Skip to main content

এত শো-অফ কেন?

 


একজন ফ্রিল্যান্সারকে দেখতাম হাজার হাজার ডলারের স্ক্রিনশট "মাই ডে" তে শেয়ার করে আলহামদুলিল্লাহ লিখতে। একদিন নিষেধ করেছিলাম, কিন্তু কে শোনে কার কথা। সে গত ছয় সাত মাস ধরে কাজই নাকি পাচ্ছে না। প্রফেশন পরিবর্তন নিয়ে কয়দিন পর পর হাউকাউ করে পোস্ট করে।

আরেক ভাই মাই ডে, বাজারের ছবি শেয়ার করতো, বছর দুয়েক হয়েছে হয়ত। বড় বড় সাইজের মাছ হাতে নিয়ে, "রিজিকের মালিক আল্লাহ", এটা সেটা লিখে শুকরিয়া প্রকাশ করতো । একসাথে কাজ করার সুবাদে আমরা একে অপরের ইন্টারনাল কিছু ব্যাপার জানতাম। একদিন অন্য আইডি থেকে ফ্রিল্যান্সার গ্রুপে স্ক্রল করার সময় উনার পোস্ট চোখে পড়ে। একটু নেগেটিভ আর কি! বুঝলাম উনি ভালো নাই। আবার আইডিতে ঢুকে ডে গুলি চেক করলাম। কেবল হা-হুতাশ করা পোস্ট। আমার স্কুলের এক সিনিয়র আপু । আমার জন্মের আগে উনি পাস করে বের হয়েছেন। উনি অনেক শো-অফ পছন্দ করতেন আমার ধারণা। প্রতিদিন কখন কি রান্না করছেন ফেসবুকে পোস্ট করতেন। যেহেতু বেশ কিছু প্রোগ্রামে জয়েন করেছিলাম স্কুলের তখন খাতির বেশ ভালো হয়। একদিন বলেছিলাম "আপু এসব করবেন না" - উনার জবাব ছিল, "তুমি এসব বিশ্বাস করো"? হাহাহা। বেশি না, সাত আট মাস পরে উনি বিশাল পোস্ট করে উনার স্বামীর দোষ-ত্রুটি বর্ণনা করেছেন। তার স্বামী বিদেশে খেটে মরছে, উনি দেশে বসে মোজ-মাস্তি করে বেড়াচ্ছেন। শুধু খাচ্ছে আর পোস্ট করছে, এসব নিয়ে স্বামী বিরক্ত। তারপর আরো কিছুদিন পর উনাকে বেশ ভালো সময় ইনএকটিভ পাই। স্কুলে গিয়ে বড়ভাইদের সাথে গল্পের ফাঁকে জানতে পারি উনার ডিভোর্স হয়ে গেছে। উনার বাবার বাড়িতেও জায়গা হয়নি স্বভাবের কারণে, এখন দিন আনতে পান্তা ফুরায় দশা! কোক তো সবাই চিনি। কোকের ফরমুলা গোপন রয়েছে একশ বছরের বেশি সময়। দুজন মালিক ফরমুলা জানে। তারা কখনো একসাথে ভ্রমণ করেন না। কারণ, দুর্ঘটনা বা কোনক্রমে যেন ফরমুলা লিক না হয়। অনেক বিখ্যাত খাবার রয়েছে যা ছোটবেলা খেয়েছেন, এখনো একই স্বাদ। কারণ ফরমুলা গোপন থাকায় কেউ বানাতে পারে নি। আল্লাহর রাসূল সা: এর একজন সাহাবীকে ইদুর গর্ত থেকে প্রতিদিন একটা করে মোহর দিতো। উনি গোল্ডেন গুজের মত প্রতিদিন একটা মোহরের লোভ সংবরণ করতে না পেরে গর্তে হাত ঢুকিয়ে সব মোহর একবারে পেতে চেয়েছিল, হাত দিয়ে কিছুই পান নি । আল্লাহ সেই সাহাবীর বিশেষ আমল ও দারিদ্রতার প্রভাবে প্রতিদিন একটা মোহর দান করতো। উনি রাসূলের দরবারে গিয়ে পুরো ঘটনা ব্যাখ্যা করলে রাসূল সা: জানান, "তুমি যদি গর্তে হাত না ঢুকিয়ে দিতে, তাহলে কেয়ামত পর্যন্ত আল্লাহ প্রতিদিন একটা করে মোহর তোমাকে দান করতো" । উল্লেখিত প্রতিটা ঘটনা সাক্ষ্য দেয়, আল্লাহ তোমাকে যা দান করেছে তা গোপন রাখো, গোপনে শুকরিয়া জানাও। যখনই লোকে জানাজানি হবে সেই নিয়ামত বাতিল হবে। এবং বদনজর অবশ্যই সত্য। রাতারাতি ধনী হওয়া বহু ফ্রিল্যান্সারকে আমি রাতারাতি আইডি হারিয়ে শূন্যে নেমে যেতে দেখেছি। তারা পরিশ্রমকে বিশ্বাস করতো, বদনজরের কথা শুনলে হেসে উড়িয়ে দিতো । তারা ফেসবুকে এসে "আলহামদুলিল্লাহ" পোস্ট করতো। "কি ব্যাপার, উনি আলহামদুলিল্লাহ বললো কেন? কি হইসে? কি পাইসে" - এসব প্রতিটা ভাবনা বদনজর। এবং আপনি নিজের ধ্বংস নিজেই ডেকে আনছেন। গত এক বছরে এত বেশি বাঁশ হজম করতে হয়েছে যে কারণে এই বদনজর প্ল্যাটফর্মে হাসি-তামাশা ছাড়া আর কোনকিছু বলি না। আপনার কোন অর্জন আমাদের জানিয়ে,বাড়তি কিছু অর্জন করতে পারবেন না, আপনি ধনী বা গরীব যাই হোন, তাতেও কারো কিছু যায় আসে না। তাহলে এত শো-অফ কেন? collected

