে তা খুঁজে পেতে পারি (আল-ইলতেকান ভ. 2 পৃ. 126)

Comments
Post a Comment