কোনো এক সকালে ঘুম থেকে জেগে উঠে অনুভব করলেন— আমার অন্তরে নিজের কুঅভ্যাসগুলোর প্রতি আর কোনো আগ্রহ নেই। নিজেকে কেমন জানি হাসান আল বসরী মনে হচ্ছে। এভাবে সারাদিন পার হয়ে গেলো অথচ মন্দ কাজগুলোর প্রতি কোন আগ্রহ অনুভব করলাম না। অন্তরে নামাজের প্রতি কত যে আগ্রহ। সারাদিন শুধু কুরআন পড়তে ইচ্ছে করে। এভাবে দিন গড়িয়ে মাস, মাস গড়িয়ে বছর পার হয়ে গেলো। আমার বাজে অভ্যাসগুলো কোথায় যেন হারিয়ে গেলো। অবিশ্বাস্য ব্যাপার! এমনটা কোনোদিন ঘটবে না। নিজের পরিবর্তনটা আসলে হঠাৎ করে হয় না। বাজে অভ্যাস ত্যাগ করার, একজন ভালো ইমানদার হওয়ার এই সংগ্রামটা আসলে পূর্ব পরিকল্পিত সচেতন এক সংগ্রাম। জেনে শুনে সিদ্ধান্ত নিয়ে এই সংগ্রাম চালিয়ে যেতে হয়। বাজে অভ্যাসে জড়িয়ে পড়ার ইচ্ছেটা বার বার মনের মাঝে উঁকি দিবে। আর যতবার ইচ্ছে করবে ততবার নিজেকে থামিয়ে দিতে হবে। এই সংগ্রামটা প্রতি মুহূর্তের, প্রতি মিনিটের, প্রতি ঘন্টার, প্রতি দিনের। এভাবে বেশ কয়েক মাস সংগ্রাম করে যাওয়ার পর মন্দ কাজের ইচ্ছেটা ধীরে ধীরে দুর্বল হতে শুরু করবে। এভাবেই আপনি কোনো বাজে অভ্যাস বর্জন করতে পারবেন। এটা হঠাৎ করে অটোম্যাটিক্যাল্লি হয়ে যাবে না। একইভাবে ভালো অভ্যাস আয়ত্ত করার সংগ্রামও একটি সচেতন সংগ্রাম। জেনে শুনে ইচ্ছে করেই আপনাকেই নামাজ পড়া শুরু করতে হবে। কোন সংকল্প করা ছাড়া স্বয়ংক্রিয়ভাবে এটা কখনো হবে না।

Comments
Post a Comment