Comments

Popular posts from this blog

মুমিনের জন্য মৃত্যু হলো উপহার

  প্রায়ই সকালে খবরে দেখি, দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়েছে। কখনো মধ্যবয়স্ক কেউ, কখনো আবার শিশু। প্রত্যেকটি মৃত্যু সংবাদই আমাকে মনে করিয়ে দেয়, কার মৃত্যু কখন হবে সে সম্পর্কে আমরা কেউই জানি না, কিন্তু এটা আমাদের সাথেই থাকে সব সময়। আমার প্রিয় মানুষগুলোর সাথে একদিন আর দেখা হবেনা, এটাই সত্য আল্লাহ বলেন: “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে” (সূরা আল-ইমরান: ১৮৫) এই কঠিন সত্য আমরা জানি ঠিকই। কিন্তু দুনিয়ার সুখ-দুঃখের ভেতরে আমরা এতটাই বিভোর হয়ে থাকি যে মৃত্যু নিয়ে খুব কমই ভাবি। আমরা প্রায়ই মানুষের মৃত্যুকে দুর্ঘটনা বলে মনে করি। কিন্তু আদৌ কি তা সত্য? মৃত্যু কি সত্যিই কোনো দুর্ঘটনা? রাসুল (ﷺ) বলেছেন: “মুমিনের জন্য মৃত্যু হলো উপহার” (ইবনে মাজাহ, হাদিস ৪২৬১) রাসুল (ﷺ) কেন মৃত্যুকে উপহার বললেন, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ্য করার বিষয় হলো, তিনি বিশেষভাবে মুমিনদের কথা বলেছেন। সেই সব মানুষদের, যারা দুনিয়ার চেয়ে আল্লাহ তায়ালাকে বহু গুণ বেশি ভালোবাসে। মৃত্যুর মাধ্যমেই আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে প্রবেশ করি আরেক জীবনে। সেই জীবনের শুরু আছে, কিন্তু শেষ নেই। আর যদি আমরা মুমিন হই, ...

Narcissist স্বামী স্ত্রী

  Narcissist স্বামী স্ত্রীর সাফল্যে ঈর্ষান্বিত থাকেন : Narcissist স্বামী প্রায়ই স্ত্রীর সাফল্যে প্রচণ্ড ঈর্ষান্বিত থাকেন। ধরুন, স্ত্রী আর্থিকভাবে বা সামাজিকভাবে স্বামীর চেয়ে বেশি capable, কিংবা তার চেয়ে উচ্চপদে কাজ করছেন। এমন ক্ষেত্রে, যদিও তিনি স্ত্রীর আয় ভোগ করেন, তবুও এ বিষয়ে তিনি খুশি নন; বরং এটি তাকে ইনসিকিওর ফিল করায়। স্ত্রীর সামাজিক পরিসর (social circle) যদি বড় হয় বা তার বেশি বন্ধু-বান্ধব থাকে, সেখানেও তিনি নিজেকে ইনসিকিওর মনে করেন। সবচেয়ে বেশি ইনসিকিওর অনুভব করেন যখন স্ত্রীর rank বা পদমর্যাদা তার চেয়ে উচ্চ হয়। ধরুন, স্বামী একটি প্রতিষ্ঠানে একটি পদে কাজ করছেন, কিন্তু স্ত্রী হয়তো আরও উচ্চ পদে রয়েছেন। তখন Narcissist স্বামী খুবই ইনসিকিওর ফিল করেন। ক্লিনিক্যাল প্র্যাকটিসে ফাইন্যান্স, সামাজিক পরিসর, এবং পদমর্যাদার ক্ষেত্রে আমরা প্রায়ই দেখি যে স্ত্রীর rank স্বামীর চেয়ে উচ্চ হলে Narcissist স্বামী প্রচণ্ড ইনসিকিওর ফিল করেন। যেমন, স্ত্রী যদি কোনো প্রতিষ্ঠানে ম্যানেজার হন, তিনি বলবেন, “তুমি ম্যানেজার, কিন্তু বাসায় কিছুই ম্যানেজ করতে পারো না; তুমি মানুষকে ক...

জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি

  অনেকেই জীবনে খুব বড় হতে চান । বড় কাজ করতে চান, বড় বিজনেস করতে চান, দেশ পরিবর্তন করতে চায়। খুব ভাল এই চাওয়া গুলো। মন বড় রাখাই উচিত । কিন্তু এর পাশা পাশি আমরা যেটা ভুলে যাই যে, অনেক ছোট ছোট কাজেও কিন্তু সাফল্য এবং জীবনের সার্থকতা লুকিয়ে থাকে। আপনি প্রতিদিন নামাজ পড়ছেন ৫ বার । এটাও বড় সাফল্য । আপনি সত্য কথা বলার চেষ্টা করেন, এটাও সাফল্য । আপনি করো ক্ষতি করেন না। পরিবারের বিপদে আপদে পাশে থাকেন। রোজ একজন মানুষ কে খাওয়ান। আপনি ৯ টার অফিসে ৯ টায় হাজির হন, কাজে ফাঁকি দেন না। এসব কিছুই বিশাল সাফল্য । আমরা কেন জানি এসব ছোট ছোট কাজ কে সাফল্য মনে করি না। আমরা শুধু জীবনে ফাটায় ফেলতে চাই। এবং তা করতে যেয়ে জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি। সবাইকে দিয়ে সব কাজ হয় না। আমি আপনি চাইলেই ইলন মাস্ক হতে পারবোনা । কিন্তু একজন ভালো মানুষ আমরা সবাই হতে পারব যাকে সমাজের কাজে লাগে। সমাজে ১০% মানুষ বড় কাজ করবে। আল্লাহ তাদের মেধা দিয়েছেন, ভালো পরিবার দিয়েছেন, সাহস দিয়েছেন - তারা জন্ম থেকেই কিছুটা আলাদা। কিন্তু বড় কাজ করতে পারছেন না মানে আপনি জীবনে সফল নয় - এটা ভাবা ঠিক নয়।...